ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা করতে পারে রাশিয়া : মার্কিন গোয়েন্দা রিপোর্ট


কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা করতে পারে রাশিয়া : মার্কিন গোয়েন্দা রিপোর্ট

ন্যাটোর ঐক্য বিনষ্ট করার উদ্দেশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোটভুক্ত যে কোনো দেশে সীমিত পরিসরে হামলা চালানোর পরিকল্পনা করতে পারেন। এই চাঞ্চল্যকর দাবি আমেরিকান সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়া সাইবার হামলা ও গোপন অভিযানসহ ছোট আকারের সামরিক অনুপ্রবেশের মতো নানা সম্ভাব্য পদক্ষেপের দিকে নজর দিচ্ছে মার্কিন গোয়েন্দারা।

ওয়াশিংটনের এই মূল্যায়নকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ধারণা ছিল, ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকার কারণে পুতিন ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চান না। তবে সেই অবস্থান থেকে এখন ওয়াশিংটন সরে এসেছে।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তু এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।এবং ভারী ক্ষয়ক্ষতির জন্য যুদ্ধক্ষেত্রে অগ্রগতির গতি ধীর হয়ে আসায় রাশিয়ার ওপর একাধিক দিক থেকে চাপ বাড়ছে।

মার্কিন কর্মকর্তারা ওই প্রতিবেদনে জানান, ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার যেকোনো পদক্ষেপ মূলত অঞ্চল দখলের উদ্দেশ্যে নয়, বরং জোটের ভেতরে ফাটলকে জনসম্মুখে প্রকাশ করার জন্য হতে পারে।

পুতিনের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষক হিদার কনলি মন্তব্য করেছেন, ‘এমন ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে সেটাই বড় প্রশ্ন। রাশিয়ার অন্যতম লক্ষ্য হলো ন্যাটোর বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জ করা এবং বন্ধুদের থেকে যুক্তরাষ্ট্রকে আলাদা করা।’

মার্কিন ও ইউরোপীয় নেতারা ইতোমধ্যেই ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার কার্যকলাপকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তারা পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়া এবং রোমানিয়ার আকাশসীমায় ড্রোন প্রবেশের ঘটনাকে উল্লেখ করছেন।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়তে থাকলে মস্কো বিভিন্ন ধরনের আগ্রাসী পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। এর মধ্যে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ওপর বড় সাইবার আক্রমণ চালানো, পরিচয়হীন সশস্ত্র বাহিনীর মাধ্যমে ন্যাটোর সীমান্ত অঞ্চলের ছোট এলাকা দখল করা, এবং ন্যাটোর পূর্ব সীমান্তে সীমিত সামরিক উপস্থিতি ঘটানোর সম্ভাবনা রয়েছে।

গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ চলতি বছরের শরৎকাল থেকে ২০২৯ সালের মধ্যে যেকোনো সময় ঘটতে পারে।

স্থানীয় স্থলে আক্রমণের সম্ভাবনা কম কারণ এতে ন্যাটোর ‘আর্টিকেল ৫’ নামের যৌথ প্রতিরক্ষা বিধি কার্যকর হয়ে যাবে। তবে হাইব্রিড বা ছায়াযুদ্ধের ক্ষেত্রে ন্যাটোর প্রতিক্রিয়া কাঠামো কিছুটা ধোঁয়াশাপূর্ণ।

ন্যাটো জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত। ন্যাটোর মুখপাত্র কর্নেল মার্টিন ও’ডনেল বললেন, ‘আমরা সব পরিস্থিতির জন্য পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আছি। ন্যাটো কড়া নজর রাখছে এবং যেকোনো হামলা মোকাবেলায় আমরা প্রস্তুত।’

আরও পড়ুন: ৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর

রুশ হুমকির এই নতুন গোয়েন্দা তথ্যের মধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। দীর্ঘদিনের ইউক্রেন সহায়তা এবং সম্প্রতি ইরান সীমান্তে সামরিক অপারেশন চালানোর ফলে লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটাকমস), এবং স্টিঙ্গার মিসাইলের মজুত কমে গেছে। এছাড়াও, প্যাট্রিয়ট, এসএম-৩ এবং থাড ক্ষেপণাস্ত্রের মজুতও চাপের মুখে রয়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সামরিক বিশেষজ্ঞ টম কারাকো জানান, রাশিয়ান আগ্রাসন মোকাবিলায় স্টিঙ্গার এবং এটাকমসের মতো ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএসআইএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ১,০৬০ থেকে ১,৪৩০টির মতো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে তাদের হাতে হয়তো ৮৭০টির মতো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে।

পেন্টাগনের জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে সতর্ক করে জানিয়েছেন যে, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত ধীরে ধীরে কমছে। যদিও পেন্টাগন এবং হোয়াইট হাউস দাবি করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো কৌশলগত লক্ষ্য পূরণে মার্কিন সামরিক বাহিনীর পর্যাপ্ত অস্ত্র রয়েছে এবং সামরিক ঠিকাদারদের উৎপাদন বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ৭ নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বাস-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


