ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর


যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের করা ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ’ (এআরটি) চুক্তির বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি উল্লেখ করেছেন, এই চুক্তিটি দেশের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ঠ করা, জ্বালানি নিরাপত্তা জোরদার করা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে যাওয়া বিতর্কিত বাণিজ্যিক চুক্তি সম্পর্কে এমন মন্তব্য করেন।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

এ কে এম ফজলুল হক মিলন প্রশ্ন করেন, নতুন রপ্তানি বাজার এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে কি কূটনৈতিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে?

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন আয়োজনের বিষয়গুলো তুলে ধরেন।

তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ (এআরটি)। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করে। ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে আমেরিকা থেকে তুলা, জ্বালানি পণ্য, সয়াবিন, গম, উড়োজাহাজসহ বিভিন্ন পণ্য আমদানি করতে বাংলাদেশ বাধ্য হবে। চুক্তি অনুযায়ী, এটি কার্যকর করতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আরোপিত ১৩১টি শর্ত মানতে হবে।

আরও পড়ুন: দুর্গাপূজার মূল দর্শন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: রাষ্ট্রপতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে ছাত্রদলের গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


নীলফামারীতে ছাত্রদলের গাছের চারা বিতরণ

জেলায় আজ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল গাছের চারা বিতরণ করেছে।

আজ বুধবার দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করার আয়োজন করা হয়, যা হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চারা বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম।

এছাড়া নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ সৈকত এবং যুগ্ম-আহ্বায়ক মো. মশিউর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এই উদ্যোগ নিয়েছে।

ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ জরুরি: পাবনা জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ জরুরি: পাবনা জেলা প্রশাসক

মাদকের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধিকে কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের একক প্রচেষ্টায় নির্ম‚ল করা সম্ভব নয় বলে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ঈশ্বরদীর বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,এসিল্যান্ড আসাদুজ্জামান সরকার,কৃষি অফিসার মোমিনুল ইসলাম, ওসি তদন্ত জামাল উদ্দিন,পিআইও শিহাব উদ্দিন,একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আবুর রাজ্জাক, মিডিয়া কর্মীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন,মাদক ব্যবসায়ীরা বিত্তশালী বা সচেতন নাগরিকদের সন্তানদের টার্গেট করে। কারণ মাদক ব্যবসায় টাকা বেশি। তাই আমরা যারা ভাবছি "আমি ভালো আছি, আমার পরিবার সুরক্ষিত"Ñতারা আসলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি। সন্তানদের খোঁজ রাখা, সন্তানরা কার সাথে মিশছে তা পর্যবেক্ষণ করা প্রতিটি মা-বাবার মৌলিক দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯০৭ সালের ২৫ অক্টোবর বুধবার, বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে একই সঙ্গে দেশের ২০টি জেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের অংশ হিসেবে বেতাগীতেও এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি।

প্রধান অতিথি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রতিটি পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে সরকারি সহায়তা ও বিভিন্ন সামাজিক সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেয়া যাবে।’

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম।

অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এ ধারণাকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তাদের আশা, একটি পরিবারের সদস্যসংখ্যা, আর্থসামাজিক অবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের মাধ্যমে সরকারি সেবার আওতা বৃদ্ধি এবং সেবাদান প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।

কর্মসূচির অংশ হিসেবে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৭৮ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


সুনামগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেলায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

জেলা প্রশাসক পরীক্ষার পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও প্রশ্নাতীত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক সমাজ, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার। তিনি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম কানুন উপস্থাপন করেন।

এ সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং পরীক্ষা কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%