ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দীঘিনালার মাদক কারবারি শুক্কুরকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ


দীঘিনালার মাদক কারবারি শুক্কুরকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালায় ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. শুক্কুর আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে উদ্ধার করা মাদকসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বোয়ালখালী চৌমুহনী এলাকার চন্দন শীলের সেলুনের সামনে সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার এসআই মো. নাজমুল হাসান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বোয়ালখালী চৌমুহনী এলাকায় যায়। সেখানে স্থানীয়রা একজনকে আটক করে রাখলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন: সিলেটে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ১৫ জন আহত

পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম শুক্কুর আলী বলে পরিচয় দেন। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো কমলা ও সাদা রঙের মোট ২৮ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার ওজন ২ দশমিক ৮ গ্রাম।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে থানা এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ইয়াবাসহ একজনকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ ২৯ জন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ-পানি নিয়ে বিক্ষোভ, অচলাবস্থা পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


বিদ্যুৎ-পানি নিয়ে বিক্ষোভ, অচলাবস্থা পাকিস্তানে

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বিদ্যুৎ বিভ্রাট এবং পানির সংকটের বিরুদ্ধে সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করছে। এই গণবিক্ষোভ গত কিছু দিন ধরে চলমান রয়েছে, যার ফলে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শহরের বিভিন্ন স্থানে চরম অচলাবস্থা দেখা দিয়েছে। সোমবার নতুন করে অসন্তোষের ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের কারণে হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়েছিলেন, এবং রাস্তা অবরোধের ফলে অ্যাম্বুলেন্সগুলোও আটকে যায়। এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে একাধিক বিক্ষোভ শুরু হয়েছে, যা নাগরিক সেবার ওপর ক্রমবর্ধমান অসন্তোষের ফলস্বরূপ।

দেশটির ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গুড লাক ম্যারেজ হলের কাছে মাংঘোপির রোড অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে লিয়ারি এক্সপ্রেসওয়ে টোল প্লাজার দিকে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তীব্র যানজট দেখা দিয়েছে।

এই অবরোধের কারণে লাসবেলা চক, নিস্তার রোড, গুরুমন্দির, তিন হাট্টি এবং নাজিমাবাদের আশেপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দারুল উলুম কোরাঙ্গির কাছে একটি কে-ইলেকট্রিক অফিসের সামনে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীরা কোরাঙ্গি এবং মুর্তাজা চৌরাঙ্গির মধ্যে ৮ হাজার রোডের উভয় দিক অবরোধ করেন।

এদিকে, কে-ইলেকট্রিক বিদ্যুৎ সংকটের জন্য ব্যাপক বিল খেলাপি এবং বিদ্যুৎ চুরিকে দায়ী করেছে।

কম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, শরাফি গোথ, গরীবাবাদ ও পাক কলোনিতে বকেয়া বিলের পরিমাণ লাখ লাখ টাকায় পৌঁছেছে। এই এলাকাগুলোতে বিদ্যুতে লোকসান ৮০ শতাংশেরও বেশি হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কাতারের সঙ্গে জ্বালানি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তিনি জেদ্দায় ২৩তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি সভার সাইডলাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টায় কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন যা আঞ্চলিক সংলাপ, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক।

এ সময়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কাতারের প্রতি অনুরোধ জানান যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সামুদ্রিক যোগাযোগ স্বাভাবিক হলে বাংলাদেশে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে অগ্রাধিকার দেওয়া হোক।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে কাতারের আগ্রহের কথা জানান।

 

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত দল থেকে বাদ সূর্যবংশী, নেপথ্যে ভারতীয় বোর্ডের যে নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:১০ পি.এম


অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত দল থেকে বাদ সূর্যবংশী, নেপথ্যে ভারতীয় বোর্ডের যে নিয়ম

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। কিংবদন্তি বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ এবং সাবেক ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড় ওয়ানডে স্কোয়াডে স্থান পেয়ে আলোচনায় এসেছেন, তবে মাত্র ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী দল থেকে বাদ পড়েছেন।

 

বৈভব আন্তর্জাতিক পর্যায়ে ও সিনিয়র টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রতিভা প্রদর্শন করেছেন। কিন্তু বিসিসিআইয়ের একটি বিশেষ নিয়মের কারণে ভারতের যুব দলে তার জায়গা নিশ্চিত হয়নি। ২০১৬ সালে বিসিসিআই একটি নিয়ম জারি করে, যার ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো ক্রিকেটার একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। এই নিয়মের কারণে ২০১৮ সালে ওয়াশিংটন সুন্দর সুযোগ পাননি, যদিও তার আগে সরফরাজ খান এবং সন্দীপ শর্মা একাধিক বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।

 

বৈভব সূর্যবংশী ইতোমধ্যেই ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ফলে এই নিয়মের কারণে অসিদের বিরুদ্ধে যুব দলের পরিকল্পনা থেকে বাদ পড়তে হয়েছে এই উদীয়মান তারকাকে।

রাজকোটে আগামী ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর লাল বলের প্রথম চার দিনের ম্যাচটি ২৭-৩০ সেপ্টেম্বর রাজকোটে এবং দ্বিতীয় ম্যাচটি ৫-৮ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ‘বি’ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

 

ওয়ানডে দলে উত্তরাখণ্ডের ব্যাটার লক্ষ্য রায়চন্দনিকে অধিনায়ক এবং মধ্যপ্রদেশের যশবর্ধন চৌহানকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে চার দিনের লাল বলের সিরিজে যশবর্ধন অধিনায়কের ভূমিকায় থাকবেন এবং লক্ষ্য সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

লেগ-স্পিন অলরাউন্ডার আর্যবীর শেবাগ এবং উইকেটরক্ষক-ব্যাটার অনভয় দ্রাবিড় ১৫ সদস্যের ওয়ানডে দলে স্থান পেলেও, তাদের চার দিনের টেস্ট সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে আর্যবীর ২০২৬ দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলছেন। অন্যদিকে, গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের যুব দলের হয়ে দুটি ওয়ানডেতে ১০১ রান করেছিলেন অনভয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল, ব্যবস্থা নিয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


নেপালে বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল, ব্যবস্থা নিয়েছে পুলিশ

নেপাল আকস্মিক বন্যায় ভেসে গেছে। মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

 

এই বেদনাদায়ক পরিস্থিতিতে মৃতদেহ থেকে কানের দুল চুরির একটি শিউরে ওঠার মতো ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই কারণে নেপাল পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। জড়িতদের হেফাজতে নেওয়া হয়েছে।

 

, দুই ব্যক্তি বন্যায় মৃত এক মহিলার দেহ টেনে নিয়ে যাচ্ছে। এরপর ওই মহিলার কান থেকে কানের দুল খুলে নিয়ে পাশে সরিয়ে রাখতে দেখা যায়।

ঘটনাস্থলে বেশ কিছু পুরুষ ও মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই মোবাইল ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করছিল।

 

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে। এরপর পুলিশ সক্রিয় হয়ে ওঠে।

নেপাল পুলিশ এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, মৃতদেহ থেকে কানের দুল চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ভিডিওটির একটি অংশও শেয়ার করেছে।

এদিকে, নেপাল বর্তমানে সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

 

চলতি সপ্তাহের শুরুতে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ঘটে যাওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৪৬৯-এ পৌঁছেছে।

এ ঘটনায়

নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ৪৬৮ জন।

এই বিপর্যয়ের ফলে ওই দেশে হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। তাদের মধ্যে অনেক ভারতীয়ও রয়েছেন। এখনও তিনশর বেশি ভারতীয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বন্যায় রাস্তা ধ্বংস হয়েছে। ব্রিজ ভেসে গেছে। বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকারীরা বিধ্বস্ত এলাকাগুলিতে পৌঁছাতে সমস্যায় পড়ছেন।

এছাড়া নতুন করে একটি বেরিয়ার লেকও তৈরি হয়েছে। প্রশাসন এই লেকের উপর কড়াকড়ি করছে। লেকটি ইতিমধ্যেই পানিতে ভরে গেছে। এটি ভেঙে গেলে বড় বিপর্যয় নেমে আসতে পারে এবং মানুষের প্রাণও যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%