প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৯০৭ সালের ২৫ অক্টোবর বুধবার, বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে একই সঙ্গে দেশের ২০টি জেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের অংশ হিসেবে বেতাগীতেও এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি।
প্রধান অতিথি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রতিটি পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে সরকারি সহায়তা ও বিভিন্ন সামাজিক সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেয়া যাবে।’
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম।
অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এ ধারণাকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তাদের আশা, একটি পরিবারের সদস্যসংখ্যা, আর্থসামাজিক অবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের মাধ্যমে সরকারি সেবার আওতা বৃদ্ধি এবং সেবাদান প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।
কর্মসূচির অংশ হিসেবে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৭৮ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন