ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, মৃত্যু ৩


গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, মৃত্যু ৩

উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যক্তিগত হেলিকপ্টার সাগরে আছড়ে পড়ে। এতে থাকা তিন আরোহীর মৃত্যুর ঘটনা ঘটে।

সোমবার গভীর রাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গ্রিসের জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘কাঠিমেরিনি’ উল্লেখ করেছে যে, বেল মডেলের হেলিকপ্টারটি একটি নিকটবর্তী হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। এটির পরিকল্পনা ছিল দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়া। কিন্তু আকাশে উড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়ে যায়।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হয়নি। তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে একটি নতুন তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে, ওই হেলিকপ্টারের পাইলটকে মাত্র দুটি মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে দেখা গেল খারাপ আচরণ

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা-কে ভালোবাসার অনন্য স্বীকৃতিস্বরূপ সন্মানা পেলেন সাংবাদিক আওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৮ এম


মা-কে ভালোবাসার অনন্য স্বীকৃতিস্বরূপ সন্মানা পেলেন সাংবাদিক আওয়াল

মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা ও সেবার দৃষ্টান্ত স্থাপন করায় সহকর্মীর হাতে ব্যাক্তি উদ্যোগে সম্মাননা স্মারক তুলে দিয়েছে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্ট‌ের সন্মানীত সদস্য আল আমিন।

ঠাকুরগাঁও টিএফসি (TFC)- ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্ট‌ এক আলোচনা সভা শেষে সেই সহকর্মীর জন্য এক হৃদ্যতাপূর্ণ আবহে এই সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা বলেন, মা-বাবার সেবা করা প্রত্যেক সন্তানের নৈতিক দায়িত্ব। কর্মব্যস্ততার মাঝেও মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সবাই।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন এবং সন্মানীত উপদেষ্টা মজিবর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা প্রত্যাশা করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং মা-বাবার প্রতি সন্তানদের দায়িত্ব ও ভালোবাসার বোধকে আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে পৌরসভার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৬ এম


জয়পুরহাটে পৌরসভার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট পৌর শহরের সদর রাস্তার সার্বিক পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখার উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জয়পুরহাট পৌরসভা প্রশাসকের অফিস কক্ষে পৌর এলাকার বিআইডিসি মোড় থেকে শুরু করে হাসপাতাল মোড় পর্যন্ত অংশকে পরিচ্ছন্ন রাখা, ফুটপাত সচল রাখা এবং সঠিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পর্কিত এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জয়পুরহাট পৌরসভার প্রশাসক নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম, বাজার পরিদর্শক মতিউর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান, লাইসেন্স পরিদর্শক আব্দুল করিম, জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহুর রহমান সজীব, কর আদায়ককারী সোহেল রানা প্রমুখ।

সভায় পৌর শহরের প্রধান সড়কের সৌন্দর্য বৃদ্ধি, ফুটপাতে দখলমুক্ত করা এবং সুনির্দিষ্ট নিয়ম মেনে বর্জ্য অপসারণ নিশ্চিত করার জন্য বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের নতুন চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৪ এম


দুদকের নতুন চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে সরকার নিয়োগ দিয়েছে। পাশাপাশি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাকির হোসেন খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী তাদের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ এম


দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্ত সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে নিয়েছে বলেও দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হলো।’

এতে আরো বলা হয় যে, দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অভিভাবক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এটির আগে, দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ১ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

পরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল।

অন্যদিকে আহ্বায়ক কমিটি বাতিলের পর নতুন নেতৃত্ব গঠনকে ঘিরে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্মেলনের মাধ্যমে তৃণমূলের ভোটে নেতৃত্ব নির্বাচনের সম্ভাবনা থাকায় পদপ্রত্যাশীদের মধ্যেও তৎপরতা বাড়তে পারে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।

এই বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম বলেন, ‘ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%