ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রহমতপুর কেঞ্জাতলী বাজারের ময়লার স্তূপে দুর্ভোগ, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা


রহমতপুর কেঞ্জাতলী বাজারের ময়লার স্তূপে দুর্ভোগ, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপ উপজেলা: রহমতপুর কেঞ্জাতলী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থানে প্রতিদিনের ফেলা বর্জ্য জমতে জমতে বিশাল স্তূপে রূপ নিয়েছে। এই স্তূপ থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার কমিটি বা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বর্জ্য অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় এই সমস্যা ক্রমেই প্রকট আকার ধারণ করছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এই পথ ব্যবহারকারী সাধারণ পথচারী ও শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় নাক-মুখ চেপে ধরে এই এলাকা পার হতে বাধ্য হচ্ছেন তারা। ময়লার স্তূপ রাস্তার একাংশ দখল করে থাকায় যানবাহন ও পথচারী চলাচলেও দেখা দিচ্ছে বিঘ্ন।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই ময়লা পানির সঙ্গে মিশে সৃষ্টি করে দুর্বিষহ পরিস্থিতি, যা এলাকার সার্বিক পরিবেশকে আরও বিপর্যস্ত করে তোলে।

আরও পড়ুন: রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এই ময়লা থেকে মশা-মাছির উপদ্রব বেড়ে ডায়রিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষত শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

এ ব্যাপারে এলাকাবাসী অবিলম্বে ময়লার স্তূপ অপসারণ করে বাজারে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা আর না ঘটে, সে লক্ষ্যে স্থায়ী ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সাধারণ মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি জেলার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মহোদয়ের বদলীজনিত বিদায় সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ঝালকাঠি জেলার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মহোদয়ের বদলীজনিত বিদায় সংবর্ধনা

অদ্য ০৮ আগস্ট ২০২৬ খ্রিঃ পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়ের কার্যালয়ে ঝালকাঠি জেলার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মাছুম বিল্লাহ এর বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করেন জনাব মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত দায়িত্বে, পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়। তিনি বিদায়ী কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

এ-সময় জনাব এস.এম. বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান জন্মের পর তার নামে দুটি করে গাছ লাগানোর আহ্বান আমানউল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সন্তান জন্মের পর তার নামে দুটি করে গাছ লাগানোর আহ্বান আমানউল্লাহর

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, সন্তান জন্মের পর তার নামে দুটি করে গাছ লাগানো উচিত। তিনি দাবি করেন, গাছ মানুষ ও পরিবেশের জন্য অপরিহার্য এবং গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের (ঢাকা-২ আসন) বটতলী থেকে ভাকুর্তা বাজার ও বুড়িগঙ্গা তীরবর্তী সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান আরও বলেন, গাছ লাগানোর মাধ্যমে তা বড় হয়ে একদিন পরিবারের জন্য আর্থিক সহায়তার উৎস হতে পারে। তাই পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে প্রত্যেকের বেশি করে গাছ লাগানো উচিত।

তিনি এটি উল্লেখ করে যে, গাছ আমাদের অক্সিজেন প্রদান করে এবং মানবজীবনের জন্য ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। গাছকে শুধু অক্সিজেনের উৎস হিসেবেই নয়, ঘরের আসবাবপত্রসহ নানা প্রয়োজনীয় সামগ্রী গাছ থেকে পাওয়া যায়। ফল, ফুল, ছায়া ও প্রাকৃতিক সৌন্দর্য—এসবের সব স্তরের পেছনে গাছের অবদান রয়েছে।

এই সংসদ সদস্য আরো উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সরকারের নানা কর্মসূচির সঙ্গে সবাইকে সহযোগিতা করা উচিত। কিন্তু কিছু মানুষ কিছু কিছু বিষয়ে সরকারকে সহযোগিতা না করে অসহযোগিতা করে। এ ধরনের কর্মকাণ্ড দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী।

অনুষ্ঠানে ইউনাইটেড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ফর কো-অপারেশন (ওফেক)-এর সভাপতির দায়িত্ব পালন করেন মো. আমান উল্যাহ। সেখানে কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী তাইজুদ্দিন, বটতলী সিরাজ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম প্রমুখও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দেহভাজন ড্রোন হামলার দুই দিন পর ফের জার্মান সামরিক ঘাঁটির আকাশে ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


সন্দেহভাজন ড্রোন হামলার দুই দিন পর ফের জার্মান সামরিক ঘাঁটির আকাশে ড্রোন

সন্দেহভাজন ড্রোন হামলার দুই দিন পর, জার্মান সামরিক ঘাঁটির আকাশে আবারও দুটি ড্রোন উড়তে দেখা গেছে। পূর্ব জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন উদ্ধারের ঠিক দুই দিনের মাথায়, এই ঘটনা ঘটেছে। শনিবার, জার্মান কর্তৃপক্ষ নতুন এই নিরাপত্তা হুমকির কথা জানিয়েছে। জার্মান সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের মেকেরনিচ ঘাঁটিতে ড্রোন দুটি শনাক্ত হয়। বেলজিয়াম সীমান্ত থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরের এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ কর্মীরা রয়েছেন। এছাড়া এখানে সামরিক সরঞ্জাম ও যন্ত্রাংশ রাখার জন্য অত্যন্ত সুরক্ষিত একটি ভূগর্ভস্থ ভান্ডারও রয়েছে। ড্রোন শনাক্ত হওয়ার পরপরই সেখানে মিলিটারি পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে নিকটস্থ ইউস্কির্চেন শহরের পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। এর আগে, মঙ্গলবার রাতে লাইপজিগ/হালে বিমানবন্দরে যে ড্রোনটি পাওয়া গিয়েছিল, সেটি ইউক্রেনের কিছু ‘আন্তোনভ আন-১২৪’ কার্গো বিমানের খুব কাছে ছিল। বিমানবন্দরটি মূলত ন্যাটো ও বেসামরিক পণ্য পরিবহনের একটি বড় হাব। পরপর এমন জোড়া ঘটনার পর, ন্যাটোর আকাশসীমার নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জার্মানির মতো কৌশলগত দেশগুলো এ ধরনের নতুন নিরাপত্তা হুমকি মোকাবিলায় আদৌ প্রস্তুত কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিদেশি রাষ্ট্রকে দায়ী না করলেও, কিছু আইনপ্রণেতা সরাসরি রাশিয়াকে কাঠগড়ায় তুলেছেন। ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা রাশিয়ার দূতাবাস অবশ্য শুক্রবার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তারা এই ঘটনাকে প্রমাণ ছাড়া ‘বানোয়াট উসকানি’ বলে উড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন

শহরের ময়লা আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতার উদ্দেশ্যে ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ গঠনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নাগরিকদের সহযোগিতা চেয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ঢাকাকে ক্লিন এবং গ্রিন রাখার ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই ঘোষণার বাস্তবায়নের জন্য অনুশাসন জারি করা হয়েছে।

অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখতে প্রতি সপ্তাহে স্কুল-কলেজের মধ্য দিয়ে এ কার্যক্রম চলমান থাকতে দেখা যাবে। প্রতিটি পাড়া মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

শফিকুল ইসলাম জানান, ‘২৮ জুলাই আমরা স্কুলে এ ধরনের প্রোগ্রাম করেছি এবং এর ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হলো।’

এছাড়া তিনি বলেন, ‘চলতে চলতে আপনার হাতে থাকা টিস্যু ও ছোট পানির বোতল নির্দিষ্ট জায়গায় ফেলবেন। যাতে চলার পথে রাস্তার আশপাশে টিস্যু দেখা না যায়, যোগাযোগস্থলে বিচ্ছিন্নভাবে কোন আবর্জনা রইল না। আমরা সুন্দর নগর উপহার দিতে চাই।’

সাংবাদিকদের দিক থেকে আসা এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘যাদের বাসা-বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে, তাদের জরিমানা করার ব্যবস্থা আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করব। ১০ জন ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে যোগ দিয়েছেন এবং তাদের মাধ্যমে আমরা দ্রুত এসব কার্যক্রম শুরু করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%