১১:০৮ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ ব্যাপারে তথ্য সরবরাহ করেন। রুমিন ফারহানা এ সময় বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, তাঁর কাছে আমার প্রশ্ন হলো, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার পরিকল্পনা ছিল- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ- এই নির্বাচনগুলো কবে অনুষ্ঠিত হবে?
তিনি আরও বলেন, আমরা প্রায় পুরো জেলাগুলোতে দেখেছি যে জেলা প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ ১০ বছর ধরে লড়াই করছি। কিন্তু আমরা দেখছি যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও রাজনৈতিক বিবেচনায়। অথচ ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরবচ্ছিন্নভাবে এই গণতন্ত্রের জন্য লড়েছে, সংগ্রাম করেছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে… এখন পর্যন্ত প্রায় চার মাস হয়ে গেছে সরকার গঠিত হয়েছে, তবুও আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।
আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা
জবাবে মন্ত্রী মির্জা ফখরুল বলেন, আমাদের সংসদ সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে অনুষ্ঠিত হবে নির্বাচনের কর্মকাণ্ড এবং আমরা ঐ সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্তের আলোকে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন