১০:৩৭ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত হন হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি (২৪)। তিনি যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় অনুযায়ী শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে, তিনি নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন।
নিহত শাহ মো. আরদি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে।
আরও পড়ুন: গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া চান মোহাঃ সাদিকুল ইসলাম
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে আরদি কাজ শেষ করে কর্মস্থল থেকে বাড়ির দিকে রওনা হন। এ সময় মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন