ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কক্সবাজারে হোটেলের বারে যুবককে হত্যা, হাসপাতালে মারা গেলেন অভিযুক্ত


কক্সবাজারে হোটেলের বারে যুবককে হত্যা, হাসপাতালে মারা গেলেন অভিযুক্ত

কক্সবাজার শহরের একটি মদের বারে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—যথাক্রমে নাজিবুল হক রাশেদ (২৮) ও সালমান প্রকাশ সোলাইমান (৩০)। তারা শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: গোমস্তাপুরে কাঁঠাল চাঁদপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

পুলিশ ও বার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে রাশেদ ও সোলাইমানসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের দোতলার বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়।

 

এর পরে সোলাইমান বাইরে থেকে আরো কয়েকজন যুবককে ডেকে আনেন। তারা বারে ঢুকে রাশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় তারা তার পেট ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত এবং মদের বোতল ভেঙে আঘাত করেন। ঘটনার পর বার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গণপিটুনির শিকার হন।

 

আরও পড়ুন: বান্দরবানে তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

এদিকে, বারে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই নুরুল হুদা বলেন, ‘রাশেদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি, বোতল ও ভাঙা গ্লাস দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে গুরুতর আহত সোলাইমানকে রাত ২টার দিকে আটক করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে পুলিশ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘অনুমোদনবিহীনভাবে মদের বারটি পরিচালনা করা হচ্ছিল।

আরও পড়ুন: গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮ বস্তা সার জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা

 

ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:০২ পি.এম


ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কেলেঙ্কারী ‘ফিফা দুর্নীতির’ বিষাক্ত অধ্যায়ে নতুন একটি ধাক্কা যুক্ত হলো। আর্জেন্টিনার দুই শীর্ষ স্পোর্টস মার্কেটিং নির্বাহী হুগো জিনকিস এবং তার ছেলে মারিয়ানো জিনকিস অবশেষে স্বীকার করেছেন কোটি কোটি ডলারের ঘুষ লেনদেনের কথা, যা আন্তর্জাতিক ফুটবলের সম্প্রচার ও বিপণন সত্ত্ব হাতিয়ে নিতে হয়েছিল।

 

বৃহস্পতিবার মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে পিতা-পুত্র বিচার প্রক্রিয়া ও সম্ভাব্য কারাদণ্ড এড়িয়ে গেছেন। এই চুক্তির আওতায় তারা প্রতারণার দায় স্বীকার করার পাশাপাশি ৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা) জরিমানা দিতে সম্মত হয়েছেন।

২০১৫ সালে জুরিখের বিলাসবহুল হোটেলে মার্কিন গোয়েন্দাদের আচমকা অভিযানের মাধ্যমে ফিফা এবং দক্ষিণ-উত্তর আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল ও কনকাকাফ) এর যে চরম দুর্নীতি ফাঁস হয়েছিল, সেখানে এই বাবা-ছেলে অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন।

আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ‘ফুল প্লে’ এর সহ-মালিক হিসেবে এই দুই কর্মকর্তা বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো মেগা টুর্নামেন্টগুলোর কোটি কোটি ডলারের মিডিয়া ও মার্কেটিং স্বত্ব নিজেদের দখলে নিতে ফুটবলের প্রভাবশালী কর্তাদের লাখ লাখ ডলারের ঘুষ প্রদান করেছিলেন।

 

মার্কিন আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ‘ফিফা, কনমেবল ও কনকাকাফকে প্রতারিত করার জন্য তারা একটি বিশাল ছক তৈরি করেছিলেন। পছন্দমতো লাভজনক সব টুর্নামেন্টের মিডিয়া স্বত্ব নিজেদের হাতে নিতে ফুটবল কর্তাদের ধাপে ধাপে কোটি কোটি ডলারের অনৈতিক বাণিজ্যিক ঘুষ প্রদান করেন এই দুজন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালার মাদক কারবারি শুক্কুরকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

খাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


দীঘিনালার মাদক কারবারি শুক্কুরকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালায় ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. শুক্কুর আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে উদ্ধার করা মাদকসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বোয়ালখালী চৌমুহনী এলাকার চন্দন শীলের সেলুনের সামনে সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার এসআই মো. নাজমুল হাসান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বোয়ালখালী চৌমুহনী এলাকায় যায়। সেখানে স্থানীয়রা একজনকে আটক করে রাখলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম শুক্কুর আলী বলে পরিচয় দেন। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো কমলা ও সাদা রঙের মোট ২৮ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার ওজন ২ দশমিক ৮ গ্রাম।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে থানা এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ইয়াবাসহ একজনকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ-পানি নিয়ে বিক্ষোভ, অচলাবস্থা পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


বিদ্যুৎ-পানি নিয়ে বিক্ষোভ, অচলাবস্থা পাকিস্তানে

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বিদ্যুৎ বিভ্রাট এবং পানির সংকটের বিরুদ্ধে সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করছে। এই গণবিক্ষোভ গত কিছু দিন ধরে চলমান রয়েছে, যার ফলে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শহরের বিভিন্ন স্থানে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। সোমবার নতুন করে অসন্তোষের ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের কারণে হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়েছিলেন, এবং রাস্তা অবরোধের ফলে অ্যাম্বুলেন্সগুলোও আটকে যায়। এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে একাধিক বিক্ষোভ শুরু হয়েছে, যা নাগরিক সেবার ওপর ক্রমবর্ধমান অসন্তোষের ফলস্বরূপ।

দেশটির ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গুড লাক ম্যারেজ হলের কাছে মাংঘোপির রোড অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে লিয়ারি এক্সপ্রেসওয়ে টোল প্লাজার দিকে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তীব্র যানজট দেখা দিয়েছে।

এই অবরোধের কারণে লাসবেলা চক, নিস্তার রোড, গুরুমন্দির, তিন হাট্টি এবং নাজিমাবাদের আশেপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দারুল উলুম কোরাঙ্গির কাছে একটি কে-ইলেকট্রিক অফিসের সামনে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীরা কোরাঙ্গি এবং মুর্তাজা চৌরাঙ্গির মধ্যে ৮ হাজার রোডের উভয় দিক অবরোধ করেন।

এদিকে, কে-ইলেকট্রিক বিদ্যুৎ সংকটের জন্য ব্যাপক বিল খেলাপি এবং বিদ্যুৎ চুরিকে দায়ী করেছে।

কম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, শরাফি গোথ, গরীবাবাদ ও পাক কলোনিতে বকেয়া বিলের পরিমাণ লাখ লাখ টাকায় পৌঁছেছে। এই এলাকাগুলোতে বিদ্যুতে লোকসান ৮০ শতাংশেরও বেশি হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কাতারের সঙ্গে জ্বালানি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তিনি জেদ্দায় ২৩তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি সভার সাইডলাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টায় কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন যা আঞ্চলিক সংলাপ, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক।

এ সময়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কাতারের প্রতি অনুরোধ জানান যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সামুদ্রিক যোগাযোগ স্বাভাবিক হলে বাংলাদেশে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে অগ্রাধিকার দেওয়া হোক।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে কাতারের আগ্রহের কথা জানান।

 

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%