ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

গয়াছ মিয়া পীর সেজে গাছে আশ্রয় নিলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টি


গয়াছ মিয়া পীর সেজে গাছে আশ্রয় নিলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টি

হত্যা মামলার আসামি হিসেবে জেল খেটে বের হয়ে নতুন এক বেশ ধারণ করেছেন গয়াছ মিয়া (৩৫) নামের একজন যুবক। পীর সেজে সম্প্রতি সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাজিতপুর গ্রামের শতবর্ষী পঞ্চায়েতি কবরস্থানে একটি গাছের নিচে বাঁশ-বেত দিয়ে ছোট্ট দোতলা ঘর তৈরি করে বসবাস শুরু করেছেন। তার এই কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালের ৪ এপ্রিল স্থানীয় একটি বিরোধের কারণে প্রতিপক্ষের দুই যুবককে ছুরিকাঘাত করেছিলেন গয়াছ মিয়া। এই ঘটনায় জাকির হোসেন নামের একজন নিহত হন, এবং জিহান মিয়া গুরুতর আহত হন। ওই হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ শেষে সম্প্রতি জামিনে বের হন গয়াছ। এরপর তিনি পীরের বেশ ধারণ করে কবরস্থানের শতবর্ষী বটগাছের নিচে আস্তানা তৈরি করেন।

এলাকাবাসীরা অভিযোগ করছেন, সন্ধ্যার পর সেখানে মাদকসেবী ও সমাজবিরোধীদের আনাগোনা বেড়ে যায়। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা তার আচরণে ভীত হয়ে পড়েছে। তারা বলছেন, পবিত্র কবরস্থানে এভাবে কেউ অবস্থান করে সামাজিক পরিবেশ নষ্ট করতে পারেন না।

আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল, ককটেল বিস্ফোরণে মামলা গ্রেপ্তার নেই

তবে অভিযুক্ত গয়াছ মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আশ্রয়হীন হয়ে পড়ার কারণে কবরস্থানের ওই অংশে অস্থায়ী স্থাপনা তৈরি করে সেখানে অবস্থান করছেন। তিনি বলেন, “কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছি না।”

দোয়ারাবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তarikul ইসলাম তালুকদার জানিয়েছেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাবাসী দোয়ারাবাজার মডেল থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন। এই অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ান এবং অন্যজন হলেন সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।

পুলিশ জানায়, শুক্রবার রাতে পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে শাকিল আহমেদ আয়ানকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন

মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে, বিশ্ব যখন নতুন সংকট সমাধানের জন্য অপেক্ষা করছে, তখন চীন নেপথ্যে থেকে সবচেয়ে বড় কৌশলগত জয় তুলে নিয়েছে। কোনো ধরনের সামরিক সংঘাতে না জড়িয়ে বা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেই বেইজিং যেভাবে এই অঞ্চলের ভূ-রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের আধিপত্য সুসংহত করেছে, তা এখন বিশ্বমঞ্চে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই প্রেক্ষাপটে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরকে কেন্দ্র করে সাম্প্রতিক কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগগুলো চীনের এই অঘোষিত বিজয়ের প্রতিফলন রয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কেবল যুদ্ধের অবসান নয়, বরং এটি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।

আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) তথ্যমতে, বিশ্ব বাণিজ্যের বিশাল অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা এশীয় দেশগুলো জন্য আর্থিক লাইফলাইন। গত কয়েক বছরের সংঘাতে এই পথ বাধাগ্রস্ত হওয়ায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতির যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা চিন্তিত করেছে চীন ও বড় আমদানিকারক দেশগুলো। বেইজিংয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল ভিত্তি হলো এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, যেখানে সামরিক শক্তি প্রদর্শনের চেয়ে তারা বাণিজ্যিক সম্পর্ক ও কৌশলগত বিনিয়োগকে বেশি গুরুত্ব দিয়েছে।

গত এক দশকে বেইজিং মধ্যপ্রাচ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বন্দর, শিল্পাঞ্চল ও লজিস্টিক করিডোরে ব্যাপক বিনিয়োগ করেছে। সৌদি আরব ও ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করা চীনের দূরদর্শী কৌশলের একটি দিক। মার্কিন যুক্তরাষ্ট্র যখন সামরিক লক্ষ্য নিয়ে ব্যস্ত ছিল, চীন তখন বিনিয়োগ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, যা এখন তাদের জন্য বড় ধরনের বাণিজ্যিক সুবিধা নিয়ে এসেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান সমঝোতার পেছনে থাকা বিশাল পুনর্গঠন তহবিল এবং বাণিজ্য পুনর্স্থাপনের সুযোগটি চীনকেই দীর্ঘমেয়াদী সুবিধা দেবে। হরমোজ প্রণালীতে স্থিতিশীলতা ফিরে এলে, জাহাজ ভাড়া ও বীমার খরচ কমবে, যা এশিয়ার সাপ্লাই চেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি যে ঝুঁকির মুখে পড়েছিল, তা থেকে উত্তরণের পথ তৈরি করে চীন সত্যিই প্রমাণ করেছে যে, আধুনিক ভূ-রাজনীতিতে কেবল যুদ্ধ নয়, বরং অর্থনৈতিক সংযোগ ও কৌশলগত দূরদর্শিতাই চূড়ান্ত বিজয়ের চাবিকাঠি।

এই সমঝোতা স্থায়ী শান্তির নিশ্চয়তা না দিলেও, এটি স্পষ্ট যে হরমোজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার যুদ্ধে বেইজিং নিজের অবস্থানকে আরও শক্ত করেছে। ওয়াশিংটন হয়তো যুদ্ধের অবসান ঘটিয়ে রাজনৈতিক সাফল্য দেখানোর চেষ্টা করছে, কিন্তু পর্দার আড়ালে থেকে চীন যেভাবে তাদের জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক প্রভাব সুনিশ্চিত করেছে, তা ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে তাদের আরও শক্তিশালী অবস্থানের সংকেত দিচ্ছে। যুদ্ধের গোলাবারুদ খরচ না করেও কেবল কূটনীতি ও অর্থনীতির সঠিক ব্যবহারের মাধ্যমে চীন আজ এক অঘোষিত বিশ্বজয়ী হয়ে আবির্ভূত হয়েছে।

সূত্র: এশিয়া টাইমস 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব অবহেলায় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসককে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


দায়িত্ব অবহেলায় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসককে শোকজ

দায়িত্ব অবহেলার অভিযোগে তিন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।  

নেত্রকোনা থেকে আঞ্চলিক প্রতিনিধি জানায়, গত ২০ জুন সকালে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা এবং দুই চিকিৎসককে শোকজ করা হয়।  

শোকজপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. অলক কান্তি তালুকদার, মেডিকেল অফিসার ডা. মৌমিতা দাস এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) বিপ্লব হোসেন।  

এই ঘটনা ঘটে গত শুক্রবার দুপুরে, যখন উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে পুকুরের পানিতে ডুব দিয়ে দুই কন্যা সন্তান নিহত হয়। তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

অভিযোগ রয়েছে, যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অপমৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা পুলিশকে জানাতে ব্যর্থ হন।  

পরে ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা মরদেহ দাফনের প্রস্তুতি নেন। বিষয়টি জানাজানি হলে থানার পুলিশ, উপজেলা প্রশাসন, ও স্থানীয় সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলামকে অবহিত করেন। এই প্রেক্ষিতে তাদের শোকজ করা হয় এবং নোটিশে আগামী কার্যদিবসের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়।  

স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রমতে, অপমৃত্যুর ঘটনায় পুলিশকে অবহিত করা একটি আবশ্যক প্রক্রিয়া।  

পূর্বে একাধিক ঘটনায়ও পুলিশকে না জানিয়ে মরদেহ স্থানান্তরের অভিযোগ উঠেছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম বলেন, অপমৃত্যুর ঘটনায় পুলিশকে অবহিত করা নিয়মমাফিক। বারবার বলার পরও তারা সেটা আমলে নিচ্ছিলেন না। এই ঘটনার জন্য দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট তিনজনকে শোকজ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির ছবি এঁকে প্রশংসা পাচ্ছেন চঞ্চল চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


মেসির ছবি এঁকে প্রশংসা পাচ্ছেন চঞ্চল চৌধুরী

বর্তমানে চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ক্রীড়ার এই মহাযজ্ঞের উত্তাপে গোটা বিশ্ব কাঁপছে। যদিও মাঠে নিজেদের দল না থাকলেও বাংলাদেশের ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই পরাশক্তির সমর্থকদের মাঝে বিভক্ত ভক্তদের মধ্যে।

এই ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও বেশ সক্রিয় রয়েছেন। তারা প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত প্রতিক্রিয়া জানান। তবে তাদের মধ্যে একজন, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, কিছুটা ভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন।

শনিবার (২০ জুন) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির একটি স্কেচ। নিখুঁত আঁচড়ে আঁকা ওই ছবিতে মেসির চুল, দাড়ি, চোখ এবং স্বভাবসুলভ হাসি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

পোস্টের ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, "আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।"

স্কেচটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভক্ত-অনুরাগীরা অভিনেতার প্রশংসায় মেতে ওঠেন। কেউ মন্তব্য করেন, "তিনি যেমন অভিনয়ে দক্ষ, তেমনি চিত্রশিল্পেও অসাধারণ প্রতিভার অধিকারী।" আবার কেউ মন্তব্য করেন, "মেসি যেমন ফুটবলে সেরা, চঞ্চল চৌধুরী তেমন অভিনয়ে সেরা।"

অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতেও পারদর্শী চঞ্চল চৌধুরী নিয়মিতভাবে প্রিয়জন ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকেন এবং সেগুলি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এর আগে তিনি সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ বহু তারকার প্রতিকৃতি আঁকেন এবং আলোচনায় আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%