০৮:৪৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ১ কেজি গাঁজা ও ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ মা, ছেলে এবং পুত্রবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২ জুন) সকালে ৭টা ১০ মিনিট থেকে ৮টা পর্যন্ত উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সুরানপুর গ্রামের বাসিন্দা তাজেনুর বেগম (৫৩), তার ছেলে সাবিরুল ইসলাম (৩১) এবং পুত্রবধূ ববিতা খাতুন (২৫)।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুরানপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা এবং ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় দেশে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন