ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩ হাজার ৩৪২


ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩ হাজার ৩৪২

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ এ পৌঁছেছে। দেশের তথ্য মন্ত্রণালয় রবিবার প্রকাশিত সর্বশেষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একই সঙ্গে, আহত ও গৃহহীন মানুষের সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে।

তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৪৭০ জন আহত হয়েছেন। অন্যদিকে, নিজেদের বাড়িঘর হারিয়ে গৃহহীন হয়েছেন ১৭ হাজার ৩৪৫ জন। উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত

এদিকে, ভূমিকম্পের পর সরকারের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। অনেক মানুষ অভিযোগ করেছেন, দুর্যোগের পর সরকার যথাযথভাবে দ্রুত পদক্ষেপ নিতে পারেনি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশস্ত সহায়তা পৌঁছাতে পারেনি। ফলে জনমনে অসন্তোষ বাড়ছে।

এমন পরিস্থিতিতে রবিবার ভেনেজুয়েলার ২১৫তম স্বাধীনতা দিবসের উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ভাষণে তিনি ভূমিকম্পের পর সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষে কথা বলেছেন এবং সমালোচনার জবাব দেন। রদ্রিগেজ জানান, ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে উদ্ধারকাজ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি সহায়তা পৌঁছে দেওয়া যায়। তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের আরো দ্রুত ও কার্যকর মোকাবেলায় একটি নতুন সামরিক ইউনিট গঠন করা হবে। এই ইউনিট জরুরি পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা করবে।

সরকারের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হলেও, ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি এখনও কঠিন অবস্থানে রয়েছে। বহু মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার জন্য অপেক্ষা করছেন।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার দেশের যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ এম


মঙ্গলবার দেশের যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা ১৬ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০" ও ২০", ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০" ও ২০", ১৪০ পিএসআইজির সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ এম


রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৮ জন

রাশিয়া সোমবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার এই হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে এবং অন্তত আটজন আহত হয়েছে বলে ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কিয়েভ ও এর আশপাশে এটি রাশিয়ার দ্বিতীয় হামলা। চলমান যুদ্ধে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই দূরপাল্লার হামলা বাড়ানোর মাধ্যমে সংঘাতের তীব্রতা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, সোমবার ভোরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির সময় কিয়েভে ১০টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় ৩০ মিনিট পর এএফপির সাংবাদিকরা আকাশে একাধিক আলোর ঝলক দেখতে পান। একই সময়ে অন্যান্য দফায় বিস্ফোরণের শব্দ শুনে পুরো এলাকা কেঁপে ওঠে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ‘রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।’ কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং তিনি জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন।

কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, ‘রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে আটজন আহত হয়েছেন।’ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাশিয়ার হামলায় কিয়েভে পাঁচজন আহত হয়েছেন। পাশাপাশি রাজধানীর উত্তর-পশ্চিমের শহর বুচায় তিনজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে, বিশেষ করে মস্কোর নিয়ন্ত্রিত এলাকাগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে। ইউক্রেনের উদ্দেশ্য হলো, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দেওয়া।

রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ায় গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, সেভাস্তোপলের কাছে ইউক্রেনের এক হামলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাজভোজায়েভ টেলিগ্রামে লিখেছেন, ‘সেভাস্তোপলের কাছে জ্বালানি অবকাঠামোতে শত্রুপক্ষের হামলার পর আমাদের শহর সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়ে।’

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ বলেন, রাশিয়ার রাজধানী মস্কোর দিকে আসা ইউক্রেনের একাধিক ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানে খামেনির শোক র‌্যালিতে লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৫২ এম


তেহরানে খামেনির শোক র‌্যালিতে লাখো মানুষের ঢল

ইরানের ইসলামি বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রাকে কেন্দ্র করে রাজধানী তেহরানের রাজপথে লাখো শোকসন্তপ্ত মানুষের সমাগম ঘটেছে।

সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোকযাত্রার শুরু হয়েছে। সেখানে গত দুই দিন ধরে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা ছিল।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় ১০ থেকে ১২ ঘণ্টাব্যাপী এই শোকযাত্রা ১০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করবে। এই শোকযাত্রার রুটে দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেইন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি (ফ্রিডম) স্ট্রিট এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগারি মহাসড়ক অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী আয়াতুল্লাহ খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, কন্যা জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সি নাতনি জাহরা মোহাম্মদি-গোলপায়েগানি এবং সাইয়্যেদেহ বুশরা হোসেইনি-খামেনির জানাজার নামাজে ইমামতি করেন।

গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্ক, বাংলাদেশসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা তেহরানে খামেনির প্রতি শ্রদ্ধা জানান।

শোকানুষ্ঠানের পরবর্তী ধাপ হিসেবে মঙ্গলবার ইরানের পবিত্র নগরী কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হোসেইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে শোকযাত্রার আয়োজন করা হবে।

সবশেষে, খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর, তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ এটি অনুষ্ঠিত হয় সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে।

এই সাক্ষাত্কারে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এছাড়া বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এই সময়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%