ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

শক্তিশালী পুঁজিবাজার গড়ার ওপর জোর গভর্নরের


শক্তিশালী পুঁজিবাজার গড়ার ওপর জোর গভর্নরের

দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য পুঁজিবাজার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি ধাপে ধাপে ১০ শতাংশে উন্নীত করতে একটি শক্তিশালী, গভীর ও গতিশক্তি সম্পন্ন পুঁজিবাজার প্রয়োজন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, পিএলসি (সিএসই)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন।

গভর্নর বলেন, পুঁজিবাজারের সম্প্রসারণ হলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে, ব্যাংক ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা কমবে এবং বেসরকারি খাতের ক্রমবর্ধমান অর্থায়নের চাহিদা পূরণে কার্যকর বিকল্প উৎস গড়ে উঠবে।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার

তিনি আশা করেন, ২০২৬-২৭ অর্থবছরে পুঁজিবাজারের বাজার মূলধন অন্তত ২০ হাজার কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেলে ও পরবর্তী বছরগুলোতে এই ধারা অব্যাহত থাকলে, পুঁজিবাজার হবে বেসরকারি খাতের অর্থায়নের একটি শক্তিশালী উৎস। এটির ফলে ব্যাংক ঋণের পরিমাণ কমবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন প্রক্রিয়া সহজ হবে।

গভর্নর আরও জানান, বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ২০ মে জারি করা এফইআইডি সার্কুলার নং-০২ এর মাধ্যমে ‘নন-রেসিডেন্ট ইনভেস্টরস’ টাকা অ্যাকাউন্ট (নিটা) পরিচালনার বিধিমালা সংশোধন করেছে। সংশোধিত নির্দেশনার মাধ্যমে বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা হিসাবে জমা হবে এবং অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রযোজ্য মূলধনী মুনাফা কর কর্তন ও সরকারি কোষাগারে জমা দেবে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থ প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং ব্যয়-সাশ্রয়ী হবে।

এ সময় সিএসই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক মোর্তূজা আলম এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল হক। বৈঠকের সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা সংকট, সংবাদমাধ্যমের স্বাধীনতা থমকে আছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবির সমাজকর্ম বিভাগের সঙ্গে কারিতাসের সমঝোতা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


শাবির সমাজকর্ম বিভাগের সঙ্গে কারিতাসের সমঝোতা চুক্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ এবং কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এটি সোমবার (২৯ জুন) সমাজকর্ম বিভাগে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক ড. আব্দুল জলিল, অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক আবুল কাশেম, কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস কংলা, বিভাগের শিক্ষক, ইন্টার্ন ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সমঝোতা চুক্তির ফলে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ের কাজের সুযোগ পাবেন। পাশাপাশি প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজকর্ম বিভাগ ও কারিতাস বাংলাদেশ যৌথভাবে কাজ করবে।

তারা আরও জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৯ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


৩৯ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

 দীর্ঘ ৩৮ বছর ৮ মাস ২০ দিনের শিক্ষকতার জীবনের ইতি টানলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২৪ নম্বর নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস।

কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয় ব্যতিক্রমী ও রাজকীয় বিদায়। ফুলে সজ্জিত একটি প্রাইভেটকারে করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী তাঁকে তাঁর নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এমন সম্মানজনক বিদায়ের দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

আজ সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রিয় শিক্ষককে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।

শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্যে তাঁদের প্রিয় শিক্ষকের কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন।

অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী বক্তব্যে সুখ রঞ্জন বিশ্বাস শিক্ষকতা জীবনের সুখ ও দুঃখের নানা স্মৃতি স্মরণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, চরপাথালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ পাল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, উপজেলা স্কাউট কমিশনার শাহজাহান, স্কাউট সম্পাদক আক্তার হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুমন খান, ডা. মোহন মিয়া, সহকারী শিক্ষক পারুল রানী বিশ্বাস, সালেহা আক্তার, বিল্লাল হোসেন, হাসনেয়ারা আক্তার এবং ঝুমুর আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেটকারে প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাসকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

পথের সঙ্গীদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী হাত নেড়ে এবং ফুল ছিটিয়ে তাঁকে বিদায় জানান। বিদায়ের সেই আবেগঘন মুহূর্তের দৃশ্যে অনেকের চোখেই অশ্রু দেখা যায়।

জানা গেছে, সুখ রঞ্জন বিশ্বাস ১৯৮৭ সালের ১০ অক্টোবর সাদুল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর ১৯৮৮ সালের ১০ অক্টোবর তিনি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

১৯৯৬ সালের ১০ জানুয়ারি তিনি নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

এরপর ২০০৭ সালের ১ নভেম্বর একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার পর ২০২৬ সালের ২৯ জুন অবসরে যান।

সহকর্মীরা বলেন, সুখ রঞ্জন বিশ্বাস কেবল একজন দক্ষ প্রধান শিক্ষকই নন, তিনি বিদ্যালয়ের একজন অভিভাবক, পরামর্শদাতা এবং আদর্শ মানুষ ছিলেন। তাঁর সততা, শৃঙ্খলা, মানবিকতা এবং শিক্ষার প্রতি নিবেদন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়ভাবে থাকবে।

ব্যক্তিগত জীবনে সুখ রঞ্জন বিশ্বাস স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ের জনক। তাঁর বড় ছেলে একজন ব্যাংকার, মেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছোট ছেলে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

বিদায়ের শেষ মুহূর্তে শিক্ষার্থীদের অশ্রুসিক্ত চোখ যেন একটি কথাই মনে করিয়ে দেয় যে একজন প্রকৃত শিক্ষকের সবচেয়ে বড় অর্জন পদ বা পুরস্কার নয়, বরং শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

 আজ সুনামগঞ্জ জেলার পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার, পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক। বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক জানান, নতুন অর্থবছরের (২০২৬-২০২৭) সর্বমোট আয় ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা এবং সম্ভাব্য ব্যয় ৪৫ কোটি ৩৮ লাখ টাকা ধরা হয়েছে। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা।

তিনি বলেন, পৌর নাগরিকরা সময়মতো পৌর কর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। পৌর প্রশাসক আরও জানান, স্যানিটেশন প্রকল্পের আওতায় (বৈদেশিক ঋণ অর্থায়ন আলোচনাধীন) শহরতলীর বুড়িস্থল এলাকায় আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ খাতে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে।

এ ছাড়া বাংলাদেশের প্রবৃদ্ধি করিডোরের রূপান্তর ও শহরগুলোর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আরও ১০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন। পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, পৌরসভার প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার নাগরিকের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, বিদায়ি ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা এবং সম্ভাব্য ব্যয় ছিল ৩০ কোটি ১২ লাখ ৬২ হাজার ৫৪৫ টাকা। এছাড়া উদ্বৃত্ত ছিল ৫ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা। বাজেট অধিবেশনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস প্রমুখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মিলন মিস্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


নেছারাবাদে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মিলন মিস্ত্রী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে অবস্থান করছে মিলন মিস্ত্রী। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক পদে রয়েছেন এবং নেছারাবাদ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ নেছারাবাদ উপজেলা শাখার এক সদস্য হিসেবেও কাজ করছেন তিনি।

স্থানীয় সূত্রমতে, মিলন মিস্ত্রী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শক্তিশালী রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি প্রচার করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তরুণ বয়সেই ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়ে leadership দক্ষতার পরিচয় দিয়েছেন। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মাঝে শুভেচ্ছা বিনিময় এবং গত শারদীয় দুর্গাপূজায় ১০১টি মন্দিরে অনুদান সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিতরণ করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

রাজনৈতিক অঙ্গনে তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিলন মিস্ত্রী বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা আমার মূল লক্ষ্য। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, “তরুণ সমাজকে সম্পৃক্ত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।”

সব মিলিয়ে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে মিলন মিস্ত্রী ইতোমধ্যে আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ভোটারদের কাছে একটি আলোচিত নাম হিসেবে পরিচিতি পেয়েছেন। আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%