১১:০২ পি.এম
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শহরের নাগরিকদের যাতায়াত সুবিধা আরও সহজ করার জন্য মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর একটি উদ্যোগ গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। আগামী ৭ জুন (রোববার) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (০৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল সূত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানিয়েছে, উত্তরা ও মতিঝিল উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।
বর্তমানে সপ্তাহের সাত দিনের জন্য উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন রাত সাড়ে ৯টায় ছেড়ে যায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।
আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত
অতিরিক্ত ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোন ট্রেন যোগ করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে। বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন পরিচালনা হবে।
সূত্র আরও জানায়, সময় বাড়ানোর কর্মসূচির জন্য প্রয়োজনীয় পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার অপেক্ষা রয়েছে। এ বিষয়ে এক-দুই দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ট্রেনের চলাচল আধা ঘণ্টা আগে শুরু হয় এবং রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়।
মেট্রোরেলের নিয়মিত একজন যাত্রী বলেন, অফিস শেষ করার পর প্রায়ই ফার্মগেট থেকে মিরপুর যাওয়ার জন্য শেষ ট্রেনে ওঠেন। অনেক সময় দৌড়ে ট্রেন ধরতে হয় এবং কখনও কখনও মিসও হয়ে যায়। শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হলে এটি খুবই উপকারি হবে।
আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে বুধবার রাতে ঘোষণা করা হয়েছে যে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ৭ মে থেকে ঢাকা মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হবে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে শেষ ট্রেন ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে ১০টা ৩০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছাড়বে।
উল্লেখযোগ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম মেট্রোরেল সেবা শুরু হয়। শুরুতে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মধ্যে সীমিত সূচিতে ট্রেন চলাচল করে। পরে পর্যায়ক্রমে একের পর এক স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি বৃদ্ধি করা হয়।
সবশেষে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রোরেল সেবা চালু হয়। তবে নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হওয়ার পর এমআরটি লাইন-৬ এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।
আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন