ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার


আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার

বরগুনার আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুদের জন্য বার্ষিক উপহার হিসেবে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার বিতরণ করা হয়েছে।

এ উপহার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আমতলী এডিপি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ উদ্যোগে। সকাল ১০টায় আমতলীর সোনালী কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার এবং সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন।

আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক নাসরিন সিপু এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবদুর রহমান সালেহ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইয়াকুব হোসাইন বলেন, "শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মনন বিকাশে আমাদের সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।" তিনি অভিভাবকদের শিশুদের 'গুড টাচ' ও 'ব্যাড টাচ' সম্পর্কে সচেতন করার উপর গুরুত্বারোপ করেন এবং শিশুদের স্বাচ্ছন্দ্যবোধ না করা বিষয়গুলো থেকে বিরত রাখার অনুরোধ জানান।

বিশেষ অতিথি শাহাবুদ্দিন পান্না বলেন, "আমরা শিশুদের মুখে হাসি ফোটাতে চাই। শিশুদের অকৃত্রিম হাসিমাখা মুখ আমাদের অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য শিশুরা যেন আনন্দের সাথে পড়ালেখা করতে পারে। আগামী দিনগুলোতে তাদের জন্য একটি সুন্দর ও আনন্দময় পৃথিবী গড়ে তোলা আমাদের সবার যৌথ দায়িত্ব।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতি দাস ও প্রতিভা মন্ডল, এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল, খোকন দাস, রাধা রানী ও তানিয়া আক্তারসহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: টাঙ্গাইলে ৬০ জন স্তন ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা নারীদের নিয়ে মিলনমেলা

আলোচনা সভা শেষে নিবন্ধিত শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিশুরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ৭৪১ শিশুর হাতে উপহারের বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক ও সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক ও সমবেদনা

বাংলাদেশের পক্ষ থেকে নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এই উপলক্ষে সোমবার ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর শোক ও সমবেদনা জানাতে ঢাকাস্থ নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের ব্যবস্থা করে।

শোকবইয়ে স্বাক্ষর করে স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত

রাজধানীর বিমানবন্দর এলাকায় উত্তরা ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটের চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের কর্মকর্তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

ডাকাতচক্রের মূল হোতাদের দক্ষতার সঙ্গে গ্রেপ্তার করা, লুণ্ঠিত অর্থ ও অস্ত্র সফলভাবে উদ্ধারের নেতৃত্ব দেওয়ার জন্য ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ-কে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

 

এছাড়া বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে উত্তরা ডিএল ফিলিং স্টেশনের অর্থ বহনকারী কর্মীদের জিম্মি করে এবং কুপিয়ে জখম করে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দিনদুপুরে সংঘটিত এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

ঘটনার পরপরই ডিসি মির্জা তারেক আহমেদ বেগের সরাসরি দিকনির্দেশনা এবং তত্ত্বাবধানে মাঠে নামে বিমানবন্দর থানা ও এয়ারপোর্ট জোনের টিম।

 

আধুনিক প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। ধারাবাহিক এই অভিযানে চক্রের মূলহোতাসহ একাধিক ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে অস্ত্র, গুলি ও লুণ্ঠিত অর্থের একটি বড় অংশ উদ্ধার করে পুলিশ।

ঝুঁকিপূর্ণ ও ক্লুলেস এই মামলার সাহসিকতাপূর্ণ তদন্ত এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অসামান্য নেতৃত্ব প্রদানের জন্য ডিসি মির্জা তারেক আহমেদ বেগ ও তার টিমের সদস্যদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

পুলিশের এই উদ্দীপনামূলক স্বীকৃতি মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অপরাধ দমনে আরো বেশি উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরগুনার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে, যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও শোষণের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবিক মর্যাদা, অসাম্প্রদায়িকতা, প্রেম, স্বাধীনতা ও শোষণমুক্ত সমাজের আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বক্তারা উল্লেখ করেন, যদি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নজরুলের এই মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দেওয়া যায়, তবে তারা একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আমতলী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সেলিম মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক।

এছাড়া অনুষ্ঠানে আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হায়াতুজ্জমান মিরাজ মৃধা, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মো: আশরাফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন: "নজরুলের সৃষ্টিকর্ম শুধু একটি নির্দিষ্ট সময় বা প্রজন্মের জন্য নয়; তাঁর চিন্তা ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।" তিনি আরও বলেন, সমাজে বিভেদ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান অর্জনের পাশাপাশি দেশ, মানুষ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে নজরুলের জীবন ও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ এবং তা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশা থেকে ফেলে শিক্ষিকাকে হত্যার ঘটনায় ৩ আসামি রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


অটোরিকশা থেকে ফেলে শিক্ষিকাকে হত্যার ঘটনায় ৩ আসামি রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগরে অটোরিকশা থেকে ফেলে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনকে (৫৬) হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) ও মো. রাকিব হোসেন (২৪)।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. জাহিদুল হাসান রিয়াল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা জানা এবং ঘটনার মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামি পনির পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ অন্যান্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরে।

মামলার এজাহার থেকে জানা যায়, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে অটোরিকশায় করে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন।

 

জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেন।

ছিনতাইকারীদের টানে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা পারভীন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলা পারভীনের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

 

মামলা হওয়ার পর রবিবার (৩০ আগস্ট) র‍্যাব-২ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পনি গাজী ও সেন্টু জুলিয়ানকে তেজগাঁও থানার পূর্ব তেজতুরী পাড়ায় কাজী আকলাসের বাসার সামনের সড়ক থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম রাজাবাজার এলাকা থেকে রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%