ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে : প্রধানমন্ত্রী


কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষি মন্ত্রণালয়ের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’ আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. সেলিম রেজার তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষি ও প্রিসিশন এগ্রিকালচার-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী স্লোগান ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির আওতাধীন পদক্ষেপগুলোও তুলে ধরেন। তারেক রহমান বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও গম সংগ্রহ করা হচ্ছে এবং দেশব্যাপী ‘কৃষকবাজার’ স্থাপন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় কৃষির উন্নয়ন ও কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে গত ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সাথে প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। আজ পর্যন্ত ২০ হাজার ৮৩২টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার ইতোমধ্যে শস্য, ফসল, পশুপালন ও মৎস্যখাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করেছে। এ লক্ষ্যে সরকার চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বাজেট বরাদ্দ করেছে। ফলে সারা দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবে। প্রধানমন্ত্রী জানান, ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং এমওপি সার অত্যন্ত সুলভ মূল্যে সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া, বিএডিসি’র মাধ্যমে উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল বীজের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“সংবাদ নিয়ে প্রতিবাদ, প্রতিবেদকের ব্যাখ্যা প্রদান”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


“সংবাদ নিয়ে প্রতিবাদ, প্রতিবেদকের ব্যাখ্যা প্রদান”

 

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর উপাচার্য এর বক্তব্য উদ্ধৃত করে প্রকাশিত একটি সংবাদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রতিবেদকের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

গত ৯ জুন দৈনিক কালের কণ্ঠ-এ ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুবিতে বৃক্ষরোপণ’ শিরোনামে প্রকাশিত এক সংবাদে উপাচার্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনোদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি।

এখানে প্রচুর দর্শক আসে। কারণ খুলনায় তেমন বিনোদনকেন্দ্র নেই। এই বিষয়টি বিবেচনা করে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি।’

এ বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অফিস আদেশ জারি করে সংবাদটির প্রতিবাদ জানায় এবং ব্যাখ্যা চায়।

প্রশাসনের দাবির মধ্যে রয়েছে, উপাচার্যের বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি এবং এর সারবস্তু বিকৃত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা উল্লেখ করে।

এবং তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক। প্রতিবেদক বলেন, পেশাগত দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদটি প্রকাশ করা হয়েছে এবং এর পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে।

প্রতিবেদক জানান, ‘খুবির উপাচার্য অধ্যাপক রেজাউল করিম উক্ত বক্তব্য দেওয়ার আগে ‘সবচেয়ে বড় কথা হলো যে’ বলে বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন। সেই গুরুত্ব বিবেচনায় আমি উদ্ধৃতিটি কোট করেছি। আমি কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা বিকৃত করে বক্তব্য উপস্থাপন করিনি এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করারও কোনো চেষ্টা করিনি।’

সংবাদটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রতিবেদকের মধ্যে ভিন্ন অবস্থান তৈরি হয়েছে। প্রশাসন বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুললেও প্রতিবেদক তার প্রতিবেদনের তথ্য ও উদ্ধৃতির যথার্থতার পক্ষে অবস্থান নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


জয়পুরহাটে বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বাড়ি থেকে পুলিশ তিন কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে। কিন্তু অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রবিন মাহাতো ওরফে চয়ন (৪০) কৌশলে পালিয়ে যান।

এটি বুধবার (১৭ জুন) দুপুরের ঘটনা। উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আদিবাসী পল্লিতে অভিযান চালিয়ে উদ্ধারকৃত গাছটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি দল দুপুরের দিকে আয়মারসুলপুর আদিবাসী পল্লির রবিন মাহাতোর বাড়িতে অভিযান চালায়। এই সময় বাড়ির আঙিনা থেকে অবৈধভাবে চাষ করা আনুমানিক তিন কেজি ওজনের একটি বড় গাঁজার গাছ উপড়ে জব্দ করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধার করা গাঁজার গাছের ওজন প্রায় তিন কেজি। এই ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামি রবিন মাহাতো চয়নকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা জেতায় ন্যাড়া হলেন হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


আর্জেন্টিনা জেতায় ন্যাড়া হলেন হৃদয়

গ্রুপ পর্বের প্রথম ম্যাচের ফলে আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় ভোলায় মাথা ন্যাড়া করলেন হৃদয় হাসান (২৮), যিনি একজন ব্রাজিলের সমর্থক। মাথা ন্যাড়া করার ঘটনাটি তিনি নিজের মোবাইলে ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দেন।

বুধবার (১৭ জুন) সকালে তিনি হর্ড হার্ডিঞ্জ বাজারে একটি সেলুনে যান এবং সেখানে আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের সামনে এই কাণ্ড ঘটান।

হৃদয় হোসাইন ভোলার লালমোহন উপজেলার হর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হর্ড হার্ডিঞ্জ বাজার সংলগ্ন এলাকার জামাল হোসেনের ছেলে। জানা গেছে, তিনি ওই বাজারে একটি কম্পিটারের ব্যবসা করেন।

হৃদয় হোসাইন জানান, বুধবার সকালের ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে যদি আর্জেন্টিনা জিতে, তাহলে তিনি মাথা ন্যাড়া করবেন বলে ফেসবুকে একটি ভিডিওতে ঘোষণা দেন। বন্ধুদের সামনে তিনি লিখিতভাবে প্রতিশ্রুতি দেন। ম্যাচ শেষে আর্জেন্টিনা জেতার পর তিনি বাজারে এসে বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন।

তিনি বলেন, আমি ব্রাজিলের সমর্থক। আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা দিয়েছি, তাই কথা রেখেছি। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের কথার প্রতি সৎ।

বুধবার সকালে অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনার পক্ষ থেকে দুর্দান্ত খেলেন এবং ২০২৬ বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকও করেন। তার নেতৃত্বে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

এদিকে, মাথা ন্যাড়া করার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে, তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার দুই সমর্থক ব্রাজিল ভক্ত হৃদয়ের মাথা ন্যাড়া করে দিচ্ছেন। অনেকেই সেই ব্রাজিল ভক্তের প্রশংসা করছেন কথা রাখার জন্য, আবার কেউ এটি হাস্যরসের বিষয় হিসেবে দেখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের টিকা নিয়ে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


হামের টিকা নিয়ে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

দেশে হাম রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই এই রোগ ও এর উপসর্গে আক্রান্ত হয়ে একের পর এক শিশু প্রাণ হারাচ্ছে। সরকার টিকা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়ার পরেও রোগটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হামের টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কঠোর বার্তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে টিকার কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে হামে আক্রান্ত হয়ে দেশজুড়ে পাচ শতাধিক শিশুর মৃত্যুর কথা উল্লেখ করে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। তার এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের ওপর বিভিন্ন নীতিগত ও পরিচালনাগত বিষয়ের প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে।

তিনি এই প্রসঙ্গে স্পষ্ট করে বলেন, টিকা সংগ্রহ পদ্ধতির পরিবর্তনের ফলে টিকাদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে পর্যালোচনা করা হবে। যদি এই প্রক্রিয়ায় কারও অবহেলা প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড এবং সরকারি বিধি-বিধান অনুসরণে সম্পাদিত হয়ে থাকে। সরকার হামের প্রাদুর্ভাব রোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করা ও মজুত ব্যবস্থাপনা জোরদার করতে চেষ্টা চলছে।

তারেক রহমান বলেন, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, দেশে হামের টিকাদানের আওতা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতার মধ্যে আনতে বিশেষ টিকাদান কার্যক্রম সারাদেশে অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%