ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে ভোর থেকেই ঝরছে বৃষ্টি


রাজধানীতে ভোর থেকেই ঝরছে বৃষ্টি

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আবার কোথাও মাঝারি বৃষ্টির কারণে কর্মস্থলগামী মানুষের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে। সকাল থেকেই অনেককে ছাতা ও রেইনকোট সঙ্গে নিয়ে বের হতে দেখা গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রাও।

মঙ্গলবার (৪ আগস্ট) আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: পিএসসির দুই সদস্যের পদত্যাগ, সদস্য সংখ্যা ২০ থেকে ১৮

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।

গতকাল সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মেয়েসহ ছিনতাইয়ের কবলে সিনিয়র সাংবাদিক আরিফ আলম দিপু

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে চেলসির চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ এম


ইংল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে চেলসির চুক্তি

ফ্রি এজেন্ট হিসেবে ব্রেন্টফোর্ড থেকে চেলসিতে যোগ দিলেন জর্ডান হেন্ডারসন, পারস্পরিক চুক্তির মাধ্যমে। লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্ট্যামফোর্ড ব্রিজে দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন।

ব্রেন্টফোর্ডে ৩৬ বছর বয়সী খেলোয়াড়ের চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। তবে ক্লাব জানায় যে, গত সপ্তাহে তিনি তাদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন।

নতুন দলবদলের বাজারে তিনি চেলসিতে চুক্তিবদ্ধ হওয়া অষ্টম খেলোয়াড়। ম্যাক্সেন্স লাক্রোইক্স, মার্কো পালেস্ত্রা, দানি ওয়েলবেক ও ইংল্যান্ড সতীর্থ মর্গান রজার্সের সঙ্গে তিনি এই দলে যুক্ত হচ্ছেন।

নতুনভাবে যোগ দেওয়া খেলোয়াড়রা নতুন প্রধান কোচ জাবি আলোনসোর অধীনে খেলবেন। হেন্ডারসন জানিয়েছেন, ‘ক্লাবের আকার, কোচ, যার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং খেলোয়াড়দের মান বিবেচনা করলে, এটি এমন একটি বিশাল সুযোগ ছিল যা আমি হাতছাড়া করতে পারতাম না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ এম


যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম

ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে যে, চিফ হুইপ মো. নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এই সপ্তাহব্যাপী সফর শেষে, মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব পালনকালে প্রাণ হারালেন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ এম


দায়িত্ব পালনকালে প্রাণ হারালেন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব হাইওয়ে পুলিশের একটি টহল পিকআপের চাকায় বাতাস দেওয়ার কাজ চলছিল। এ সময় পেছন দিক থেকে আসা ধানের খড় বোঝাই একটি আন্তঃজেলা ট্রাকের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্রাস্ট) হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের ওপর হেলে পড়ে।
এতে পিকআপে থাকা পুলিশ কনস্টেবল পারভেজ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর দায়িত্বে থাকা টিএসআই জাকির হোসেন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়ে থাকা কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের পিকআপে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে সেটি পিকআপের ওপর হেলে পড়লে কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই প্রাণ হারান।
কর্তব্যরত অবস্থায় সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে ভৈরব হাইওয়ে পুলিশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিদিন সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্যের এভাবে প্রাণ হারানোর ঘটনায় সহকর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৮ এম


বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৃদ্ধি পাওয়া উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এতে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশা কিছুটা হ্রাস পেয়েছে।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৯ ডলারে।

এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে গিয়েছিল, যার ফলে আন্তর্জাতিক বাজারের এই বেঞ্চমার্ক তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে পরে কিছুটা ঘুরে দাঁড়ায় দাম।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বৃদ্ধি পেয়েছে। এর দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে।

এর আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমেছিল। এর ফলে মার্কিন এই বেঞ্চমার্ক তেলের দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা তেলের বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি করছে। একই সঙ্গে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা হ্রাস পাওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%