০৯:৫১ পি.এম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময়ে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমিকোহল এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
স্থানীয় সূত্রে তথ্য পাওয়া যায়, ঢাকা জেলার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলের আরোহী ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমিকোহল এলাকার ইদ্রিস আলীর ছেলে কাউসার।
আরও পড়ুন: মেয়ের যৌতুক মামলার বদলা! গোমস্তাপুরে জামিনে ফিরে শ্বশুরকে কুপিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা
পরে, কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমিকোহল এলাকায় পৌঁছালে বাসের গতিরোধ করে তিনিসহ অজ্ঞাত ৩-৪ জন এসে বাসটির জানালার গ্লাস ভাঙচুর করেন। এতে বাসে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগ ১ম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার এবং ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ ৫ জন শিক্ষার্থী আহত হন। আহতরা বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, সড়ক দুর্ঘটনার জেরে মোটরসাইকেল আরোহী স্থানীয় কাউসারসহ অজ্ঞাত ৩-৪ জন গ্যাস পাইপ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে হামলা ও ভাঙচুর করে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি। এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় পুলিশ কনস্টেবলসহ আটক ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন