ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ পোরশা থানায় এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে প্রক্সি পরীক্ষার্থী এবং মূল পরীক্ষার্থী আটক এবং ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান


নওগাঁ পোরশা থানায় এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে প্রক্সি পরীক্ষার্থী এবং মূল পরীক্ষার্থী আটক এবং ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান

অদ্য ইং ০৪/০৭/২০২৬ তারিখে পোরশা সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থী মোঃ জাহিদ হাসান (২১), পিতা-মোঃ রেজাউল সরদার, সাং-বারিন্দা, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর প্রবেশ পত্র নিয়ে তার বন্ধু শ্রী বিপ্লব বর্মন (২১), পিতা-শ্রী সময় বর্মন, সাং-গাঙ্গুরিয়া দেওনাপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁ পরীক্ষার কেন্দ্রে লিখিত পরীক্ষা দেয়ার সময় পরীক্ষার কেন্দ্রের শিক্ষক পরীক্ষার্থীকে সন্দেহ হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে কোন সদুত্তর দিতে না পারায় পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত এসআই/ (নিঃ) মোঃ জিয়াউর রহমানকে উক্ত বিষয়টি অবহিত করেন।

পরীক্ষার্থী শ্রী বিপ্লব বর্মন (২১)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিলে তিনি জানায় যে, তার বন্ধু মোঃ জাহিদ হাসান (২১) এর পরিবর্তে উক্ত পরীক্ষায় অংশগ্রহন করতে এসেছিল। পরবর্তীতে থানা পুলিশ ও পরীক্ষা কমিটি সদস্যদের সহায়তায় মূল পরীক্ষার্থী মোঃ জাহিদ হাসান (২১) কে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দিলে তিনি পরীক্ষার কেন্দ্রে আসেন এবং ঘটনার সত্যতা স্বীকার করিলে থানা পুলিশ তাকেও গ্রেফতার করেন।

উক্ত এইচএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত থাকা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাবিলা ফেরদৌস, সহকারী কমিশনার, ভূমি, পোরশা থানা, নওগাঁকে অবহিত করিলে তিনি পরীক্ষার কেন্দ্রে হাজির হয়ে উপস্থিত সাক্ষীগনের মোকাবেলায় পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ২০১৮ এর ৩(ক) এবং একই আইনের ১৩ ধারা মোতাবেক উভয়কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে জেলা কারাগার নওগাঁয় প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, তা বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, তা বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তৃতায় বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে মূল কাজ শুরু হবে। মনে রাখতে হবে, তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ নামক একটি সামাজিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়। আমরা দায়িত্ব গ্রহণের মাত্র ৪ মাসের মধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়েছি। এছাড়া, ইমাম ও পুরোহিতদের সম্মানী প্রদানসহ খাল খনন কর্মসূচি শুরু করেছি। আগামীতে পদ্মা ব্যারেজের মতো মেগা প্রকল্পসহ আরও অনেক জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি আরও যোগ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, তার অনুপস্থিতিতে আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ করব। দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজ আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। সেই শহীদি রক্তের স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছেন লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পত্নীতলা থানা পুলিশের ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন খুচরা মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


নওগাঁ পত্নীতলা থানা পুলিশের ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন খুচরা মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে অদ্য ইং ০৪/০৭/২০২৬ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় পত্নীতলা থানার ঘোষনগর ইউনিয়নের নোধুনী গ্রামস্থ জনৈক মোঃ লোকমান এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামি ১। মোঃ ছাইফুল ইসলাম (৪২) পিতা- নুর মোহাম্মদ, গ্রাম- দেশ খিরসিন, থানা- মহাদেবপুর, ২। মোঃ আনোয়ার হোসেন (৩৮), পিতা- মৃত বাবর আলী, গ্রাম- হরিরামপুর (ঈদগাহপাড়া), থানা- পত্নীতলা, উভয় জেলা-নওগাঁ দ্বয়কে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের চিঠি

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে তিনি তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যায়ের প্রেস উইং এই তথ্য প্রকাশ করেছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে ও আপনার মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথ চলবে।

মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই গৌরবময় উপলক্ষটি সারা দেশে উদযাপন করছে, প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আমেরিকা ২৫০ আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতা এবং বাকি বিশ্বে আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা গ্রহণ করছে।

স্বাধীনতার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় একটি মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তারেক রহমান চিঠিতে লেখেন, গত পাঁচ দশক ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষের মধ্যে বিস্তৃত যোগাযোগকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে পরিণত হয়েছে। বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে এ বছরের শুরু থেকে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে আমরা আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।

অভিন্ন স্বার্থের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বকে আরও জোরদার ও গভীর করতে, প্রধানমন্ত্রী ও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চিঠিতে। তিনি আরও লেখেন, এই আনন্দময় মুহূর্তে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত সাফল্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের নিজের শহরে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


পুতিনের নিজের শহরে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ইউক্রেন ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে।

রাশিয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে, মস্কো ও সেন্ট পিটার্সবার্গসহ তাদের এক ডজনেরও বেশি অঞ্চলে প্রায় ৪০০ ড্রোন ছুড়েছে ইউক্রেন। চলতি সপ্তাহে কিয়েভে রাশিয়ার হামলায় ৩০ জন নিহত হন এবং সুমিতে এক শিশুসহ ৪ জনের মৃত্যু ঘটে। মূলত এর বদলা নিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

খবর অনুসারে, ইউক্রেনের ড্রোন সেন্ট পিটার্সবার্গের একটি তেলের টার্মিনাল এবং ফিনল্যান্ড সীমান্তের কাছের একটি বন্দরে আঘাত হেনেছে। ঐতিহাসিক পিটারহফ প্রাসাদের ওপরেও ড্রোন পড়েছে। তবে রাশিয়া বলছে, এতে কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, তারা সেন্ট পিটার্সবার্গের নৌ ঘাঁটিতেও সফল হামলা চালিয়েছেন।

টানা এই ড্রোন হামলার ফলে রাশিয়ার সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বেলগোরোদ অঞ্চলে বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কালিনিনগ্রাদে বিমান চলাচলে দেরি হচ্ছে। জ্বালানি তেলের ডিপোগুলোতে হামলার কারণে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এছাড়া, মস্কোমুখী ৬২টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে রাশিয়া। হামলায় ব্রায়ানস্ক ও ক্রাইমিয়ায় দুজন নিহত হয়েছেন।

এদিকে, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কোস্ত্যন্তিনিভকা দখলের দাবি করেছে মস্কো। খোদ পুতিন এর জন্য সেনাদের ধন্যবাদ জানিয়েছেন। তবে এই দাবিকে স্রেফ ‘মিথ্যা’ বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। তিনি জানান, সেখানে এখনও তীব্র লড়াই চলছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, যদি শহরটি সত্যিই রাশিয়ার দখলে থাকে, তাহলে পুতিনকে সেখানে বসে যুদ্ধ থামানোর আলোচনা করতে হবে। তবে পুতিন আলোচনা নাকচ করে দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%