০৯:৩০ পি.এম
নারায়ণগঞ্জ, ১৪ আগস্ট ২০২৬ : জেলার বন্দর উপজেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারী (আনুমানিক ৫৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে কাঁচপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানানো হয়েছে। নিহতের গায়ের রং শ্যামলা এবং মাথায় আধাপাকা চুল ছিল বলে উল্লিখিত হয়েছে। নিহত নারীর পরনে ছিল একটি প্রিন্টের শাড়ি ও ব্লাউজ।
বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনজিল। তিনি বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: হোসেনপুরে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন