০৬:০০ পি.এম
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করে একসময় আলোচনায় আসা বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সিইও বিশাল গর্গ এখন নিজেই চাকরিচ্যুত হয়েছেন। এ ঘটনায় বিশাল অভিযোগ করেছেন যে, তাকে প্রতারণা করে সরিয়ে দেওয়া হয়েছে।
গত ৩ আগস্ট বিশাল গর্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর জায়গায় দায়িত্ব নেন ড্যানিয়েল লুইস। বিশালের অভিযোগ, লুইস শুরুতেই কোম্পানির ব্যবসায়িক কৌশলকে প্রশংসা করে তাঁর আস্থা অর্জন করেন এবং পরে বোর্ডে যোগ দেওয়ার পর এক সপ্তাহের মধ্যেই তিনি নিজেই সিইও পদে বসেন।
বিশালের ভাষ্য, লুইস চেয়েছিলেন সিইও হতে। তিনি বলেন, লুইস বিভিন্ন পরামর্শের আড়ালে তাঁকে বোর্ডে জায়গা দিতে রাজি করাতে চেষ্টা করছিলেন। তবে শেষ পর্যন্ত বিষয়টি অন্যদিকে মোড় নেয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্বপ্নের গৃহহীনমুক্ত নগরী গড়তে চান ময়মনসিংহের প্রশাসক রুকুনোজ্জামান
২০২১ সালে একটি জুম কলে একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই করে বিশাল ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এরপর বাধ্যতামূলক ছুটি, হুইসেলব্লোয়ারের মামলা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্ত এবং ২০২৩ সালে এসপিএসি মার্জারের ব্যর্থতার ফলে বেটার চাপে পড়ে।
মহামারির সময় মর্টগেজ রেট ৩ শতাংশের নিচে নেমে গেলে রিফাইন্যান্সিং ব্যবসায় বড় উত্থান হয়। ওই সময় বেটারের বাজারমূল্য ৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। পরে রিফাইন্যান্সিং ব্যবসা দুর্বল হয়ে পড়লে কোম্পানির বাজারমূল্য নেমে আসে ৩০০ মিলিয়ন ডলারে।
বিশালের মতে, এত প্রতিকূলতার মধ্যেও বেটার ঘুরে দাঁড়ানোর পথে ছিল। ২০২১ সালে কোম্পানির বার্ষিক বিক্রি ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার ছিল। ২০২৩ সালে তা কমে ৭০ মিলিয়ন ডলারে নেমে যায়, তবে এ বছর বিক্রি ২০০ মিলিয়ন ডলারে পৌঁছানোর পথে ছিল।
বিশাল জানিয়েছেন, এআই ব্যবহার করে মর্টগেজ প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ ফল দিতে শুরু করেছিল। তাঁর দাবি, উৎপাদনশীলতা দ্বিগুণ এবং ঋণ দেওয়ার প্রাথমিক ব্যয় ৫০ শতাংশ কমেছিল। ইনটুইট, কয়েনবেস ও ওপেনএআইয়ের মতো কোম্পানি এবছর বেটারের সঙ্গে অংশীদারত্ব করেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ফ্রান্সের শাতো দ্য শঁতিলি জাদুঘরে ১০০ বছর পর প্রদর্শিত হবে বিরল গোলাপি হীরা
বিশাল বলেন, তারা ঋণের পরিমাণ তিনগুণ বাড়িয়েছিলেন এবং লাভের মুখ দেখার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।
গত ২৭ জুলাই লুইসকে কোম্পানির বোর্ডে আনা হয় এবং তাঁর প্রতি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন বিশাল। লুইস ৪ আগস্ট এক্সে বিশাল সম্পর্কে লিখেছিলেন, ‘বিশাল ছাড়া বেটারের অস্তিত্ব ছিল না। এ কাজের জন্য সম্মান প্রাপ্য।’
তবে মন্তব্যের জন্য লুইস ও বেটারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিশাল সিইও পদ ফিরে পেতে বিখ্যাত আইনজীবী অ্যালেক্স স্পিরোকে নিয়োগ দিয়েছেন। তিনি সোমবার বোর্ডকে চিঠি দিয়ে সিইও পদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।
বিশাল দাবি করেন, তাঁর হাতে বিশেষ ভোটিং ক্ষমতাসম্পন্ন ক্লাস বি শেয়ার রয়েছে এবং পুরোনো বিনিয়োগকারীদের কিছু শেয়ারও তাঁর নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর বিশ্বাস, সিইও পদ ফিরে পাওয়ার মতো যথেষ্ট ভোট তাঁর কাছে রয়েছে।
আরও পড়ুন: গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপির মহাপরিচালকের
তিনি আরও বলেন, কোম্পানি আবার লাভের মুখ না দেখা পর্যন্ত বছরে মাত্র ১ ডলার বেতনে কাজ করবেন এবং এরপর নিজেই সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। বিশাল স্বীকার করেছেন, গত ১০ বছরের দায়িত্ব পালনকালে তাঁর কাজ সবসময় নিখুঁত ছিল না। তবুও তাঁর বিশ্বাস, বেটারের ভবিষ্যৎ উজ্জ্বল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন