ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইন্দোনেশিয়ায় ৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা


ইন্দোনেশিয়ায় ৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : ইন্দোনেশিয়ার সরকার চলতি বছরের শেষ নাগাদ ৭৫০টির বেশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো শুক্রবার পার্লামেন্টে দেওয়া জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

একই সঙ্গে ‘অনুৎপাদনশীল নয়’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড তদন্তে একটি বিশেষ আদালত গঠনের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান। প্রেসিডেন্ট প্রাবোও বলেন, ‘অনুৎপাদনশীল’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। তারা সবসময় লোকসান করছে, অথচ মুনাফা দেখাচ্ছে। এসব মুনাফা আসলে কাগজে-কলমে তৈরি করা।

আরও পড়ুন: ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি, তীব্র বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে

গত বছর রাষ্ট্রীয় সম্পদ পরিচালনার জন্য ইন্দোনেশিয়া দানান্তারা নামে একটি সার্বভৌম সম্পদ তহবিল গঠন করে। এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের হিসাব পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৭৪টি।

প্রাবোও বলেন, ‘আমি ভেবেছিলাম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংখ্যা ৩০০ বা ৪০০। কিন্তু দেখা গেল, সংখ্যা ১ হাজার ৭৪টি।’ তিনি অভিযোগ করেন, এসব প্রতিষ্ঠানের কিছু নিজেদের মতো করে পরিচালিত হচ্ছে এবং দেশের প্রতি তাদের যথাযথ দায়িত্ববোধ নেই।

প্রেসিডেন্ট জানান, এরই মধ্যে ২৯০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংখ্যা ৩০০টির বেশি থাকবে না। তিনি বলেন, ‘আমরা ৭৫০টির বেশি প্রতিষ্ঠান বন্ধ করব। শুধু সেসব প্রতিষ্ঠানই রাখা হবে, যেগুলো উৎপাদনশীল।’

এই উদ্যোগকে তিনি ‘বিশ্বের সবচেয়ে বড় করপোরেট পুনর্গঠনগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেন। প্রাবোও জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৫০ ট্রিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়াহ (২ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি) পরিচালন ব্যয় সাশ্রয় হয়েছে। এর মধ্যে পরিচালনা পর্ষদের সদস্যদের বেতন, ভবন ও গাড়ি ভাড়া এবং ব্যবসায়িক ভ্রমণের খরচ কমানোর বিষয় রয়েছে।

আরও পড়ুন: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা বনানী থেকে গ্রেফতার

চলতি বছরে সরকারের লক্ষ্য হলো ৭০ ট্রিলিয়ন রুপিয়াহর বেশি ব্যয় সাশ্রয় করা।

এ ছাড়া গত ৩০ বছরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড তদন্তের জন্য একটি বিশেষ ‘অ্যাডহক’ আদালত গঠনের প্রস্তাবও দিয়েছেন প্রাবোও। তবে একই সঙ্গে তিনি আইনপ্রণেতাদের প্রতি এমন একটি ‘বিশেষ সাধারণ ক্ষমা’ দেওয়ার বিষয় বিবেচনার আহ্বান জানান, যাতে যেসব কর্মকর্তা বা ব্যবস্থাপক নিজেদের ভুল স্বীকার করে অনুতপ্ত হবেন, তারা এই সুযোগ পেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জ, ১৪ আগস্ট, ২০২৬ : জেলার ভোলাহাট উপজেলায় বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে ঘটে এই দুর্ঘটনা।

নিহতদের মধ্যে রয়েছে, আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে (২ বছর ৬ মাস) এবং একই এলাকার মো. সানাউল্লাহর ছেলে মো. নূর হোসেন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের সময়ে শিশু দুটি বাড়ির পাশেই খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের উদ্দেশ্যে খনন করা পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পর তাদের পানিতে পড়ে থাকতে দেখে। সেখান থেকে উদ্ধার করে বাইরে আনা হলে তাদের মৃত্যু হয়ে যায়।

ভোলাহাট থানার ওসি আবুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এবিষয়ে ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রোয়েশিয়ায় দাবানলে বাড়িঘর ও গাড়ি পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


ক্রোয়েশিয়ায় দাবানলে বাড়িঘর ও গাড়ি পুড়ে গেছে

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের একটি ছোট পর্যটন শহর থেকে কয়েকশ মানুষকে নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার যখন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছিল, তখন তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের চেষ্টা অব্যাহত রেখেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লোকভা রগোজনিকায় ১৫০ জনের বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়েছে। আগুন শিগগিরই আশপাশের পাইন বন ও গাছপালায় ছড়িয়ে পড়ে এবং পরে আবাসিক এলাকায় পৌঁছে গিয়ে ঘরবাড়ি ও যানবাহন পুড়িয়ে দেয়।

বার্তা সংস্থা এএফপি এ খবর পাঠিয়েছে সারায়েভো থেকে।

ক্রোয়েশিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে এটি সর্বশেষ দাবানল। সাম্প্রতিক দিনগুলোতে অ্যাড্রিয়াটিক উপকূলের বেশ কয়েকটি শহর ও জনপদে রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে।

স্থানীয় কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, আগুনের কারণে বাস্তুচ্যুত অন্তত ১ হাজার মানুষকে ওমিসের একটি স্থানীয় ক্রীড়া হলে সরানো হয়েছে।

লোকভা রগোজনিকার মধ্য দিয়ে যাওয়া উপকূলীয় সড়কের কিছু অংশ আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা বন্ধ করে দেয়া হয়েছে। ওমিসের দিকে যাওয়া সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।

ক্রোয়েশিয়ার ফায়ার সার্ভিসের প্রধান স্লাভকো তুসাকোভিচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এইচআরটি-কে বলেছিলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং ফায়ার সার্ভিস কর্মীদের সামনে একটি কঠিন রাত অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাল্লায় নাশকতার মামলায় সৈনিক লীগ উপজেলা সভাপতি আব্দুল হক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


শাল্লায় নাশকতার মামলায় সৈনিক লীগ উপজেলা সভাপতি আব্দুল হক গ্রেপ্তার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের শাল্লা উপজেলা সভাপতি মো. আব্দুল হক (৪৭)। শাল্লা থানা পুলিশ এই গ্রেপ্তারটি করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) শাল্লা থানা পুলিশের এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশক্রমে এবং দিরাই সার্কেলের তত্ত্বাবধানে শাল্লা থানার এসআই (নিরস্ত্র) ইমাম আরেফিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শাল্লা থানার এফআইআর নং-৭, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, জিআর নং-২৩, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারার মামলার তদন্তের জন্য সন্দিগ্ধ আসামি হিসেবে মো. আব্দুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুল হক শাল্লা উপজেলার কার্তিকপুর গ্রামের হাজী মো. সুন্দর আলীর ছেলে এবং তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের শাল্লা উপজেলা সভাপতি হিসেবে পরিচিত।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির দায়িত্বে) এসআই শওকত আলী জানিয়েছেন, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ প্রহরায় আব্দুল হককে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তীতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রেস রিলিজে আরও জানানো হয়েছে যে, শাল্লা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরপ্রাপ্ত শিক্ষকরা একযোগে পাচ্ছেন অবসর-কল্যাণের টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


অবসরপ্রাপ্ত শিক্ষকরা একযোগে পাচ্ছেন অবসর-কল্যাণের টাকা

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা একযোগে অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন। সরকার এই অর্থের পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ শুক্রবার, নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল শনিবার, অবসরপ্রাপ্ত শিক্ষকদের একযোগে অবসর-কল্যাণের টাকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই অর্থের পরিশোধের জন্য ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেছেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়ার জট কাটাতে সংগৃহীত এই টাকা বিতরণের একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ৬৪টি জেলায় একযোগে ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা শিক্ষকদের তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামীকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%