ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন


রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর নোয়াদ্দা গ্রামে তাঁর জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত আমির হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের নোয়াদ্দা এলাকার মৃত ফজর আলীর ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেওয়ার সময় আমির হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৩১ এম


শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জাপান যে কখনোই হাল ছাড়ে না, এই বিষয়টি আবারও প্রমাণিত হলো নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক দারুণ ম্যাচে। দুইবার পিছিয়ে পড়ার পর, কামাদার শেষ মুহূর্তের গোলে ২–২ সমতায় শেষ হলো এশিয়ার দলের এই ম্যাচটি।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচে শুরু হয় গোলের বন্যা। ৫১ মিনিটের সময় ভির্জিল ফন ডাইকের হেডের মাধ্যমে নেদারল্যান্ডস প্রথমে এগিয়ে যায়। তবে ৫৭ মিনিটের মাথায় কেইতো নাকামুরার গোলে সমতা ফেরায় জাপান।

এরপর ৬৪ মিনিটে ক্রিসেন্সিও সুমারভিলের গোলে আবারও এগিয়ে যায় ডাচরা। কিন্তু শেষ পর্যন্ত ৮৮ মিনিটে কামাদা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল করে জাপানকে ম্যাচে ফিরিয়ে আনেন। ফলস্বরূপ, শেষ পর্যন্ত ২–২ ড্র নিয়ে মাঠ ছাড়ে জাপান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভরি কোস্টের মুখোমুখি ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৩৪ এম


আইভরি কোস্টের মুখোমুখি ইকুয়েডর

দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে আইভরি কোস্ট। সোমবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘ই’-তে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার গতিশীল দল ইকুয়েডর। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

এই গ্রুপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ফেভারিট হিসেবে থাকায়, নকআউট পর্বের টিকিট পেতে নিজেদের প্রথম ম্যাচই দুই দলের জন্যই কার্যত বড় লড়াইয়ের উপলক্ষে পরিণত হয়েছে।

২০০৬, ২০১০ এবং ২০১৪— ইতোপূর্বে ৩ বার বিশ্বকাপ খেলেও প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আইভরিয়ানদের লক্ষ্য এবার যে কোনো মূল্যে ইতিহাস গড়ে নকআউটে যাওয়া।

অপরদিকে, ইকুয়েডর তাদের ৫ম বিশ্বকাপ খেলতে এসেছে। ২০০৬ সালে কেবল একবারই তারা শেষ ষোলোতে উঠেছিল, যেখানে ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারের বিশ্বকাপে আসার পথটাও তাদের ছিল দুর্দান্ত। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঠিক পেছনে থেকে মহাদেশীয় লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে দলটি।

উল্লেখ্য, আইভরি কোস্ট ও ইকুয়েডর এর আগে কোনদিন মুখোমুখি হয়নি। বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক পরিসরেও এটি হবে তাদের প্রথম লড়াই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৩৬ এম


সকালের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৩টিরও বেশি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক।

সোমবার (১৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পূর্বাভাসটি উল্লেখ করেছে, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বইতে পারে, এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হীরক জয়ন্তীর আনন্দ দ্বিগুণ করার সুযোগ ইংল্যান্ডের সামনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৬:০৪ এম


হীরক জয়ন্তীর আনন্দ দ্বিগুণ করার সুযোগ ইংল্যান্ডের সামনে

হীরক জয়ন্তীর আনন্দ দ্বিগুণ হতে পারে ইংল্যান্ডের সামনে।

 

ডাক নামের সুবিচার ইংল্যান্ড খুব একটা করতে পারেনি। ‘থ্রি লায়নরা’ বিশ্বকাপে একবারই চ্যাম্পিয়ন হয়েছে।

আধুনিক ফুটবলের জনকদের স্বর্ণময় সেই সাফল্য এসেছে ১৯৬৬ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে। এতদিনে ট্রফিতে ধুলো জমে থাকতে পারে। এরপর থেকে আন্তর্জাতিক মঞ্চের গল্পটাই কেবল হতাশার। এবার যদি সেই অপেক্ষা ঘুচাতে পারে, তাহলে সেই মুহূর্তটা সত্যিই সোনায় সোহাগা হবে। আগামী ৩০ জুলাই তাদের বিশ্বকাপ জয়ের ৬০ বছর পূর্ণ হবে।

এবারের বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই, তাই চ্যাম্পিয়ন হতে পারলে হীরক জয়ন্তীর আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।

কোচ: টমাস টুখেল

অধিনায়ক: হ্যারি কেইন

ফিফা র‌্যাংকিং: ৪

বিশ্বকাপ ইতিহাস-

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৬৬)

সর্বশেষ: ২০২২ (চতুর্থ)

প্রথম: ১৯৫০

অংশগ্রহণ: ১৭ বার

‘এল’ গ্রুপের সূচি:

১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ডালাস রাত ২টা।

২৪ জুন: ইংল্যান্ড বনাম ঘানা ম্যাসাচুসেটস রাত ২টা।

২৮ জুন: পানামা বনাম ইংল্যান্ড নিউ নিয়র্ক/নিউ জার্সি রাত ৩টা।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক- ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড।

ডিফেন্ডার- ড্যান বার্ন, মার্ক গেহি, রিস জেমস, এজরি কনসা, টিনো লিভরামেন্টো, নিকো ও’রাইলি, জারেল কুয়ানসা, জেড স্পেন্স, জন স্টোনস।

মিডফিল্ডার- এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, এবেরেচি এজে, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনু, ডেকলান রাইস, মরগান রজার্স।

ফরোয়ার্ড- অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টনি, ওলি ওয়াটকিন্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%