ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ২ চোরাই মোটরসাইকেল


আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ২ চোরাই মোটরসাইকেল

জয়পুরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান চলাকালে দুটি চোরাই মোটরসাইকেলসহ পেশাদার চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান।

এর আগে, সোমবার (২৯ জুন) রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- বগুড়ার আদমদীঘি উপজেলার উথাইল গ্রামের মো. রবিউল ইসলাম (২৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়ার মো. নাদিম (২৫) এবং একই উপজেলার নাকুলগাছি গ্রামের মো. সোহেল রানা (৩১)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন পেশাদার চোরকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে, পাঁচবিবি উপজেলার বালিঘাটা লতিরহাট এলাকা থেকে একটি কালো রঙের ‘ডিসকভার ১১০ সিসি’ এবং মালঞ্চা এলাকা থেকে একটি লাল রঙের ‘এপাচি আরটিআর ১৫০ সিসি’ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত ছিল। তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে। এছাড়াও, চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড়

কী ধরনের পোশাক পরেন, কোথায় যান, এবং কী বলেন— এই সবকিছু নিয়েই ভারতীয় সোশ্যাল মিডিয়া সেনসেশন উর্ফী জাভেদ চর্চায় থাকেন। তবে এবার ভিন্ন একটি বিষয় নিয়েই তুমুল আলোচনায় রয়েছেন এই তারকা। তিনি কথিতভাবে মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন! এ বিষয়েই দাবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনাটির শুরু একটি আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বক্তব্য থেকে। মিতা চৌধরী নামক সেই নারী দাবি করেছেন যে, উর্ফী হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম পরিবর্তন করেছেন। এমনকি তিনি বলছেন যে, উর্ফী এমন ধরনের পোশাক পরেন যাতে তিনি ‘অর্ধনগ্ন’ হিসেবে দেখা যান। সম্প্রতি, সেই নারীর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের একটি ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ভিডিওতে মিতা উর্ফীকে কটাক্ষ করে বলেন, ‘তার জনপ্রিয়তার অন্য কোনও কারণ নেই। ও সবসময় ছোট পোশাক পরার জন্যই পরিচিত।’ তিনি আরও জানান, ‘উর্ফী মুসলিম ধর্মানুসারী ছিলেন। এখন তিনি নিজের নাম বদলে রিতা ভরদ্বাজ হয়েছেন। এর মানে হল, তিনি তো ধর্ম পরিবর্তন করেছেন। এখন তিনি মুসলিম থেকে হিন্দু ধর্মে পরিণত হয়েছেন।’

তবে উর্ফীও কোনোভাবেই অন্য তারকাদের মতো নির্লিপ্ত থাকার পাত্রী নয়। তিনিও পাল্টা জবাব দিয়েছেন। মিতার ওই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে উর্ফী লেখেন, ‘আন্টি, একটু ভাল করে খোঁজ নিয়ে নিন। আমি কখনও নিজের নাম বা ধর্ম পরিবর্তন করিনি। আমি কোনো ধর্মের প্রতি বিশ্বাসই করি না।’ ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি শুধু পোশাকের ক্ষেত্রে নগ্ন নই, আমার কথার ক্ষেত্রেও আমি খুব নগ্ন ও সোজাসাপটা। তবে আজ উত্তর দেওয়ার ইচ্ছা নেই। সমালোচনা করতে চাইলে করুন, কিন্তু মিথ্যা খবর ছড়াবেন না।’

উর্ফী জানান, মিতা তাঁকে মেসেজ পাঠিয়ে সরাসরি আক্রমণ করেছেন। তাই তিনি খোঁচা দিয়ে বলেন, ‘মিতা আন্টি খুব রেগে গেছেন! আন্টি আমাকে এমন কিছু মেসেজ পাঠিয়েছেন যা অত্যন্ত উস্কানিমূলক ছিল। আমি সেগুলো প্রকাশও করতে পারছি না। পরে তিনি সেগুলি ডিলিট করে আমাকে ব্লক করে দিয়েছেন। কিন্তু তার তথ্যগুলো ভুল। আমার কোনো অঙ্গ নকল নয়। তার মুখে বয়সের ছাপ পড়েছে বলেই তিনি এত কথা বলছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতুতে টোল আদায় ৩ হাজার ৪২৯ কোটি টাকা: সেতু কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


পদ্মা সেতুতে টোল আদায় ৩ হাজার ৪২৯ কোটি টাকা: সেতু কর্তৃপক্ষ

 বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত পদ্মা সেতু থেকে প্রাপ্ত রাজস্ব আদায় দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা। এই সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন।

সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সরকারের অর্থ বিভাগের মধ্যে একটি চুক্তির আয়োজন করা হয়। এই চুক্তি অনুযায়ী, ১ শতাংশ সুদে ৩৫ বছরে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।

এ পর্যন্ত আদায়কৃত টোলের মধ্যে ১৬টি কিস্তিতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা করা হয়েছে এবং কোনো কিস্তি বকেয়া নেই।

এছাড়া, আদায়কৃত মোট টোলের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০০২ সাল থেকে ২০০৫ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক নকশা এবং মাওয়া-জাজিরা অ্যালাইনমেন্ট নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়, যা পরবর্তী সময়ে প্রকল্পের চূড়ান্ত নকশা ও নির্মাণকাজে সহায়ক ভূমিকা পালন করেছে।

অন্যান্য তথ্য অনুসারে, পদ্মা সেতু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং এটি ২০২২ সালের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউবির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


বাউবির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বোর্ড অব গভর্নরসের (বিওজি) ২০১তম (বিশেষ) সভায় অনুমোদিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট।

এই সভাটি রবিবার সন্ধ্যায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা সচিব আব্দুল খালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিব মাহবুবা ফারজানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং বোর্ড অব গভর্নরসের অন্যান্য সদস্যরা।

এর আগে, অর্থ কমিটির ১৫৯তম সভায় ট্রেজারারের অতিরিক্ত দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট উপস্থাপন করেন। অর্থ কমিটি সেই বাজেট পর্যালোচনা করে তা বোর্ড অব গভর্নরসের অনুমোদনের জন্য সুপারিশ প্রদান করে।

অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ২৮০ দশমিক ৩৮ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ১৫৯ দশমিক ৭৬ লাখ টাকা। আরও বলা হয়েছে যে, ২০২৬-২৭ অর্থবছরের মূল পরিচালন বাজেট হবে ৩২ হাজার ৫৬৯ দশমিক ৫০ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ৩ হাজার ৫০০ লাখ টাকা।

বাজেট বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উল্লেখ করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তিন দশকের বেশি সময় ধরে প্রান্তিক, কর্মজীবী ও প্রবাসী বাংলাদেশিদের জন্য দূরশিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে আসছে। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে সময়ের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর গবেষণামুখী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের কাজ করছে।

তিনি বলেন, নতুন বাজেট বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত রূপান্তর, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়তা করবে। এর ফলে শিক্ষার্থীদের কাছে আধুনিক ও বিশ্বমানের ডিজিটাল শিক্ষাসেবা পৌঁছে দেওয়ার কাজ আরও সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে বুধবার তেলের ডিপো বন্ধের ঘোষণা বিপিসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


দেশজুড়ে বুধবার তেলের ডিপো বন্ধের ঘোষণা বিপিসির

 

বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রমের লক্ষ্যে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ রাখা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব: ও বিপ:) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই আদেশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, বিপিসির আওতাধীন বিভিন্ন কম্পানির প্রধান স্থাপনা ও ডিপোসমূহে জ্বালানি তেলের বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম বুধবার পালন করা হবে। এই লক্ষ্যে ওই দিন চট্টগ্রামস্থ প্রধানস্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনার বিপণন কার্যক্রম বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের নির্দেশনা প্রদান করা হয়েছে।

তবে এ সময় বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, দেশি ও বিদেশি এয়ারলাইনসে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ডিপোর জেটএ-১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করে সরবরাহ কার্যক্রম সচল রাখতে হবে।

এই বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট কম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর বিপণন কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বিপিসি। যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%