০১:০০ পি.এম
ভারতের বিপক্ষে গল টেস্টে অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ চান্ডিমাল গুরুতর চোটের শিকার হয়ে সরাসরি হাসপাতালে যেতে বাধ্য হলেন। চোটটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে। লোকেশ রাহুলের একটি বাউন্ডারিমুখী শট ঠেকাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে, যখন রাহুলের হাঁকানো বল থামাতে চান্ডিমাল ডিপ মিডউইকেট থেকে সীমানার দিকে দৌড়ান। স্লাইড করে বল সামলে নিলেও, ল্যান্ডিংটা যথেষ্ট ভালো হয়নি। বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে, তার ঘাড় ও কাঁধ বেঁকে যাওয়ার কারণে শরীরের নিচে পড়ে গিয়ে তিনি চরম বেকায়দায় আঘাত পান।
গুরুতর এই ইনজুরির পর, চান্ডিমাল সহকর্মীদের সহায়তায় কোনোরকমে ড্রেসিংরুমে ফিরলেও, ব্যথা সহ্য করতে না পারায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া, গুরুতর নয় ইনজুরি
পূর্বসতর্কতা এবং আঘাতের মাত্রা পরীক্ষা করার উদ্দেশ্যে চিকিৎসকরা দ্রুত তার স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন। যদি স্ক্যান রিপোর্টে ঘাড়ের চোট গুরুতর প্রমাণিত হয়, তাহলে গলে চলমান এই টেস্টের বাকি অংশে তাকে আর দেখা যাবে না। সেই ক্ষেত্রে ‘কনকাশন সাব’ হিসেবে স্কোয়াডে থাকা টপ অর্ডার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা তার জায়গায় খেলতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন