ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে : তথ্যমন্ত্রী


গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হতে হবে।’

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিসে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সরকারের ভালো কাজগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরো শক্তিশালী করতে হবে। দেশের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেওয়ার দায়িত্বও মন্ত্রণালয়ের রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের একটি কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে। তবে নৈতিকতার জায়গায় সরকার শক্ত অবস্থানে রয়েছে।’

আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো দেশের সেবা করা এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই হয়েছে, সেখানে সংবাদমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’

তিনি বলেন, ‘নানা ধরনের নিয়ন্ত্রণ ও চাপের মধ্যেও সংবাদমাধ্যম থেকে সরকারের ব্যর্থতা, অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের কণ্ঠরোধের নানা তথ্য মানুষ জানতে পেরেছে। তাই জুলাইয়ের আন্দোলনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।’

গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; বরং প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের পথে যাওয়া না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে। বিচার বিভাগ, রাজনীতি, সংসদসহ বিভিন্ন সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে যে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে হবে। একই সঙ্গে আগের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন: ‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে’- আনোয়ার

তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, সেটিকে সামনে রেখে কাজ করতে হবে। জনগণের স্বার্থ রক্ষা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেরামত এবং নতুন ব্যবস্থা গড়ে তোলার দিকে গুরুত্ব দিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, সরকারের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন অন্যায় না হয়।’

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজ নিজ ক্ষেত্রে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ। আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুমে স্থাপন করা হলো এসি

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ এম


বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুমে স্থাপন করা হলো এসি

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও স্বস্তিদায়ক ও উপযোগী করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের মসজিদ ও রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। হল প্রশাসনের উদ্যোগে এসব এসি স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে বিজয়-২৪ হল অন্যতম। গরমের সময়ে রিডিং রুমে দীর্ঘ সময় পড়াশোনা করতে গিয়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। নতুন করে এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় গরমের সময় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা সহজ হবে। পাশাপাশি হলের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোরও দাবি জানিয়েছেন তাঁরা।

বিজয়-২৪ হলের শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, রিডিং রুমে এসি স্থাপন হওয়ায় আমরা খুবই উপকৃত হয়েছি। বিশেষ করে গরমের সময়ে দীর্ঘক্ষণ পড়াশোনা করা অনেক কষ্টকর হয়ে পড়ে। এখন তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করা সম্ভব হবে। রিডিং রুমে আরও দুই-তিনটি এসি স্থাপন করা হলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো হবে।

হলের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয়। রিডিং রুমে এসি থাকায় গরমের সময় আমাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। পাশের রিডিং রুমটিতেও দ্রুত এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হলে আমরা আরও উপকৃত হব।

শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে। পাশাপাশি রিডিং রুমে পানির ফিল্টার স্থাপন এবং পাশের রুমগুলোতেও এসির ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের জন্য পরিবেশ আরও সুন্দর ও সুবিধাজনক হবে।”

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন করা হয়েছে। পাশের রিডিং রুমেও খুব শিগগির এসি স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে সেখানে এসি স্থাপনের কাজও করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার বিষয়টি হল প্রশাসনের অগ্রাধিকার। পর্যায়ক্রমে হলের অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও বাড়ানোর চেষ্টা করা হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোতে রিডিং রুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল তথ্য মোকাবেলা এখন বড় চ্যালেঞ্জ : ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৫ এম


ভুল তথ্য মোকাবেলা এখন বড় চ্যালেঞ্জ : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘সরকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আরো সৃজনশীল হতে হবে। একই সঙ্গে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য মোকাবেলা করাও এখন বড় চ্যালেঞ্জ।’

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বর্তমান সময়ে অন্য যেকোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। সরকারের বার্তা জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নতুন মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থকে এ দায়িত্বের জন্য সঠিক ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অতীতে অনেক সিদ্ধান্ত নেওয়ার পরও বাস্তবায়নে দেরি হয়েছে। এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দ্রুত আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো ও ডিজিটাল সক্ষমতা বাড়ানো গেলে মন্ত্রণালয়ের কার্যক্রমের মান ও সুনাম বাড়বে। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ডও জনগণের কাছে আরো সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত আরও ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৬ এম


দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত আরও ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটেছে একটি মুখোমুখি সংঘর্ষ, যেখানে দুইটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে শাহিন হোসেন (৩০) নামের এক যুবক নিহত হন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনি হোসেন (৪০) এবং ফিরোজ হোসেন (৩৫) নামে আরও দুইজন।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে ঘটে এ দুঃখজনক ঘটনা। নিহত শাহিন দামুড়হুদা উপজেলার চিতলা নতুনপাড়া গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে। আহত জনি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহায়ক এবং ফিরোজ একই হাসপাতালের একজন ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে শাহিন হোসেন নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দামুড়হুদা উপজেলা সদরের দিকে যাওয়ার সময় সংঘর্ষের শিকার হন। অন্যদিকে, জনি হোসেন ও ফিরোজ হোসেন অপর একটি মোটরসাইকেলযোগে তাদের কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন।

তারা যখন উপজেলা সদর এলাকায় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছান, তখন দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহিন হোসেন গুরুতর আহত হন, পরে স্থানীয়রা তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল শাহরিয়ার ও ডা. তরুণ তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে, গুরুতর আহত জনি হোসেন ও ফিরোজ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শাহিন হোসেনের মৃত্যু ঘটেছিল। দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ এম


ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

সরকার ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত শুক্রবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে, অন্য কোনো কাজ, ব্যবসা অথবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক এলাকা কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%