১২:২২ এম
নেত্রকোনার মোহনগঞ্জের রেলস্টেশনের পেছনের ফাঁকা স্থানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ করার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতদের মধ্যে রয়েছে খালিয়াজুরি উপজেলার নূরালীপুর গ্রামের মো. আলমগীর (৩০), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের পিয়াস মিয়া (২২) ও গৌরীপুর উপজেলার মধ্যে আলমগীর গ্রামের মো. রবিন (৩৫)।
আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা
তাদের মধ্যে আলমগীর ও পিয়াস মিয়াকে ৭ দিন করে এবং রবিনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন খবরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা স্থানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
সহকারী পরিচালক মো. নাজমুল হক আরও জানান, দণ্ডপ্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চলতি বছরে ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন