ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছেলের মৃত্যুর জন্য মার্কিন হামলাকে দায়ী করে রাজেশের অভিযোগ

ছেলের মৃত্যুর জন্য মার্কিন হামলাকে দায়ী করে রাজেশের অভিযোগ

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে আচ্ছন্ন রয়েছেন রাজেশ শর্মা। গত বুধবার ওমান উপকূলে পালাউ পতাকাবাহী এমটি সেত্তেবেলো জাহাজে মার্কিন হামলায় নিহত তিন নাবিকের একজন ছিলেন তার ছেলে আদিত্য শর্মা। শর্মার বয়স ছিল মাত্র ২৩ বছর এবং তিনি ছিলেন একটি প্রশিক্ষণার্থী ডেক ক্যাডেট।

রাজেশ শর্মা পরিষ্কারভাবে বলেছেন, আদিত্যের অকাল মৃত্যুর জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুস্পষ্ট অভিযোগ এনেছেন এবং ভারত সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হয়।

ভারতীয় নাবিকদের পরিচালিত তিনটি বাণিজ্যিক জাহাজে মাত্র চার দিনের মধ্যে মার্কিন হামলার ঘটনার পর ওমান উপকূলে আতঙ্ক ছড়িয়েছে এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কেও উত্তাপ বাড়িয়েছে। গত সোমবার ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী এমটি মারিভেক্সে মার্কিন হামলার পর রাজেশ শর্মা যোগাযোগ করেন তার ছেলে আদিত্যর সাথে।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

আদিত্য জানালেন, তারা আক্রান্ত জাহাজের কিছুটা দূরে রয়েছেন এবং নিরাপদে আছেন। সেটাই ছিল সন্তানের সাথে রাজেশের শেষ কথা। বুধবার আদিত্য হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান, "আমরা ভালো আছি।" কিন্তু তার এক ঘণ্টার মধ্যে আদিত্যের জাহাজ সেত্তেবেলো হামলার শিকার হয়। ২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়, যেখানে হারিয়ে যাওয়া তিন নাবিকের একজন ছিলেন আদিত্য। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার সেত্তেবেলোয় হামলার পর ভারতর পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লীতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে হামলার ওপর তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাগুলোকে "গভীর উদ্বেগজনক" আখ্যা দিয়ে বৃহস্পতিবার অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানায়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, "আমরা আমাদের নাবিক সম্প্রদায়ের কল্যাণ ও সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিই। যখন 'এমটি সেত্তেবেলো' জাহাজে এই সুনির্দিষ্ট হামলাটি ঘটেছিল, তখনই আমরা মার্কিন পক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছি।"

কিন্তু রাজেশের করা সেই নিন্দা ও প্রতিবাদ কাজ করতে পারেনি। জয়সওয়াল যখন ব্রিফ করছেন, তখন ওমান উপকূলে হামলা হয় গিনি বিসাউয়ের পতাকাহী এমটি জলবীরে। এ জাহাজটিও মূলত ভারতীয় নাবিকরা পরিচালনা করেন। সোমবার থেকে বৃহস্পতিবার- মাত্র চারদিনের মধ্যে তিনটি জাহাজে হামলা এবং তিন নাবিকের প্রাণহানীর ঘটনায় গভীর নিরাপত্তা শঙ্কা সৃষ্টি হয়েছে। তাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

নিহত নাবিক আদিত্য শর্মার বাবা রাজেশ শর্মা নিছক সন্তান হারানোর কষ্টে আবেগাপ্লুত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনছেন।

নিজের অভিযোগের পক্ষে যুক্তিও তিনি তুলে ধরেন, "ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজে আক্রমণ করা অবশ্যই একটি যুদ্ধাপরাধ।"

তিনি ব্যাখ্যা করেছেন, "কার্গো জাহাজগুলোকে নিয়ন্ত্রণ করার অনেক উপায় আছে—আপনারা সেখানে সামরিক বাহিনী পাঠাতে পারতেন, নাবিকদের গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু প্রাণঘাতী মারাত্মক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাদের ওপর আক্রমণ করার কোনো অধিকার আপনাদের নেই।"

মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য বাণিজ্যিক জাহাজে হামলার খবর অস্বীকার করেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বারবার মার্কিন নির্দেশনা উপেক্ষা করা এবং ইরান থেকে তেল পরিবহনের কারণেই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

তবে এমটি সেত্তেবেলো’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ পরিষ্কারভাবে অস্বীকার করেছে। তারা জানিয়েছেন, এই প্রাণহানির ঘটনায় জবাবদিহিতা এবং একটি স্বচ্ছ তদন্তের প্রয়োজন।

জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ অমান্য করেছে এবং ইরানের তেল পরিবহন করছিল—এমন দাবি প্রত্যাখ্যান করে বলা হয়েছে, ঘটনার আগে জাহাজের সাথে কোনো কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়নি এবং যোগাযোগের চেষ্টা করা হয়েছিল—এমন দাবি কিন্তু প্রমাণ ছাড়া তারা জনসমক্ষে উত্থাপন করেননি। ইরানের সাথে যোগাযোগ বা ইরানি তেল পরিবহনের অভিযোগও সুস্পষ্টভাবে অস্বীকার করেছে এই প্রতিষ্ঠান।

সত্যি কে বলছেন, তা নিয়ে হয়তো অনেক চাপানউতোর হবে। বিনা অপরাধে তিন বেসামরিক নাবিকের মৃত্যুর আসল সত্যটা হয়তো কখনোই জানা যাবে না। তবে, রাজেশ শর্মা একমাত্র সন্তান হারানোর শোক হয়তো কখনোই ভুলতে পারবেন না।

আরও পড়ুন: পল্টন হত্যাকাণ্ড মামলার নথি গায়েবের অভিযোগ জামায়াতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৮:৪৪ এম

অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

শখের বশে প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে শিশু-কিশোররা।

আঞ্চলিক সড়ক বেরিয়ে মহাসড়কেও তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে। প্রতি সময় ট্রাফিক আইন না মানার পাশাপাশি হেলমেট ব্যবহার না করায় ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি।

মাদারীপুর জেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে সরেজমিনে সম্প্রতি এমন চিত্র দেখা গেছে।

মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আকরাম বেপারীর ১৫ বছরের ছেলে ইয়াসিন। অসুস্থ রোগী নিয়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে এসেছে জেলার ২৫০ শয্যা হাসপাতালে।

সে হরহামেশাই মহাসড়কে গাড়ি চালায়। অন্যদিকে ১০ বছরের এক শিশু তার দুই বন্ধুকে নিয়ে ঝড়ের গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, কারো মাথায় হেলমেট নেই।

ট্রাফিক আইন সম্পর্কে জানতে চাইলে সে কোনো রকম উত্তর দিতে পারেনি।

ইয়াসিন জানায়, সে তার বাবার কাছ থেকে প্রাইভেটকার চালানো শিখেছে।

দুই থেকে তিন মাস ধরে মহাসড়কে বিভিন্ন প্রয়োজনে আসা-যাওয়া করছে সে।

সড়কে শিশু-কিশোরদের গাড়ি চালানো নিষেধ, তবে এটি করার কারণ জানতে চাইলে ইয়াসিন জানায়, বয়স ১৮ না হওয়া পর্যন্ত সে আর প্রাইভেটকার চালাবে না।

এ ঘটনার জন্য সে ক্ষমাও চায়।

একাধিক শিশু-কিশোর জানায়, মূলত শখের কারণে তারা আঞ্চলিক সড়ক ও মহাসড়কে এমন যানবাহন চালাচ্ছে।

বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে তারা বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে গাড়ি বা মোটরসাইকেল সংগ্রহ করে সড়কে আসছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার অধিকাংশ সড়ক এখন ১০ থেকে ১৬ বছর বয়সি স্কুল-কলেজ পড়ুয়াদের দখলে।

এদের অনেকের বাবা প্রবাসী হওয়ায় তারা সহজেই যানবাহন চালানোর সুযোগ পাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর গড়ে এমন যানবাহনের দুর্ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন প্রাণ হারাচ্ছে এবং পঙ্গু হচ্ছে অনেকেই।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, ‘বাবা বিদেশে থাকায় একশ্রেণির কিশোর বেপরোয়াভাবে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালানোর সুযোগ পাচ্ছে।

বিদেশ থেকে পাঠানো টাকা দিয়েই কেনা হচ্ছে মোটরসাইকেল।

এবং এসব যান নিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে শিশু-কিশোররা, যা কিশোর গ্যাং বাড়ানোর কারণ।’

তিনি আরও বলেন, ‘গণসচেতনতা বৃদ্ধি করে এই অপরাধ কমিয়ে আনা সম্ভব।

এ ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এক সাথে কাজ করতে হবে।’

আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতি মাসে ৬০০ থেকে ৭০০ মামলা দিচ্ছে হাইওয়ে ও জেলার ট্রাফিক পুলিশ।

তবুও এমন অপরাধ কমছে না।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘পুলিশ প্রতিদিন আলাদা জায়গায় ভাগ হয়ে ট্রাফিক আইনে মামলা দিচ্ছে।

কিন্তু শুধু আইন প্রয়োগ করে শিশু-কিশোরদের এমন অপরাধ কিছুতেই থামানো সম্ভব নয়।

এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

বাজেট উপস্থাপনের পর আজ গণমাধ্যমের মুখোমুখি অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৮:৪৮ এম

বাজেট উপস্থাপনের পর আজ গণমাধ্যমের মুখোমুখি অর্থমন্ত্রী

আজ শুক্রবার (১২ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাবও দেবেন তিনি।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছেন, যা দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৭ লাখ কোটি টাকা ধরা হয়েছে, যার বেশিরভাগই সংগ্রহের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া হয়েছে।

বিশাল এই বাজেটে সামগ্রিক ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ধরা হয়েছে। এই ঘাটতি পূরণ করার জন্য সরকার অভ্যন্তরীণ উৎস (যেমন ব্যাংক ও সঞ্চয়পত্র) থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদানের খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা আশা করছেন, আজকের সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের বিশাল চ্যালেঞ্জ, বাজেট ঘাটতি অর্থায়ন এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোই মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ১২০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৮:৫১ এম

জুনের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ১২০ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার।

এই হিসাবে প্রতিদিন গড়ে গড়ে দেশে এসেছে ১২ কোটি ০৩ লাখ ডলার রেমিট্যান্স।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৩১ শতাংশ।

এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%