ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে বাকৃবি অফিসার পরিষদের সা.সম্পাদক প্রার্থী ড. সাদেকুজ্জামান’র প্রত্যাশা


ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে বাকৃবি অফিসার পরিষদের সা.সম্পাদক প্রার্থী ড. সাদেকুজ্জামান’র প্রত্যাশা

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর অফিসার পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ড. সাদেকুজ্জামান সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন। সবার পাশে ও সবার সঙ্গে থাকার মনোভাবে ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে অফিসারদের আস্থা চান বিশ্ববিদ্যালয়ের পরিষদ বিভাগের এডিশনাল রেজিস্ট্রার ড. মো. সাদেকুজ্জামান। আসন্ন নির্বাচনে তিনি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অফিসারদের কাছে আন্তরিক সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।

দীর্ঘদিনের কর্মঅভিজ্ঞতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং অফিসারদের ন্যায্য অধিকার ও কল্যাণের প্রত্যয়কে সামনে রেখে ড. মো. সাদেকুজ্জামান এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রত্যাশা, ব্যক্তিগত প্রতিশ্রুতির চেয়ে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক আস্থা ও ঐক্যই পারে একটি শক্তিশালী ও কার্যকর অফিসার পরিষদ গড়ে তুলতে।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

তাই এই নির্বাচনকে সামনে রেখে এক বার্তায় এডিশনাল রেজিস্ট্রার ড. মো. সাদেকুজ্জামান বলেন “একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর অফিসার পরিষদই অফিসারদের ন্যায্য ও যৌক্তিক দাবি-দাওয়া আদায়, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” নির্বাচনী বার্তায় তিনি আরো বলেন “আমি শুধু প্রতিশ্রুতি দিতে নয়, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়েই আপনাদের সামনে এসেছি।”

তিনি মনে করেন, একজন সাধারণ সম্পাদক কেবল একটি পদে অধিষ্ঠিত ব্যক্তি নন, বরং তিনি অফিসারদের আশা-আকাঙ্খা, ন্যায্য দাবি ও কল্যাণের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার একজন দায়িত্বশীল প্রতিনিধি। সেই দায়িত্বকে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, “অফিসারদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, ন্যায্য ও যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা পালন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রেও অফিসার পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করি।”

তাঁর মতে, সবাই একসঙ্গে থাকলে, একে অন্যের পাশে দাঁড়ালে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসলে, অফিসারদের ন্যায্য প্রত্যাশাগুলো আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। তাই কোনো ব্যক্তি বা একক নেতৃত্ব নয়, বরং সকল অফিসারের সম্মিলিত মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতেই একটি শক্তিশালী অফিসার পরিষদ গড়ে উঠতে পারে। এরজন্য তিনি নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ড. মো. সাদেকুজ্জামান সম্মানিত অফিসারদের উদ্দেশে বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোট শুধু একজন প্রার্থীকে নির্বাচিত করবে না, বরং একটি ঐক্যবদ্ধ, কার্যকর, গতিশীল ও কল্যাণমুখী অফিসার পরিষদ গঠনের পথকে শক্তিশালী করবে।”

ঐক্যবদ্ধ, কার্যকর, গতিশীল ও কল্যাণমুখী অফিসার পরিষদ গঠনের পথকে শক্তিশালী করতে তিনি সকলের কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের আস্থা, ভালোবাসা ও মূল্যবান ভোটকে আমি দায়িত্ব হিসেবে গ্রহণ করতে চাই। আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে নিয়ে এবং আপনাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ প্রত্যাশা করছি।”

উল্লেখ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহৎ কোন ধরনের বাধাবিপত্তির সৃষ্টি নাহলে আগামী ৭ সেপ্টেম্বর রোজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ নির্বাচন-২০২৬অনুষ্ঠিত হওয়ার কথা।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি’, ছাত্রদল সভাপতির কী ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৮ এম


‘জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি’, ছাত্রদল সভাপতির কী ইঙ্গিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, দল ও সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

এছাড়া তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালনে সহযোগিতার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। সাক্ষাতের পর, ছাত্রদল সভাপতি রাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।

পোস্টের শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি উল্লেখ করেন, 'অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।'

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি তিনি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি।

আরও, বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাকিব।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতাদের সহযোগিতার কথা উল্লেখ করেন রাকিব। তিনি বলেন, তাদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টার ফলে কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।

ঢাকার পাঁচ কলেজ ও চার মহানগরের নেতাকর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি উল্লেখ করেন, তাদের শ্রম-ঘামে রাজপথের কর্মসূচিগুলো সফল হয়েছে এবং তারা নানা ষড়যন্ত্র দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন।

ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের প্রশংসা করে রাকিব বলেন, আর্থিক টানাপোড়েনের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। তাঁরা কেবল নিজেরাই সৎ ও পরিশ্রমী থাকেননি, বরং অধীনস্থ নেতাকর্মীদেরও সততা, নীতি ও আদর্শ নিয়ে চলতে অনুপ্রাণিত করেছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক ছাত্ররাজনীতি বিকাশে তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীদের কারণে কোনো সাধারণ শিক্ষার্থী যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হন, সেদিকেও তিনি বিশেষভাবে মনোযোগী ছিলেন।

নিজ দলের বাইরের সাধারণ শিক্ষার্থীরাও বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে এলে, তিনি নিজের জায়গা থেকে তা সমাধানের চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

রাকিব-নাসির কমিটির সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকর ভূমিকা পালন ছিল এই কমিটির অন্যতম প্রধান সাফল্য।

তিনি জানান, ৫ আগস্ট, ২০২৪ এর পরবর্তী বাস্তবতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শত শত মবকে মোকাবিলা করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক বুলিংকে উপেক্ষা করে নেতৃত্ব প্রদান করতে হয়েছে।

দায়িত্ব পালনকালে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাকিব বলেন, 'ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না।' দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তিনি তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

স্ট্যাটাসের শেষ দিকে ছাত্রদলের নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা প্রকাশ করেন রাকিব।

তিনি আরও লেখেন, একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বজ্রসহ বৃষ্টির আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ এম


দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বেশ কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসঙ্গে, বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের প্রদত্ত সতর্কবার্তায় এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে জানানো হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোতে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরার দেশ ছাড়ার গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ এম


সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরার দেশ ছাড়ার গুঞ্জন

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি সামিরা হক দেশ ত্যাগ করে ভারতে চলে গেছেন; এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে, এই তথ্যের কোনো নিশ্চিত প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

সালমান শাহর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র সময় সংবাদকে জানিয়েছে, অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর সামিরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন।

সূত্রটি দাবি করেছে, ডনকে গ্রেফতারের পর মামলাকে ঘিরে নতুন করে সবকিছু শুরু হলে সামিরার দেশ ত্যাগের বিষয়টি সামনে আসে। কিন্তু তিনি ঠিক কবে এবং কীভাবে দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সালমান শাহর মামা আলমগীর কুমকুমের করা নতুন হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক প্রধান (১ নম্বর) আসামি। এই মামলায় মোট ১১ জন আসামির নাম অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই এই মামলাকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক বিদ্যমান। সম্প্রতি অভিনেতা ডনের গ্রেফতারের পর ঘটনাটি নিয়ে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে।

এদিকে, সামিরা সত্যিই দেশ ত্যাগ করেছেন কি না, কিংবা ভারতে এখন অবস্থান করছেন কি না- এই বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে রূপান্তরে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ এম


জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে রূপান্তরে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ

দেশের জাহাজ নির্মাণ ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও চ্যালেঞ্জ পর্যালোচনা করে পরিবেশসম্মত, নিরাপদ, টেকসই এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পখাত প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি পৃথক সভায় এ গুরুত্বারোপ করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সংশ্লিষ্ট শিল্পের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভা দু’টির আয়োজন করা হয়েছে।

সভায় জাহাজ নির্মাণ ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, শ্রমিকের নিরাপত্তা, আন্তর্জাতিক মান পরিপালন, প্রযুক্তিগত আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং অর্থায়ন সুবিধা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প বিষয়ক উপস্থাপনায় বাংলাদেশের এ খাতের অর্থনৈতিক গুরুত্ব, কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় ইস্পাত শিল্পে কাঁচামাল সরবরাহ এবং সার্কুলার অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পরিবেশ ও নিরাপত্তা মান অনুসরণ, ঝুঁকিপূর্ণ বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা, বর্জ্যপানি শোধন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, মাটি পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এতে জাতীয় পর্যায়ে ট্রিটমেন্ট, স্টোরেজ এন্ড ডিজপোজাল ফ্যাসিলিটি ( টিএসডিএফ) প্রতিষ্ঠা ও কার্যকর ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ বর্জ্য শোধন, ইনসিনারেটর স্থাপন, উপকরণ পুনঃব্যবহার এবং উপকূলীয় ও ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

একই সঙ্গে দক্ষ জনবল তৈরি, প্রশিক্ষণ, টেস্টিং ল্যাব স্থাপন, আর্থিক সহায়তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও জোর দেয়া হয়। অন্যদিকে, জাহাজ নির্মাণ শিল্পবিষয়ক উপস্থাপনায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তুলনামূলক শ্রম ব্যয়, কারিগরি সক্ষমতা, অভ্যন্তরীণ বাজার এবং রফতানির সম্ভাবনাকে এ খাতের প্রতিযোগিতামূলক সুবিধা হিসেবে চিহ্নিত করা হয়।

আধুনিক ড্রাইডক, মডুলার শিপ বিল্ডিং, রফতানিমুখী শিপইয়ার্ড, প্রযুক্তিগত আধুনিকায়ন, গবেষণা ও উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশ্ব নৌপরিবহন খাতে উদীয়মান পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে খাপ খাইয়ে নেয়ার বিষয় নিয়েও সভায় গুরুত্ব দেয়া হয়। উপস্থাপনায় আইএমওর নেট-জিরো ফ্রেমওয়ার্ক, বিকল্প ও কম-কার্বন জ্বালানি, এলএনজি, গ্রিন স্টিল, কার্বন ট্রেডিং এবং শিপইয়ার্ডের মতো বৈশ্বিক প্রবণতার কথা উল্লেখ করা হয়।

জাহাজ নির্মাণ শিল্পে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বায়ুদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্যপানি শোধন, ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ম্যানগ্রোভ রক্ষার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি, শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে অর্থায়ন, গ্রিন ফাইন্যান্স, সরকারি গ্যারান্টি, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং রফতানি ঋণের মতো সুবিধার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

সভায় জাহাজ নির্মাণ ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর, সংস্থা ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন, আন্তর্জাতিক মান অনুসরণ এবং পরিবেশ ও শ্রমিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা দুইটির আলোচনায় দেশের জাহাজ শিল্পকে পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়।

সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিল্প সচিব আব্দুন নাসের খান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার প্রতিনিধি, নৌপরিবহন খাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিল্পখাতের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনও অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%