০৮:৫৬ পি.এম
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশের আয়োজন করা হয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি প্রতিহত করার উদ্দেশ্যে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোল্লাহাটের আবুল খায়ের সেতু সংলগ্ন মহাসড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি প্রতিহত করার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান জানান।
আরও পড়ুন: বরিশালের আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন এলাকা থেকে দুটি হাতবোমা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন