ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার কিছু সময় পরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন দলের কর্তব্য হবে সুশৃঙ্খলভাবে দলকে পরিচালনা করা।

তিনি বলেন, দলের চেয়ারম্যান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান রয়েছে, সেগুলোকে সুসম্পন্ন, সুসংগঠিত এবং সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে।

রিজভী আরও জানান, বিএনপি জনগণের সমর্থনের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে অধিষ্ঠিত হয়েছে এবং সরকার গঠন করেছে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের স্বার্থে ও মানবকল্যাণের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আদর্শ ও কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হবে।

তিনি বলেন, জনকল্যাণের কাজগুলো বাস্তবায়ন হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দলের নেতাকর্মী যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে তারা অনৈতিক চিন্তার মধ্যে জড়াতে পারবেন না।

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

প্রধানমন্ত্রী জবাবদিহিতার প্রতিটি স্তর নিশ্চিত করেছেন বলেও মন্তব্য করেন রিজভী। তিনি জানান, বিএনপি জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন।

তিনি বলেন, তারা নারীর ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যে কাজ করেছেন, সেই সব কারণেই বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তার সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিক কাজ বাস্তবায়ন করছেন।

রিজভী আরও বলেন, দলের নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে। তিনি জানান, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে হয়তো দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের বলব, ৫ আগস্টের পর থেকে দলের চেয়ারম্যান শক্ত হাতে যারা অনৈতিক কাজে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। তাই তারা গঠনমূলক কাজে থাকতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।

আরও পড়ুন: সাভারের মহিলা মাদ্রাসা পরিদর্শন, কওমি আলেমদের শাস্তি নিশ্চিতে আশ্বাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার এটাই সময়: কিয়েভে বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার এটাই সময়: কিয়েভে বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরের প্রথম যথাসময়ে ইউক্রেনকে বেছে নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের ওপর রাশিয়ার অগ্রাসনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সহায়তার জন্য এই আকস্মিক সফর।

সফরের সময়, রাশিয়ার যেকোনো ধরনের ‘আপত্তিকর হুমকি’ উপেক্ষা করে, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অবিচল সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

তিনি একই সঙ্গে আসন্ন শীত মৌসুমের আগে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা করার কথাও ঘোষণা করেন।

সোমবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভের ঐতিহাসিক সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেছেন তিনি। এ সময় পাশেই ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চলমান প্রতিরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের ঐতিহাসিক লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর করছেন বার্নহাম। তিনি বলেন, ‘আমার দেশের প্রতি রাশিয়ার আপত্তিকর হুমকি সত্ত্বেও আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব। রাশিয়ার ওপর চাপ বজায় রাখার জন্য এটিই উপযুক্ত সময় এবং এটাই তাদের অনৈতিক যুদ্ধে অর্থায়নের ক্ষমতাকে সংকুচিত করার সঠিক মুহূর্ত।’

ইউক্রেনীয়দের সাহসিকতা নিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনীয় জনগণের নিখাদ শক্তি সত্যিই বিস্ময়কর।

ইউক্রেন ইউরোপের নিরাপত্তার জন্য কোনো বোঝা নয়; বরং তারা সম্মুখ সমরে পুরো ইউরোপকে সুরক্ষিত রাখার রক্ষক হিসেবে কাজ করছে।’

ইউক্রেনের জনগণ কেবল আমাদের অব্যাহত সমর্থনেরই যোগ্য নয়, বরং তারা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধারও দাবিদার বলে বক্তব্যের শেষাংশে যোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের ৪ কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু নিজ কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪ কোটি টাকা। গ্রেপ্তাররা হচ্ছে চাপাইনবাবগঞ্জ উপজেলা সদরের তেররশিয়া গ্রামের বিশারত আলীর ছেলে ট্রাকচালক আবুবক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে ট্রাকের হেলপার সোহাগ আলী (১৯)। পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনায় যমুনা সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিপরিষদ সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিপরিষদ সভা

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা শুরু হয়েছে।

আজ সোমবার বিকেল ৫টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নতুন সদস্যরাও এই সভায় অংশগ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় যেভাবে শনাক্ত দুই আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় যেভাবে শনাক্ত দুই আসামি

রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশ সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে খেজুরের বিচি, কামড়ানো শসা, পোড়ানো চুরি এবং অন্যান্য আলামত সহ স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়। এর মধ্যে খেজুরের বিচিটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ প্রকাশ করেন। তিনি জানান, ‘যে বাসায় ঘটনাটি ঘটে, সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমাদের সন্দেহ হয় যে, যারা এটি ঘটিয়েছে, তারা সম্ভবত ইয়াবা এবং খেজুর খেয়েছিল। খেজুরের যে বিচি রয়েছে, সেটি আমরা ডিএনএ টেস্টের জন্য দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘পরে ফ্রিজ থেকে বের করে শসা খেয়েছে তারা। শসা অর্ধ কামড় দেওয়া রয়েছে। তাদের বক্তব্যের সাথে এটি মিলে গেছে। তারা বলছে যে, খুন করার পর তাদের শরীর খুব উত্তেজিত ছিল। তখন তারা শসা বের করে খায়। এরপর তারা গোসল করে। বাতলাতে গিয়ে তারা যে চুরি পেয়েছিল, সেটি আগুনে পরীক্ষা করেছে। এটি গোল্ড, নাকি গোল্ড নয় তা জানার চেষ্টা করা হয়েছে। সম্ভবত গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ লোক এখানে জড়িত থাকতে পারে। এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাজে অগ্রগতি হয়েছে এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামি পরস্পরের মামাতো ভাই এবং নিহত শিক্ষকের প্রতিবেশী। তারা পরিবারের চারজনকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার মুগ্ধর (২৩) বাবা কানুদাস এবং সিদ্ধার্থর (১৯) বাবা বিনয়চন্দ্র দাস। তাদের বাড়ি কোতোয়ালি থানার মাছুয়াপাড়া এলাকায়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ‘গণপতি চক্রবর্তী ছিলেন সম্মানিত লোক। গ্রেপ্তাররা উনার ফ্যামিলি ছিল। কারো সাথে কোনো কলহ-বিবাদ ছিল না। তিনি এখানে বাড়ি করেছেন। পার্শ্ববর্তী বিল্ডিংয়ের উপর দিয়ে দুজন খুনি, যারা মুগ্ধ এবং সিদ্ধার্থ, তারা ওই ছাদে আসে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে তারা দুজন মামাতো ভাই ছাদে এসে নেশা করে, ইয়াবা সেবন করে। এসময় শিক্ষক গণপতি যখন ওপরে শব্দ শুনে ছাদে গিয়ে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তিনি খালি গায়ে কাঁধে গামছা ছিল। তিনি তাদেরকে চ্যালেঞ্জ করলে দুজন খুনি তাদের পরিচয় প্রকাশ না করার জন্য হত্যা করে। এরপর পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করেছে।’

পুলিশের তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ একটি স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করেন। হত্যাকাণ্ডের পর বাড়িতে থাকা একটি চুরি করা অলংকার আগুনে পুড়িয়ে পরীক্ষা করে তারা। হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে দেখাতে ঘরের জিনিসপত্র ইচ্ছাকৃতভাবে এলোমেলো করে। বের হওয়ার আগে বাড়ির দুটি ফোনও ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখে, যাতে আঙুলের ছাপ না থাকে।

এই বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘সিদ্ধার্থ স্বর্ণের দোকানের কারিগর। একটি চুরি করা অলংকার আগুন দিয়ে পরীক্ষা করে। আলামত পেয়ে আমরা অনুমান করেছিলাম যে, স্বর্ণের কাজে অভিজ্ঞ কেউ থাকতে পারে। পরে অনুমানটি সঠিক হয়, সিদ্ধার্থ স্বর্ণের কাজে অভিজ্ঞ। এরপর তারা ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে সেজন্য ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে। বের হয়ে যাওয়ার আগে বাসার দুটি ফোনও ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে যাতে কোনও ফিঙ্গারপ্রিন্ট না থাকে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঘটনাটি সারাদিন ঘটে।’

সংশ্লিষ্টরা জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। একপর্যায়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে আটক করা হয়। তাদের একজন অভিযানের খবর টের পেয়ে রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে ছিল। পরে পাশের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ‘ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে আমরা স্থানীয়ভাবে খোঁজ নিয়েছি। পরে মাদক সেবন করা ব্যক্তিদের খোঁজ দেয় আমাদের স্থানীয় সোর্স। তাদের তথ্য এবং ভুক্তভোগীর আত্মীয়স্বজনের তথ্যের সঙ্গে মিল করে আমাদের মূল আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

আসামিদের ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আসামিদের ডিএনএ টেস্ট করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।’

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী (১২)।

গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে রংপুর জিলা স্কুল থেকে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। পরে রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি মাস্টার্স সম্পন্ন করেন। আর ১২ বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%