ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে বারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হানিফ গ্রেপ্তার


রাজশাহীতে বারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হানিফ গ্রেপ্তার

রাজশাহী নগরীর রাজপাড়া থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর বারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মোঃ হানিফকে (৪৫) গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মিশন গেট রেলক্রসিংসংলগ্ন একটি মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হানিফ রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, বারী হত্যা মামলায় হানিফ এজাহারভুক্ত আসামি। গত ২৭ সেপ্টেম্বর রাজপাড়া থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর হানিফকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।


পরে তাকে রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে এসআরবি।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
রাজপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন,  মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন -সহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন -সহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬কোটি ৫১ রাখ টাকার হেরোইনসহ মোঃ মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।

মঙ্গলবার ভোরে উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকা বাসিন্দা।

মঙ্গলবার বিকালে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৫টার দিকে ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোঃ আল-মামুন (৪০) নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়। 

পরে গ্রেপ্তার মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির সামনে খড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

জিজ্ঞাসাবাদে মেহেদী হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে যুবদলের নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে পিডিবির মামলা,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


শেরপুরে যুবদলের নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে পিডিবির মামলা,

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে।

এই অভিযোগে ইতোমধ্যেই ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী পিডিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পিডিবি সূত্রে জানা গেছে, শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুকনুজ্জামান রুকন শহরের আড়াইআনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুৎ সংযোগ নেন। বিগত ১৪ মাস ধরে প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগে তিনি কোনো রিচার্জ করছিলেন না। ফলে বিষয়টি নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ জাগে। একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনের সময় অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়।

এ সময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সঙ্গেই অভিনব কৌশলে আরেকটি অবৈধ সংযোগ নিয়ে তিনি তা ব্যবহার করতেন। যেহেতু বৈধ সংযোগে কোনো বিদ্যুৎ খরচ হতো না, তাই তিনি মিটার রিচার্জ করতেন না।

এ ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে রোববার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এ বিষয়ে শেরপুরের পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ জানায়, মামলার বিষয়টি শুনেছি, এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। আমাদের যুব দলও এমনটি বিশ্বাস করে। তাই যুবদল নেতার চোরাই বিদ্যুৎ সংযোগের দায়ে মামলার বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


মাভাবিপ্রবিতে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আকিবুর রহমান ইকবাল।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ক্যাম্পাসের সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “বর্তমানে সারা বিশ্বে বাস্তুতান্ত্রিক সংকট চলছে। আমরা যদি বৃক্ষরোপণের মাধ্যমে এই ভারসাম্য ফিরিয়ে না আনি, তাহলে মানবজাতি হুমকির মধ্যে পড়বে। টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের ‘গ্রিন টাঙ্গাইল’ গড়ার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। বৃক্ষরোপণে আমাদের সবাইকে সচেতন ও উৎসাহিত হতে হবে।”

সভাপতির বক্তব্যে আকিবুর রহমান ইকবাল বলেন, “গাছ হলো প্রকৃতি। এই গাছই আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই গাছকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সংগঠনের কর্মসূচির অন্যতম লক্ষ্য ‘ক্লিন টাঙ্গাইল, গ্রিন টাঙ্গাইল’। এর অংশ হিসেবে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাচ্ছি এবং মানুষকে সচেতন করছি।”

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট পরিচালক ড. আবু জাফর শিবলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ বললেন সালমান মুক্তাদির

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ বললেন সালমান মুক্তাদির

দুই দিন আগে স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ইউটিউবার সালমান মুক্তাদির একটি রহস্যময় পোস্ট করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’। এই সংক্ষিপ্ত বার্তার কারণে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। তবে সালমান কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, তা পরিষ্কার করেননি।

তার পোস্টের মন্তব্যের ঘরে কিছু মানুষ সাহস জুগিয়েছেন, আবার কেউ পরামর্শ দিয়েছেন। কেউ কেউ রসিকতাও করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে কিছু একটা ঘটছে।’ অন্য একজন বলেছেন, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’

সালমানের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অনুসারীদের কৌতূহল প্রকাশ পেয়েছে মন্তব্যগুলোতে। কিছু মন্তব্যে সমঝোতার প্রসঙ্গও এসেছে। একজন লিখেছেন, ‘কেউ কি সমঝোতা করতে এসেছে?’ আরেকজন বলেছেন, ‘সমঝোতাই একমাত্র সমাধান।’

অনেকে সালমানের পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ অন্য একজন বলেছেন, ‘সমস্যা নেই, যত বিপদ তত উপরে ওঠার সিঁড়িগুলো ছোট হয়ে যায়।’

তবে পোস্টে ‘ভালো হওয়া’র প্রসঙ্গ ধরে কেউ কেউ মজা করেছেন। একজন লিখেছেন, ‘ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মেয়র পদে দাঁড়ান।’

সব মিলিয়ে সালমানের এই পোস্ট নিয়ে আলোচনা চলছে। তবে তার মন্তব্যের পেছনে বিশেষ কোনো কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এদিকে, রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%