ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ উত্তেজনায় অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা


হরমুজ উত্তেজনায় অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে হরমুজ প্রণালী সংক্রান্ত নতুন উত্তেজনা।

মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন দুই দেশের আলোচনা বিষয়ক একটি প্রধান বিরোধপূর্ণ ক্ষেত্রে পরিণত হয়েছে, জানিয়েছেন এক বিশ্লেষক।

মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের বিশ্লেষক আব্বাস আসলানি বলেন, “গত কয়েক দিনে দুই পক্ষই এই কৌশলগত ইস্যুতে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। হরমুজ প্রণালী ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভারসাম্য তৈরিতে ভূমিকা রাখতে পারে।”

আরও পড়ুন: উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৬ যাত্রী onboard

তিনি বলেন, “এই বিষয়টি এখন আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে। ইরানের শীর্ষ আলোচকও জানিয়েছেন, তারা চলতি সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ার আশা করছেন না।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসলানি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র হয়তো হরমুজ প্রণালী সম্পর্কিত সমঝোতা স্মারকের শর্তে পুরোপুরি সন্তুষ্ট ছিল না। এখন বাস্তবায়ন পর্যায়ে এসে ওয়াশিংটন হয়তো ভিন্ন কোনও সমাধান বা বিকল্প পদ্ধতির দিকে যেতে চাইছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ এটি শুধুমাত্র সামরিক উত্তেজনার বিষয় নয়; এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ায় এই নৌপথে যেকোনও অস্থিতিশীলতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর দুই দেশ যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং সামরিক উপস্থিতি সংক্রান্ত মতপার্থক্য দুই পক্ষের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসির দাবি, বিএনপির অফিস বন্ধ হয়নি

আসলানির মন্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালী ইরানের জন্য শুধুমাত্র একটি ভৌগোলিক অবস্থান নয়, বরং কূটনৈতিক আলোচনায় চাপ প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উপায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অবাধ নৌ চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

এ পরিস্থিতিতে দোহায় সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক কতটা সফল হবে, তা অনেকাংশে নির্ভর করবে হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের অবস্থান কতটা কাছাকাছি আসে তার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় সরকারি অনুদানের চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


নওগাঁয় সরকারি অনুদানের চেক বিতরণ

জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে আজ ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফারুকুর রহমান ফয়সল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছর জেলার মোট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে মোট ১২ লাখ ৪৭ হাজার টাকা এবং ১৪২ জন সংস্কৃতি কর্মীর মধ্যে মোট ৩৬ লাখ ২৫ হাজার পাঁচশ’ টাকা বিতরণ করা হয়েছে।

অনুদানের চেকপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে একুশে পরিষদ, নওগাঁ সাহিত্য পরিষদ, নজরুল একাডেমি সহ বিভিন্ন সংগঠন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণে সুগন্ধা নদীতে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


ঝালকাঠিতে জাটকা সংরক্ষণে সুগন্ধা নদীতে অভিযান

জেলায় জাটকা সংরক্ষণ ও অন্যান্য দেশীয় মাছের নিরাপদ প্রজননের জন্য সুগন্ধা ও বাসন্ডা নদীতে অভিযান পরিচালনা করে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযান আজ সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে সুগন্ধা ও বাসন্ডা নদী থেকে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৫ হাজার টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, জাটকা ও অন্যান্য দেশীয় মাছের নিরাপদ প্রজনন এবং ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বাসসকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ঝালকাঠি নৌ পুলিশের একটি দল সহায়তা করেছে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জাটকা সংরক্ষণ অভিযান গত ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এ কর্মসূচির প্রতিপাদ্য, ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছরে অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


বছরে অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।  প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, বছরে একটি করে গাছ লাগালে গাছ যেমন বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। এক সময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে। আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরো বলেন, পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামে একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে সন্তানের সাথে সাথে গাছটিও বেড়ে উঠবে। প্রধানমন্ত্রী সৌদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের প্রসঙ্গ তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেসব চারার মাধ্যমে বিপুল সংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে আরাফাতের ময়দানে ছায়া দিচ্ছে। ছবি : পিএমও এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


জেলা প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে।

২৯ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে, সোমবার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পানি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বক্তৃতায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ রায়হান কবির মহোদয়। এই সভায় সবাই নারায়ণগঞ্জ জেলার অবস্থিত খালসমূহকে পূর্ণ খনন করা, অবৈধ দখলমুক্ত করা এবং পানি সম্পদ ব্যবস্থাপনার সংক্রান্ত সামগ্রিক বিষয়ে আলোচনা করেন। অবৈধ দখলমুক্ত করণের লক্ষ্যে জনসাধারণ ও রাজনীতিবিদদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টির আয়োজকের দায়িত্বও পালন করছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। সভাটি অনুষ্ঠিত হয় ২৯ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে, সোমবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%