০৪:২১ পি.এম
ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।
এজাহার অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের কারণে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় দায়ের করা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তিন সহোদর—মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবুকে (পলাতক) মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এছাড়া, মামলার অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল (পলাতক)।
আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছেন, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন