ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মাগুরায় গাঁ-জা সেবনকারীকে আটকের ঘটনায় সংঘর্ষ, ৬ জন গ্রেপ্তার


মাগুরায় গাঁ-জা সেবনকারীকে আটকের ঘটনায় সংঘর্ষ, ৬ জন গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুরে গাঁজা সেবনকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে মাগুরার বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার রাতে উপজেলাধীন মৌশা এলাকায় গাঁজা সেবনকারী আজমকে আটক করা হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলীমসহ অন্যরা জানান, কানুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসানের ছেলে আজম রবিবার রাতে মৌশা এলাকায় গাঁজা সেবন করছিলেন। সে সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে কানুটিয়া ও মৌশা গ্রামবাসী সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে বেশ কয়েকজন আহত হন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মাগুরার বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিকে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


নোবিপ্রবিকে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, নোবিপ্রবির এমন একটি স্থান, অবস্থিতি ও পরিবেশ রয়েছে যা এর জন্য উপযুক্ত।

মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি ‘ইনক্লুসিভ’ বা অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের সুযোগ বিদ্যমান।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘গত সপ্তাহেই মন্ত্রিসভায় বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে নার্সিং, মেডিক্যাল সায়েন্স, আইসিটির মতো বিভিন্ন বিষয় থাকবে। নোয়াখালী বিশ্ববিদ্যালয়েরও সেই ধরনের সক্ষমতা রয়েছে।’

মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ড’ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার। এই স্বীকৃতি স্বরূপের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রাণিত করা হবে, এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধ তৈরি হবে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য সহায়ক হবে।

দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরের আহ্বান জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘যদি জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার চেষ্টা করা হয়, তারা বিদেশে গিয়ে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবে। এজন্য মাদ্রাসা শিক্ষাতেও কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়া হবে।’

পরীক্ষা ও শিক্ষক সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘আগামী ২ জুলাই থেকে চলতি বছরের ৯টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই প্রশ্নে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। শিক্ষায় কোনো বৈষম্য রাখা হবে না।’

এছাড়াও প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দ্রুতই কেটে যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘হাইকোর্টে মামলার কারণে ২০১৭ সাল থেকে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ ছিল। এই বিষয়টি যখন সংসদে উত্থাপিত হয়, তখন আদালতের নজরে আসে। আগামী ২ জুলাই আপিল বিভাগে এটি নিষ্পত্তি হলে সমস্যার সমাধান হবে।’

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানটির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৯ জন কৃতি শিক্ষক ও শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং ৩ জন শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর জন্য পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি আসন্ন এইচএসসি পরীক্ষা যেন শতভাগ দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় সেদিকে কঠোর নজরদারি রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২৬

গাজীপুর মহানগরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের একটি মিছিল থেকে পুলিশের প্রতি হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২১ জুন) রাতে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সামসুজ্জামান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এজাহার থেকে জানা যায়, রবিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন থানার কলাম্বিয়া গার্মেন্টসের সামনে নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিল বের করেন। তবে, পুলিশের উপস্থিতি অনুভব করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এছাড়াও, এজাহারে উল্লেখ করা হয়, তারা পালিয়ে যাওয়ার আগে মিছিল থেকে ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না’ বলে পুলিশের ওপর বাধা ও হত্যার হুমকি দিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘মামলা দায়েরের পর বাসন, গাছা, টঙ্গী পূর্ব ও পশ্চিম, পূবাইল, কোনাবাড়ী এবং কাশিমপুরসহ বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে ছয় মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


মিয়ানমারে ছয় মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

মিয়ানমারে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ছয় মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এগুলো মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদনের আওতাভুক্ত সময়ে দেশজুড়ে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এএফপিকে বলেন, যাচাই হওয়া সব মৃত্যুই ‘মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকা-ের সঙ্গে সংশ্লিষ্ট।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিষাক্ত মাশরুমে’ মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা রুশ সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


‘বিষাক্ত মাশরুমে’ মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা রুশ সাংবাদিকের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কে গোপন তথ্য প্রকাশের জন্য পরিচিত রুশ সাংবাদিক গ্রিগরি নেখোরোশেভ (৬৯) মারা গেছেন। লাটভিয়ার রাজধানী রিগায় তার নিজ বাসভবনে বিষাক্ত মাশরুম খাওয়ার পর মৃত্যুবরণ করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেখোরোশেভ ২০০৮ সালে মস্কোভস্কি করেসপন্ডেন্ট পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন। ওই পত্রিকার মাধ্যমে প্রথম প্রকাশ করা হয়েছিল যে, পুতিন তার তৎকালীন স্ত্রী লিউদমিলা পুতিনাকে তালাক দিতে যাচ্ছেন এবং অলিম্পিক পদকজয়ী জিমন্যাস্ট আলিনা কাবায়েভাকে বিয়ে করার পরিকল্পনা করছেন।

নেখোরোশেভ রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত শরণার্থী হিসেবে গত ১১ বছর ধরে রিগায় বসবাস করছিলেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজের বাড়ির আঙিনা থেকে সংগ্রহ করা মাশরুম খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, নেখোরোশেভ প্রায়ই বুনো মাশরুম সংগ্রহ করতেন, তবে এবারের সংগ্রহকৃত মাশরুমগুলো বিষাক্ত ছিল।

নেখোরোশেভের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, রিগায় অবস্থানের সময় তিনি পুতিনপন্থি ঘাতকদের সম্ভাব্য হামলার কারণে উদ্বিগ্ন থাকতেন। সাংবাদিক ইগোরস ভাতোলিন নেখোরোশেভের সঙ্গে মৃত্যুর পূর্বে দেখা করেছিলেন। তিনি বলেন, ‘পুতিনের কথিত সঙ্গী জিমন্যাস্টিকস চ্যাম্পিয়ন আলিনা কাবায়েভার নাম প্রথম প্রকাশ করেছিলেন নেখোরোশেভ। পুতিন তাকে এই কারণে কখনও ক্ষমা করেননি।’

ওই প্রতিবেদন প্রকাশের পর মস্কোভস্কি করেসপন্ডেন্ট পত্রিকা বন্ধ হয়ে যায়। নেখোরোশেভের দাবি ছিল, রুশ নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ সহ বিভিন্ন হুমকি দিয়েছিলেন। পরে তিনি দেশ ছেড়ে লাটভিয়ায় চলে যান।

এর আগে ২০২৩ সালে রাশিয়ার বিশিষ্ট রকেট বিজ্ঞানী অধ্যাপক ভিটালি মেলনিকভ (৭৭) রহস্যজনক বিষক্রিয়ায় মারা যান। সে সময় রুশ গণমাধ্যমে দাবি করা হয়েছিল, তিনি ভোজ্য মাশরুম খাওয়ার কারণে বিষক্রিয়ার শিকার হয়েছেন।

তবে, নেখোরোশেভের মৃত্যুর বিষয়টি হত্যা বা ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত কি না সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ অথবা তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%