নাটোরে বাস-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী একটি ভুটভুটি ও একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন চারজন।

শনিবার সকাল সাড়ে ১০টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছেন– পার্শ্ববর্তী বড়াইগ্রামের লক্ষিপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) এবং তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে গরুবাহী একটি ভুটভুটির ঘনিষ্ঠ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা গুরুতর থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, গরুভর্তি এই অবৈধ ভুটভুটি প্রায়ই হাইওয়ে সড়কে চলাচল করে গরু ব্যবসায়ীরা। হাইওয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত দুই যানবাহন উদ্ধার করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচল প্রতিরোধে নিয়মিত মামলা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় 'স্বঘোষিত' সভাপতি ও অবৈধ কমিটির বিরুদ্ধে জেলে সমিতির সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


ভাণ্ডারিয়ায়

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নিজেকে ‘স্বঘোষিত’ দাবি করে অবৈধভাবে বিভিন্ন জেলা ও উপজেলার কমিটি অনুমোদনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ভাণ্ডারিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি তারিকুল ইসলাম নজিবুল। তিনি অভিযোগ করে বলেন, "জনৈক মোহাম্মদ বজলুর রহমান বাবলু নিজেকে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি দাবি করে বেআইনিভাবে বিভিন্ন জেলা ও উপজেলায় নতুন কমিটি অনুমোদন দিচ্ছেন। পিরোজপুর জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

নজিবুল আরও বলেন, কেন্দ্রীয় কমিটির নির্বাচিত বৈধ সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত অন্য কেউ জেলা-উপজেলার কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই অবৈধ প্রক্রিয়ার সুযোগ নিয়ে একশ্রেণির অমৎস্যজীবী ও সুবিধাভোগী লোক সংগঠনে জটলা পাকাচ্ছে। এতে করে 'কমিটি বাণিজ্য' মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশের প্রকৃত মৎস্যজীবীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন। অদূর ভবিষ্যতে এই সুবিধাবাদীরাই সমিতির প্রধান শক্তিতে পরিণত হয়ে আসল জেলেদের অপূরণীয় ক্ষতি সাধন করবে।"

কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বানে তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে সংগঠনকে বিভাজিত না করে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। অনতিবিলম্বে এ ধরনের অবৈধ প্রতিযোগিতা বন্ধ করে সহনশীল রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক আচরণের মাধ্যমে মৎস্যজীবীদের ঐক্য বজায় রাখার অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিশ শেখ, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পিরোজপুর জেলা সহ-সভাপতি নরোত্তম দাস, ভাণ্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মুন্সি এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউল বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ডাক্তারদের উদ্দেশে

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেবা মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়। শনিবার, বেলা ১২টার দিকে, ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডাক্তারদের উদ্দেশে তিনি এ কথাটি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বকে ব্যাহত না করে, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। যে একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় হয়েছে, তাদের বিষয়ে সতর্ক থাকাও জরুরি। জ্বালানি সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এর আগে, ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সময়, তিনি জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন। এই সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। সেসবের পর, তারা জাতীয় সঙ্গীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন। চিকিৎসক সমাবেশ শুরুর পূর্বেই তারা শান্তির দুটি পায়রা উড়িয়ে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব

ছুরিকাঘাতে আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


ছুরিকাঘাতে আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে ছুরিকাঘাতে আহত শিবিরকর্মী সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু ঘটে।

এদিকে শিবির কর্মী সালাউদ্দিন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা। তিনি জানান, দীর্ঘ ৪৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।

এর আগে চলতি বছরের ২১ জুন বিকেলে ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে যুবদল নেতার ছুরিকাঘাতে সালাউদ্দিন আহত হন। একই ঘটনায় ওইদিন সাইফুল ইসলাম নামের এক শিবির নেতা মারা যান। সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি বোনারপাড়া শিমুল তাইড় গ্রামে, এবং তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সাঘাটার উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মুকুলের মধ্যে একটি বাগবিতণ্ডা ঘটে। পরে স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে সবাই চলে যান।

এ ঘটনার কিছু মিনিট পর, বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিলেন। এসময় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, যুবদল নেতা মোনারুল এবং জব্বারসহ ১২ থেকে ১৩ জন ধারালো অস্ত্র নিয়ে শিবির কর্মী সালাউদ্দিনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে।

এক পর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ধাওয়া করে এবং বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর ফেলে তার গলায় আঘাত করে। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরে স্থানীয়রা আহত দুজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। এখানে শিবির নেতা সাইফুল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শিবির নেতা সাইফুল্লাহর বাবা হাবিবুর রহমান ২২ জুন সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঘটনার পর, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সাইফুল্লাহ বারী হত্যা মামলায় এ পর্যন্ত প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%