ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

প্রো-উপাচার্য আবদুস সালাম: অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সাধারণ মানুষের সমস্যা সমাধানের আহ্বান


প্রো-উপাচার্য আবদুস সালাম: অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সাধারণ মানুষের সমস্যা সমাধানের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে দেশের সাধারণ মানুষের সমস্যা সমাধানে অবদান রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আনোয়ারুল আজিম লেকচার গ্যালারিতে পাবলিক হেলথ বিভাগের মাস্টার্স প্রথম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অধ্যাপক আবদুস সালাম উল্লেখ করেন, জনস্বাস্থ্যের প্রতিটি ক্ষেত্রে কাজ করার সুযোগ বিদ্যমান। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা অ্যানালাইসিসের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা প্রয়োজন। একই সঙ্গে পড়াশোনা ও গবেষণার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ থেকে ২৫ অক্টোবর ৬ দিন বন্ধ থাকবে

তিনি আরও বলেন, পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীরা ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও পুষ্টি, পরিবেশবিজ্ঞান, মাইক্রোবায়োলজি এবং জেনেটিকসসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন। এসব বিষয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের অর্জিত জ্ঞান দেশের মানুষের সমস্যা সমাধানে কাজে লাগানোর জন্য আহ্বান জানান।

পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. সায়েদুল আরেফিন এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন শিক্ষার্থী মুফিদুল হক সৃজন।

আরও পড়ুন: শিক্ষার মান পরিমাপে বছরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযান অনুমোদনহীন অলিভ অয়েল-ব্রেড জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযান  অনুমোদনহীন অলিভ অয়েল-ব্রেড জব্দ
রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে অনুমোদনহীন অলিভ অয়েল ও ব্রেড জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর শালবাগানসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেকের নেতৃত্বে অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তারা অংশ নেন।

শালবাগান বিজিবি গেট এলাকার কনক কনফেকশনারিতে পণ্য যাচাইয়ের সময় অনুমোদনহীন অলিভ অয়েল ও ব্রেড পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে সরবরাহকারীকে সাত কর্মদিবসের মধ্যে বিএসটিআই কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানে শালবাগান কাঁচাবাজারের মাছ, মাংস, ফল ও সবজির দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র পরীক্ষা করা হয়। পরিমাপ সঠিক পাওয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ভোক্তাদের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং অনুমোদনহীন পণ্য বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে শালবাগানের মেসার্স আলম ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল সরবরাহের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক বলেন, নগরীতে গুণগত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর স্বার্থে আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।

অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগের সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ আজিজুল হাকিমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।#
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হানিফ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


রাজশাহীতে বারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হানিফ গ্রেপ্তার

রাজশাহী নগরীর রাজপাড়া থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর বারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মোঃ হানিফকে (৪৫) গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মিশন গেট রেলক্রসিংসংলগ্ন একটি মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হানিফ রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, বারী হত্যা মামলায় হানিফ এজাহারভুক্ত আসামি। গত ২৭ সেপ্টেম্বর রাজপাড়া থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর হানিফকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।


পরে তাকে রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে এসআরবি।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
রাজপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন,  মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন -সহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন -সহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬কোটি ৫১ রাখ টাকার হেরোইনসহ মোঃ মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।

মঙ্গলবার ভোরে উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকা বাসিন্দা।

মঙ্গলবার বিকালে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৫টার দিকে ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোঃ আল-মামুন (৪০) নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়। 

পরে গ্রেপ্তার মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির সামনে খড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

জিজ্ঞাসাবাদে মেহেদী হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে যুবদলের নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে পিডিবির মামলা,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


শেরপুরে যুবদলের নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে পিডিবির মামলা,

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে।

এই অভিযোগে ইতোমধ্যেই ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী পিডিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পিডিবি সূত্রে জানা গেছে, শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুকনুজ্জামান রুকন শহরের আড়াইআনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুৎ সংযোগ নেন। বিগত ১৪ মাস ধরে প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগে তিনি কোনো রিচার্জ করছিলেন না। ফলে বিষয়টি নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ জাগে। একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনের সময় অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়।

এ সময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সঙ্গেই অভিনব কৌশলে আরেকটি অবৈধ সংযোগ নিয়ে তিনি তা ব্যবহার করতেন। যেহেতু বৈধ সংযোগে কোনো বিদ্যুৎ খরচ হতো না, তাই তিনি মিটার রিচার্জ করতেন না।

এ ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে রোববার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এ বিষয়ে শেরপুরের পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ জানায়, মামলার বিষয়টি শুনেছি, এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। আমাদের যুব দলও এমনটি বিশ্বাস করে। তাই যুবদল নেতার চোরাই বিদ্যুৎ সংযোগের দায়ে মামলার বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%