ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে’: জুলকারনাইন সায়ের


‘খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে’: জুলকারনাইন সায়ের

জামায়াতে নেতা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ভিডিও’ ভাইরাল হওয়া সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ১৭ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া প্রদান করেন।

পোস্টে জুলকারনাইন লেখেন, ‘কৌতূহলী মনের প্রশ্ন- এদের প্রভাবশালী নেতাদের খাসলত আর প্রভাবশালী ইউটিউবারদের খাসলত একই রকমের কেন? প্রভাবশালী নেতারাও বিভিন্ন কায়দায় কুকর্ম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে, প্রভাবশালী ইউটিউবারদের অশ্লীলতার ছবি-ভিডিও তাদের বান্ধবীরা ফাঁস করে দেয়।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি আরও লেখেন, ‘সম্ভবত নিয়ত ও খাসলত ভালো না হওয়ার কারণেই তাদের সাথে এমনটা ঘটে।’

প্রভাবশালী নেতা ও ইউটিউবারদের এসব কর্মকাণ্ডকে তিনি রাহুর গ্রাস বলে উল্লেখ করে প্রশ্ন তুলে লেখেন, ‘এই রাহুর গ্রাস হইতে তাদের কে মুক্ত করবে?’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়া'র কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফিসহ ৩ জনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ক্ষয়ক্ষতির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে রজাপাড়া গ্রামের নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই মামুন ভেকু (খননযন্ত্র), ভ্যান ও কোদাল নিয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রজাপাড়া মৌজার ৫৯ নম্বর দাগভুক্ত জমিতে অনধিকার প্রবেশ করেন। সেখানে তারা জমির মাটি কেটে আকার-আকৃতি পরিবর্তন করে চলাচলের রাস্তা নির্মাণের চেষ্টা চালান।

খবর পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম পাঁচজন সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দেন। এজাহারে অভিযোগ করা হয়, এ সময় নুরুজ্জামান কাফি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বিদ্যালয়ের প্রায় ১১০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত (প্রায় ছয় শতাংশ) জমির অন্তত এক লাখ টাকা মূল্যের মাটি কেটে ট্রলিযোগে বিভিন্ন স্থানে নিয়ে যান। পরে সেখানে খোয়া ফেলে রাস্তা নির্মাণ করা হয়, যার ফলে বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে নুরুজ্জামান কাফি সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে মামলা হলো।


তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। তিনি বলেন,

জমিটির মূল ওয়ারিশরা দীর্ঘদিন মামলা চালিয়ে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছেন। তাদের কাছ থেকে আমি বায়নামূলে জমিটি কিনেছি। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পর সেখানে নিয়ম অনুযায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে আমার কোনোদিন সামনাসামনি দেখাই হয়নি, কথাবার্তাও হয়নি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

মামলার বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং কলাপাড়া থানার ওসিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান পদত্যাগ করেছেন

ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান। তিনি মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগপত্রে এমরান খান উল্লেখ করেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আজ আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ হতে পদত্যাগ করলাম।’

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে এমরান খান বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে আমার ব্যক্তিগত ল চেম্বারের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমি এখন ব্যক্তিগত প্র্যাকটিসে সময় দিতে চাই।

এই কারণেই আমি পদত্যাগ করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিনে গাঁ'জাসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


সেন্ট মার্টিনে গাঁ

কক্সবাজারের সেন্ট মার্টিনে একটি কাঠের বোটে তল্লাশি পরিচালনা করে কোস্ট গার্ড ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দ্বীপের জেটিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় টেকনাফ বাজারঘাট থেকে আসা একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এই তল্লাশির ব্যবস্থা নেওয়ার ফলে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তারা মাদকের বিস্তার রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতে চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সেনার প্রাণ গেছে ইরানের ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:০০ পি.এম


মার্কিন সেনার প্রাণ গেছে ইরানের ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে

ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহত সেনার পরিচয় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রকাশ করেছে। নিহত সেনার বয়স ৩০ বছর। তিনি মাইকেল ইমানুয়েল সুইন্টন, যিনি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিলের বাসিন্দা। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত রবিবার উত্তর ইরাকের ইরবিল বিমানঘাঁটিতে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ড্রোনটি নিষ্ক্রিয় করার সময় সুইন্টন নিহত হন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সুইন্টনকে মরণোত্তর ‘ব্রোঞ্জ স্টার’, ‘পার্পল হার্ট’ এবং ‘কমব্যাট অ্যাকশন’ ব্যাজ প্রদান করা হবে। এছাড়াও, তাকে পদোন্নতি দিয়ে স্টাফ সার্জেন্ট করা হবে। নিহত সেনার স্ত্রী মিয়া গনজালেজ-সুইন্টন জানান, গত রবিবার তাকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়। তাদের একটি ছোট মেয়ে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমি কখনোই এই শোক কাটিয়ে উঠতে পারব না। তোমার তো বাড়ি ফেরার কথা ছিল। তুমি ফিরে এলে আমাদের কত পরিকল্পনা ছিল। আমার ভেতরটা ভেঙে যাচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%