১২:২৭ এম
অবশেষে হতে যাচ্ছে ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রার আয়োজন তেহেরানে। আগামী ১৭ জুন মহররম বা কারবালা দিবসের আগে-পরে মিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
১৯৮৯ সাল থেকে ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। তার মৃত্যুর পর দেশটিতে ৪০ দিনের শোক এবং ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পরে ৪ মার্চ থেকে তিন দিনব্যাপী খামেনির বিদায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকায় অনুষ্ঠানের প্রস্তুতিতে জটিলতা দেখা দেয় এবং প্রতিবন্ধকতায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪
অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করার কথা জানালেও দীর্ঘসময় এ বিষয়ে কিছু বলা হয়নি ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর মাঝেই খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনিও বাবা আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য করেননি।
অবশেষে, প্রয়াত সর্বোচ্চ নেতার জন্য ইরান ৩ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠান পরিকল্পনা করছে। খামেনির জানাজা দাফন সম্পন্ন হবে মৃত্যুর এত দিন পর, প্রায় ২ কোটি মানুষের জমায়েতের নিরাপত্তা নিশ্চিত করতে।
গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন, আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠানের পরিকল্পনা চলছে।
তিনি জানিয়েছেন, ‘৩ দিনের শোকযাত্রা এবং দাফন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। শোকযাত্রার মূল অনুষ্ঠান হবে তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরে।’ মাশহাদে দাফনকাজ সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু
ডেপুটি মেয়র জানান, তিনি আশা করছেন খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে অনুষ্ঠিত হবে, যা জুনের মাঝামাঝি সময়ে পড়বে। তিনি আরো উল্লেখ করেছেন, ‘তেহরানের অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা ধরে চলবে। শোকযাত্রায় প্রায় ২ কোটি মানুষ অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে।’
ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদ শহরেই জন্মগ্রহণ করেছিলেন খামেনি। সেখানেই ইমাম রেজার মাজার এলাকায় তার বাবাকে দাফন করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন