ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা


ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা

ভারত আবারও ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। প্রশ্নফাঁস এবং নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীরা ঝাড়খণ্ডে টানা ১৭ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। সোমবার যখন আন্দোলনকারীরা রাজ্য বিধানসভা ঘেরাও করতে যাবেন, তখন রাঁচিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জলকামান ব্যবহার করে। তবে জলকামানের সামনেও অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেসময় তাদের নাচতে দেখা যায়।

এই আন্দোলনের কারণ কী?

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে বলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এ কারণে তারা নিয়োগ পরীক্ষার নিয়মে সংস্কারসহ নানা দাবিতে আন্দোলন করে চলেছেন। আন্দোলনরত পরীক্ষার্থীরা দুই সপ্তাহের বেশি সময় ধরে নিজেদের দাবিতে অনড় রয়েছেন।

রাঁচিতে হাজার হাজার শিক্ষার্থীর সমাবেশ

সোমবার সকালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে হাজারো শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে এগিয়ে যান। ছাত্রনেতা দেবেন্দ্র মাহতো আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের।

ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের ঠেকানোর চেষ্টা

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাঁচির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড স্থাপন করে প্রশাসন। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রাঁচির বেশিরভাগ স্কুলও সোমবার বন্ধ রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে শহরে প্রবেশের বিভিন্ন পথে বাস ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়।

এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরেও প্রধান বিরোধী দল বিজেপি বিক্ষোভ করেছে।

সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ

আন্দোলনকারীদের শান্ত করতে সরকার একাধিক বৈঠক করলেও এখনও সমাধানে পৌঁছাতে পারেনি। সরকারের দাবি, তারা শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নিয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিল করতে চেয়েছে সরকার। সিবিআই তদন্তের দাবিতে জেসিএসসি ও জেপিএসসির দুর্নীতির অভিযোগ নিয়েও তারা অনঢ় রয়েছেন।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

আন্দোলনকারীদের পক্ষে রবীন্দ্র পাসওয়ান জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমানে ছয়জন আন্দোলনকারী অনশনে রয়েছেন।

জেপিএসসিতে রদবদল

দুর্নীতির অভিযোগের মধ্যে গত রবিবার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছেন। সিআইডির সমন জারির পরে তাদের পদত্যাগের ঘটনা ঘটে। এর আগে ২২ জুলাই জেপিএসসির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান - এমপি জাহান্দার আলী মিয়া'র

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান - এমপি জাহান্দার আলী মিয়া

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া,মাদক,মানবপাচার,কিশোরগ্যাং,ভূমিদস্যু, চাঁদাবাজি,বাল্য বিবাহ এই ছয়টি বিষয়ে গুরুত্ব দিয়ে নৈতিক দায়িত্ব হিসেবে সমাজকে রক্ষা করার আহবান জানান তিনি। সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী। অনুষ্ঠানে সদর উপজেলার নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মাদার্স কমিটির সদস্য এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত নিয়োগ বাতিলের সুপারিশ ইউজিসির

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত নিয়োগ বাতিলের সুপারিশ ইউজিসির

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগে একটি প্রভাষক পদের বিপরীতে দুজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট অ্যাসেসমেন্ট দলের পর্যবেক্ষণে উঠে এসেছে। নিয়মবহির্ভূত অতিরিক্ত নিয়োগ বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষককে এ পর্যন্ত দেওয়া বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়ার সুপারিশ করেছে কমিশন।

ইউজিসির নথি সূত্রে জানা যায়, গত ১৬ ও ১৭ নভেম্বর ২০২৫ তারিখে কমিশনের একটি দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় মোট ২৯টি গুরুতর পর্যবেক্ষণ ও অনিয়ম চিহ্নিত করা হয়। এর মধ্যে প্রথম ক্রমিকেই বাংলা বিভাগের শিক্ষক নিয়োগসংক্রান্ত বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৩ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলা বিভাগের জন্য মাত্র একটি স্থায়ী প্রভাষক পদের কথা উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি স্থায়ী প্রভাষক পদে নিয়োগ দেয় বলে ইউজিসির পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে গোলাম রব্বানী ও মনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

ইউজিসির হিসাবে, অতিরিক্ত নিয়োগের কারণে বছরে প্রায় ২ লাখ ৭৭ হাজার টাকার অননুমোদিত আর্থিক দায় তৈরি হয়েছে। নিয়মবহির্ভূত হওয়ায় এ খাতে কমিশনের পক্ষ থেকে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইউজিসির অ্যাসেসমেন্ট দলের চূড়ান্ত সুপারিশে নিয়মবহির্ভূত অতিরিক্ত শিক্ষক নিয়োগ অবিলম্বে বাতিলের কথা বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এ পর্যন্ত দেওয়া বেতন-ভাতাসহ যাবতীয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে গৃহীত ব্যবস্থা দ্রুত কমিশনকে অবহিত করতেও বলা হয়েছে।

ইউজিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাজেট অ্যাসেসমেন্টে চিহ্নিত ২৯টি পর্যবেক্ষণ নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কমিশনের কাছে বক্তব্য পাঠানো হলেও বিষয়টি পুনরায় তুলে ধরা হয়।

কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব অনিয়ম দ্রুত নিষ্পত্তি না হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের চাহিদার বিপরীতে বরাদ্দের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।


বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ বলেন, “আমার কাছে এই বিষয়ে কোনো এভিডেন্স নেই। তাই আমি এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান দাবি করেন, বিষয়টি ইউজিসির পর্যবেক্ষণে যেভাবে এসেছে, বাস্তবতা তেমন নয়। তিনি বলেন, “বিষয়টা এমন ছিল না। দুইটা বিজ্ঞপ্তিতে দুইটা নিয়োগ হয়েছে। আমরা ইউজিসিকে উত্তর দিয়েছি। বিষয়টি সময় নিয়ে আমরা তোমাদের উত্তর দেব। দুইটা বিজ্ঞপ্তি দুটো ভিন্ন সময়ে হয়েছিল।”

দুটি ভিন্ন বিজ্ঞপ্তিতে নিয়োগ হয়ে থাকলে ইউজিসি কেন বিষয়টিকে অনিয়ম হিসেবে উল্লেখ করেছে—এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, “আমরা ইউজিসি থেকে যে টিম এসেছিল, তারা হয়তো বিষয়টি জানত না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে সিডনিতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে সিডনিতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই: স্বৈরাচার থেকে গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে।

রবিবার (৯ আগস্ট) বিকেলে সিডনির লাকেম্বায় বাংলা কমিউনিটি হলে এ অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার অবদান ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমিসহ অন্যরা।

অনুষ্ঠানে আলোচনার বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শাহ জে. মিয়া। বিএনপি অস্ট্রেলিয়া ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির আহ্বায়ক মোশিউর রহমান মুন্না ছিলেন এবং সদস্য সচিব ছিলেন শফিকুল আলম শফিক।

আলোচনায় বক্তারা বললেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, যা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী শহীদ ও আহতদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি সবার প্রতি আহ্বান জানান, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে তাদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথি নুরুল হক নুর প্রবাসীদের কল্যাণে মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা ও আসন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি জানান, প্রবাসীদের সেবা আরও সহজ ও কার্যকর করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের জন্য পৃথক ইমিগ্রেশন ব্যবস্থা এবং নবনির্মিত তৃতীয় টার্মিনালে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ স্থাপনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ অতিথি রাশেদা বেগম হীরা দেশের ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্ব বলেন। তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করেও প্রবাসী বাংলাদেশিরা মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, দায়িত্ববোধ ও দেশপ্রেম লালন করেন, তা বাংলাদেশের জাতীয় অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের রাজনৈতিক অধিকার সম্পর্কে বক্তব্য দেন।

আলোচনা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এভাবেই বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করার পাশাপাশি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, স্বাধীন ও সার্বভৌম এবং জনগণের অধিকারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহতহয়েছেন। ঘটনাটির সঙ্গে পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাটি সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় সংঘটিত হয়।

নিহত মশহুদ নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিকআপটি নিয়ে স্থানীয় দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বড়চর এলাকায় পিকআপটি পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহনের একটি বাস উল্টো পার্শ্বে চলে এলে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তাঁর ওপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার ফলস্বরূপ পিকআপের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। লাকি পরিবহনের বাসটি রুস্তমপুর টোল এলাকায় আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি জব্দ করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। উভয় গাড়ি বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%