ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিদ্যুৎবিহীন খুঁটি, বিদ্যুৎ ফেরতের দাবিতে মানববন্ধন


কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিদ্যুৎবিহীন খুঁটি, বিদ্যুৎ ফেরতের দাবিতে মানববন্ধন

ভোলার মদনপুরে বিদ্যুৎহীন খুঁটি নিয়ে ক্ষোভ, সংযোগ সচলের দাবিতে আলহাজ্ব জামাল উদ্দিন চকেট এর নেতৃত্বে মানববন্ধন করেছেন এলাকাবাসী।দৌলতখান উপজেলার
বিচ্ছিন্ন দ্বীপ মদনপুর ইউনিয়নে বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে থাকলেও নেই বিদ্যুতের আলো।
দীর্ঘ চার বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ২০ থেকে ২৫ হাজার বাসিন্দা।
দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন আলহাজ্ব জামাল উদ্দিন চকেট ও মদনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
আলহাজ্ব জামাল উদ্দিন চকেট ও স্থানীয়দের অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর মাসে মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও মাত্র সাত মাস পর, ২০২২ সালের জুন মাসে সেই সংযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা বলেন সাবমেরিন ক্যাবল সংযোগ এর মাধ্যমে মদনপুর চরে কাংখিত
বিদ্যুৎ দেয়া হলেও মাত্র সাত মাস আমরা বিদ্যুৎ সেবা পেয়েছে।
এরপর থেকে অসংখ্য খুঁটি ও বৈদ্যুতিক লাইন থাকলেও এলাকাবাসী বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত।
বিদ্যুৎ না থাকায় চরম সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। ফ্রিজ, টিভি, কম্পিউটারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বিদ্যুৎ একটি মৌলিক সেবা। চার বছর ধরে বিদ্যুৎবিহীন জীবনযাপন মেনে নেওয়া যায় না। অবিলম্বে মদনপুরে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় টিএমএসএসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


বগুড়ায় টিএমএসএসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর উদ্যোগে।

বৃহস্পতিবার, রবিবার বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত স্মার্ট প্রকল্পের আওতায় পিসিকালচার উপ-প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে দেখনীয় শোভাযাত্রা, পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচারণা, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

টিএমএসএসের যুগ্ম পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুর নবী।

প্রধান অতিথির বক্তব্যে নুর নবী বলেন, পরিবেশ সংরক্ষণ এখন শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করার জন্য সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় মাগুরা এম ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহিদুর রহমান বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুসসহ প্রকল্প উদ্বোধনের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তাগণ সকলেই একমত ছিলেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির সম্মukhীন হচ্ছে। এ সংকট মোকাবিলার জন্য ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করা জরুরি। বর্তমানের সচেতন উদ্যোগই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য র‍্যালি এবং প্রচারমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে টিএমএসএসের কর্মকর্তা-কর্মচারী, স্মার্ট পিসিকালচার প্রকল্পের উপকারভোগী উদ্যোক্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মডেল পরিবেশ ক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, ৪ ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


বরিশালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই সময় চলাচলের পথ দখল করে রাস্তার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে বিসিসি’র প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান এর নেতৃত্বে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সিটি কর্পোরেশন জানায়, চর কাউয়া খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ীরা জনসাধারণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে চরম ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এমন অভিযোগের ভিত্তিতে রোববার ওই এলাকায় অভিযান চালানো হয়।

 

অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে  চলাচলে বিঘ্ন সৃষ্টির সত্যতা পাওয়ায় চারজন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অভিযুক্ত ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে রাস্তার ওপর থাকা সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেন ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযান শেষে প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, জনসাধারণের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই ফুটপাত বা রাস্তা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে ট্রলারসহ আটক ৩ জেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


সুন্দরবনে ট্রলারসহ আটক ৩ জেলে

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ের মধ্যে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার বিকালে সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার এবং মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার। তাদের আদালতের মাধ্যমে বাগেরহাটে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা শনিবার বিকালে টহল দিচ্ছিলেন। টহলের সময় তারা সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খালে একটি ফিশিং ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখতে পান। এরপর বনরক্ষীরা এগিয়ে গিয়ে ট্রলারসহ তিন জেলেকে হাতেনাতে গ্রেফতার করেন। ট্রলারের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।

শরিফুল ইসলাম আরও জানান, ওই জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করে বাগেরহাটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে এক মা এবং তার তিন মেয়েকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন করেছে।

রবিবার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্রসমাজের ব্যানারে উপজেলা থানার সামনে এই মানববন্ধন করানো হয়।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সায়মা আক্তারের সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি, স্থানীয় বাসিন্দা আল ইমরান সহ আরো অনেকে।

বক্তাগণ বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়েছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি।

এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, ‘আমরা আমাদের মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পরিবারের সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। এরপর অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%