ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দুদকের নতুন চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান


দুদকের নতুন চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে সরকার নিয়োগ দিয়েছে। পাশাপাশি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাকির হোসেন খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী তাদের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর হামলে পড়ল ৫ জন, অতঃপর...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ এম


দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্ত সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে নিয়েছে বলেও দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হলো।’

এতে আরো বলা হয় যে, দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অভিভাবক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এটির আগে, দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ১ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

পরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল।

অন্যদিকে আহ্বায়ক কমিটি বাতিলের পর নতুন নেতৃত্ব গঠনকে ঘিরে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্মেলনের মাধ্যমে তৃণমূলের ভোটে নেতৃত্ব নির্বাচনের সম্ভাবনা থাকায় পদপ্রত্যাশীদের মধ্যেও তৎপরতা বাড়তে পারে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।

এই বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম বলেন, ‘ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৫ এম


অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বিয়ে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত গুঞ্জন ও ভিত্তিহীন খবর নিয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। তিনি নিজেকে একটি অস্বস্তির মধ্যে অনুভব করছেন এবং এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পূজা চেরী বলেন, 'আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।'

সোমবার (১৭ আগস্ট) রাতের দিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এগুলোর ব্যাখ্যা দেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ তৈরি করা হচ্ছে। কখনো অমুক পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ লেখা হচ্ছে। আর এই কারণে তিনি অত্যন্ত বিব্রতকর ও দুঃখিত।

অভিনেত্রী আরও জানান, এর আগেও একটি সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়েতে আলোচনা চলছে। তিনি বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে সকলকে স্বল্প সময়ে আনন্দের সঙ্গে জানাবেন।

তিনি বলেছেন, বর্তমানে তিনি কিছুটা সময় নিচ্ছেন এবং নতুন কাজে প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে ক্যামেরার সামনে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

পূজা চেরী বলেছেন, কিন্তু তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং তিনি মন্তব্য করেছেন যে, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’

তিনি নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে বলে জানান। এ সময় তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেন।

তাছাড়া, গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে পূজা বলেছেন যে, তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করেন। তিনি অবশ্যই সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ এম


অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

অবশেষে বিয়ে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত গুঞ্জন এবং ভিত্তিহীন খবর নিয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। তিনি নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়ে বলেন, 'আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।'

পূজা চেরী সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান। তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।

অভিনেত্রী জানান, এর আগেও একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। তিনি আরো জানান, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে বিষয়টি সবাইকে জানাবেন।

পূজা চেরী বলেন, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে তাকে ক্যামেরার সামনে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

তবে কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসत्य সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, 'আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।'

নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে পূজা চেরী বাংলাদেশের সংবিধানের ৩১ এবং ৪৩ অনুচ্ছেদের কথাও তুলে ধরেন। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তিকে নিয়ে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পূজা চেরী বলেন, তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করেন। তবে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ সার্কেল এএসপি মুনতাসির মামুন, শ্রেষ্ঠ ওসি আজিম

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৪ এম


কুড়িগ্রামে ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ সার্কেল এএসপি মুনতাসির মামুন, শ্রেষ্ঠ ওসি আজিম

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সার্বিক কর্মমূল্যায়নে ভূরুঙ্গামারী সার্কেল ও ভূরুঙ্গামারী থানা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন শ্রেষ্ঠ সার্কেল এএসপি, ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মাসিক সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করেন।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন বলেন, এ সম্মান শুধু তাঁর একার নয়; এটি ভূরুঙ্গামারী থানার প্রতিটি পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ফল। পাশাপাশি জনপ্রতিনিধি এবং থানার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা, আস্থা ও ভালোবাসার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, “ভূরুঙ্গামারীবাসীর আস্থা ও দোয়া আমাদের কাজের প্রধান অনুপ্রেরণা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

ভূরুঙ্গামারী থানার এই সাফল্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, পুলিশের পেশাদারিত্ব, জনবান্ধব কার্যক্রম এবং জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পুলিশের কর্মমূল্যায়নে একই সঙ্গে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি হিসেবে ভূরুঙ্গামারীর এই স্বীকৃতি স্থানীয় পুলিশ প্রশাসনের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভবিষ্যতেও জনগণের সহযোগিতা নিয়ে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ ভূরুঙ্গামারী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%