ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম


যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম

ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে যে, চিফ হুইপ মো. নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এই সপ্তাহব্যাপী সফর শেষে, মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন।

আরও পড়ুন: ৪০ লাখ কৃষককে কার্ড, মিলবে ১০ ধরনের সুবিধা : প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব পালনকালে প্রাণ হারালেন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ এম


দায়িত্ব পালনকালে প্রাণ হারালেন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব হাইওয়ে পুলিশের একটি টহল পিকআপের চাকায় বাতাস দেওয়ার কাজ চলছিল। এ সময় পেছন দিক থেকে আসা ধানের খড় বোঝাই একটি আন্তঃজেলা ট্রাকের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্রাস্ট) হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের ওপর হেলে পড়ে।
এতে পিকআপে থাকা পুলিশ কনস্টেবল পারভেজ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর দায়িত্বে থাকা টিএসআই জাকির হোসেন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়ে থাকা কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের পিকআপে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে সেটি পিকআপের ওপর হেলে পড়লে কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই প্রাণ হারান।
কর্তব্যরত অবস্থায় সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে ভৈরব হাইওয়ে পুলিশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিদিন সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্যের এভাবে প্রাণ হারানোর ঘটনায় সহকর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৮ এম


বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৃদ্ধি পাওয়া উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এতে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশা কিছুটা হ্রাস পেয়েছে।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৯ ডলারে।

এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে গিয়েছিল, যার ফলে আন্তর্জাতিক বাজারের এই বেঞ্চমার্ক তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে পরে কিছুটা ঘুরে দাঁড়ায় দাম।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বৃদ্ধি পেয়েছে। এর দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে।

এর আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমেছিল। এর ফলে মার্কিন এই বেঞ্চমার্ক তেলের দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা তেলের বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি করছে। একই সঙ্গে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা হ্রাস পাওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল অন্তত ২২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ এম


রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল অন্তত ২২ জনের

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হামলা-পাল্টা হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশেই অন্তত ১১ জন করে মোট ২২ জন নিহত হয়েছেন বলে দুই পক্ষের স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের কাছে অবস্থিত পর্যটনগ্রাম আরখিপো-ওসিপোভকায় ড্রোনের ধ্বংসাবশেষের ফলে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

এর আগে টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ জানান, সেখানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

অন্যদিকে, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানিয়েছেন, সীমান্ত এলাকার বিভিন্ন বসতিতে হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

এছাড়া ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলে রয়েছে। যুদ্ধকালীন সময়ে এই অঞ্চলটি বারবার হামলার শিকার হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানিয়েছেন, হামলার পর সেখানে আগুন লেগে যায়। এতে পেট্রোলপাম্প এবং আশপাশে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখানে রাতভর চালানো আরেক হামলায় জাপোরিঝঝিয়ায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক মানুষের প্রাণহানি বেড়েছে। তবে উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উসপেনিভকা নামের দুটি বসতি দখল করেছে।

অন্যদিকে রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের ওপর সর্বশেষ ইউক্রেনীয় হামলায় পূর্ব রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের খ্রিয়াস্তোভো গ্রামের একটি গুদামে ড্রোন আঘাত হেনেছে।

কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রি ম্যাকঅ্যালপাইন জানিয়েছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় ওয়াইল্ডবেরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেছেন, স্বাধীন কয়েকটি পর্যবেক্ষক সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, ওয়াইল্ডবেরিজে বিভিন্ন পণ্য বিক্রি হয় যা সামরিক এবং বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবল।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকটি তিনি ‘ভালো’ মন্তব্য করেন। সেসময় তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। এর আগে গত শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনালাপেও বিষয়টি আলোচনা হয়েছে।

তবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, সেখান থেকে তিনি সরে এসেছেন বলেই মনে হচ্ছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ এম


ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আজ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন হওয়ার বিষয়টি রয়েছে।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে গত ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করেছে। আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

এর আগে এদিন আসামিপক্ষ তদন্ত কর্মকর্তার জেরা শেষ করেন। জেরা শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা (আইও) তার জবানবন্দি পেশ করেন এবং ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা সম্পন্ন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%