বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০১:১১ এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. বাবু মিয়া (২৩), মো. রবিউল ইসলাম রনি (২১), মো. আবির হোসেন (২৪), মো. ওয়াসিম (২৪), মো. শহিদুল ইসলাম (৩৫), মো. হাবিবুর রহমান (২৭), রোজিনা (৩৮), সোনিয়া (২৬), সীমা সেলিনা (৪৩), উম্মে কুলসুম সুমী (৪১), মো. মনির হোসেন ওরফে সম্রাট (৩৬), মো. সাইফুল সরদার (২৯), মো. মোস্তাফিজুর রজমান সোহাগ, একরামুল, মো.শাপন (১৮), মো. ফরহাদ (১৭), মো. ফয়সাল আহম্মেদ (৩৮), মো. সুমন (২৮), মো. আজমল হোসেন (২৯), মো. নুর আলী (২০), মো. আল-আমিন (১৮), রুবাইয়াত আল মুসলিম গোলাম রাব্বি (২১), মো. পাভেল (২১), মো. মিলন (৩০), মো. রাকিব (২৪), মো. মিজান (১৮), মো. আরিফুল ইসলাম, মো. আরমান ইসলাম (২০), মো. স্বপন (৩৫), মো. হাবিব (৩০), মো. জামাল (৩৫), মো. ওয়াহিদ (৩০), মো. আরিফ (২৪), রিসালাত শাহরিয়ার (৩৫), রাবেয়া খাতুন (৩০), মো. চাঁন মিয়া (৪০), মো. আমির হামজা (২৫), মো. মুন্না (২৪), মোহাম্মদ আলী (৩০), মো. খোকন তালুকদার (৪৫), মো. সুজন (২০), মো. আরমান (১৮), মো. আশিক (১৯), মো. অপু ইসলাম ওরফে সাকিব (১৮), মো. স্বপন (২০), মো. মোতালেব হোসেন (৪২), মো. ইয়াছিন (২২), সাগরিকা আক্তার বর্ণা (২৩), মো. রনি (৪১), মেহেদী হাসান, আনোয়ার হোসেন (৩৫), মো. মাজহারুল ইসলাম (২৬), মো. হানিফ (২৪), মো. আল-আমিন (২৮), মো. সোহেল রানা (২৮), মো. রায়হান (২৯), মো. শামছুল মোল্লা (৫০) ও মো. আব্বাস আলী (৩৬)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে তেজগাঁও থানা ১১ জন, শেরেবাংলা নগর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ২৩ জন, আদাবর থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৯ জন ও হাতিরঝিল থানা ২ জন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সংসদীয় সহযোগিতা জোরদার করার পাশাপাশি শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব প্রসারিত করার লক্ষ্যে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজে সেদেশের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মিল্টন ডিকের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। এ সময়ে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মিল্টন ডিক চলতি বছরের এপ্রিলে তার ঢাকা সফরের সময় পাওয়া উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উভয় পক্ষ শিক্ষা, কৃষি এবং বাণিজ্যসহ অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তরা সর্বোত্তম গণতান্ত্রিক চর্চা এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার বিনিময়ের উদ্দেশ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সংসদীয় দলগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বৈঠক বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতা প্রতিফলিত করে। পাশাপাশি, এতে উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বও অবহিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি জাতীয় পর্যায়ে। এ কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে।
হাম-রুবেলা এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধের সাফল্যের উদাহরণ তুলে ধরেন তিনি। তিনি বলেন, একইভাবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনও সফল করার প্রয়োজন রয়েছে।
বুধবার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন মহানগর পর্যায়ে সফলতার জন্য পরিকল্পনা সভার প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
হাম থেকে শিশু মৃত্যুর দুঃখজনক ঘটনার কথা উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভিটামিন এ-প্লাস ক্যাপসুল রোগ সংক্রমণের হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি ওয়ার্ড পর্যায়ের শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে, একটি শিশুও যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সেদিকে লক্ষ্য রাখা উচিত সংশ্লিষ্ট সকলের।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এবং ইউনিসেফ-খুলনার প্রধান মো. কাওছার আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আকিব উদ্দিন, কেসিসির সচিব মো. রেজা রশীদ, এবং প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাও উপস্থিত ছিলেন।
দেশব্যাপী ২৮ জুন একযোগে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর আফ্রিকার দেশ সেনেগাল ধাক্কা খেয়েছে। গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি হাঁটুতে চোট পাওয়ায় পরের ম্যাচে ইরাকের বিপক্ষে থেকে ছিটকে গেছেন।
মেন্ডি একটি সেভ করার চেষ্টা করার সময় চোট পান এবং ৬৩ মিনিটে মাঠ ছাড়েন। এর পূর্বেই নরওয়ে ৩-১ গোলে এগিয়ে ছিল। পরে অতিরিক্ত সময়ে ইসমাইলা সার তার দ্বিতীয় গোলটি করলে নরওয়ে ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয়। বিষয়টি জানানোর জন্য বেশ কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যে ৩৪ বছর বয়সী মেন্ডি লিগামেন্টের সমস্যায় ভুগছিলেন।
সেনেগাল দল এক্স-এ একটি পোস্ট করতে গিয়ে জানায়, মেন্ডির চোটের প্রকৃতি সঠিকভাবে নির্ণয় করতে এবং প্রতিযোগিতায় তার অংশগ্রহণের গতিপথ নির্ধারণ করতে আরও ডাক্তারি পরীক্ষা চলছে। টরন্টোতে গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে নামার আগে সেনেগাল এবং ইরাক উভয় দলই দুটি করে ম্যাচ হেরেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমাদের ঠিকমতো পানি পাচ্ছি না। তিস্তা এখন মরুভূমি হয়ে গেছে। এজন্য সরকার তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।’
বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের কাশাদহ খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো অবহেলা ও অযত্নের কারণে খালে পরিণত হয়েছে। সেগুলোকে পুনঃখননের একটি মহাপরিকল্পনা রয়েছে। তবে আগাম বৃষ্টির কারণে খাল খননের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। আগামী শুকনো মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।’
খাল খননে দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। তবে খাল খননে যদি সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে যাই, তবে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এরপর দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলার আরো দুটি খালের কাজ পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