০১:১৭ এম
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মো. সামছুর রহমান (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সামছুর রহমান উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় একাধিক সূত্র জানাচ্ছে, শনিবার রাতে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন সামছুর রহমান। এই সময় একটি মোটরসাইকেলের ধাক্কার ফলে তিনি সড়কে পড়ে যান। এরপর পিছন দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর মরদেহ উদ্ধার করে। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন