ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী বাংলাদেশ


ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী বাংলাদেশ

শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর অব্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে শামা ওবায়েদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যবাহী বয়নশিল্প অন্তর্ভুক্তিকে বাংলাদেশ-ইউনেস্কো অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

তিনি মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও যুব ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), ভাষা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। সঙ্গেই তিনি ইউনেস্কোর মহাপরিচালককে বাংলাদেশ সফরের জন্য সুবিধাজনক সময়ে আমন্ত্রণ জানান।

জবাবে, ড. সুসান ভাইজ বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারে ইউনেস্কোর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, যুব সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনার কথাও তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউনেস্কোর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জ্ঞানভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক উদ্ধারকারী ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

সাভার প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


মাদক উদ্ধারকারী ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান

মাদক উদ্ধার, মাদক কারবারি ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মে ও জুন মাসের বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা অর্জন করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মতিউর রহমান।

সোমবার (২৮ জুলাই) ঢাকা জেলা পুলিশের মিল ব্যারাক পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কিট প্যারেড মে ও জুন মাসের মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ পুরস্কার প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মে ও জুন মাসে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মতিউর রহমান একাধিক সফল অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তারে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আরও কয়েকজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে নতুন অবকাঠামো প্রকল্পের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে নতুন অবকাঠামো প্রকল্পের অনুমোদন

বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের সভায় আঞ্চলিক যোগাযোগ ও টেকসই বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত প্রধান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নসহ বেশ কয়েকটি নতুন প্রকল্পে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এ সভায় পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাপান সরকারের প্রতিনিধিত্ব করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার ফুজিতা মাসাকুনি। এছাড়া আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রেইকোসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় ছিলেন।

সভায় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩-এর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, আউটার রিং রোড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবের সংশোধিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং টার্মিনাল-৩-এর অবশিষ্ট চুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে পিপিপি প্ল্যাটফর্মের অধীনে নিয়মিত পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যোগাযোগের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে শরীয়তপুর-চাঁদপুর সেতু ও বরিশাল-ভোলা সেতু প্রকল্পকে এই প্ল্যাটফর্মের নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ উৎপাদন প্রকল্প এবং ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্পের বিষয়ে যৌথ আগ্রহ প্রকাশ করা হয়। একই সঙ্গে জাপানের কারিগরি সহযোগিতায় পুরোনো রেলওয়ে সেতু পুনর্নবীকরণের প্রস্তাবটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী এ বিষয়ে বলেন, বাংলাদেশ-জাপান পিপিপি অংশীদারত্ব একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা পালন করছে।

সভায় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার পিপিপি প্ল্যাটফর্মের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সফলভাবে বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিসে বিতর্কিত লেনদেনের ভিডিও ভাইরাল, আলোচনায় টাঙ্গাইলের এডিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


অফিসে বিতর্কিত লেনদেনের ভিডিও ভাইরাল, আলোচনায় টাঙ্গাইলের এডিসি

নিজের সরকারি কার্যালয়ে বসে মদ কেনার টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত নিজ কক্ষে বসেই মানিব্যাগ থেকে টাকা বের করে কেরু অ্যান্ড কোম্পানির মদ কেনার জন্য অন্য একজনের হাতে তুলে দিচ্ছেন।

এ ঘটনা সামনে আসতেই পুরো জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তকে তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন ব্যান্ডের মদ সম্পর্কে আলোচনা করতে দেখা যায়। আলোচনার একপর্যায়ে তিনি নিজের মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে মদ কেনার উদ্দেশ্যে কারও হাতে তুলে দেন।

কেবল কার্যালয়ে মদের টাকা লেনদেনই নয়, এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তার সরকারি বাসভবনে নিয়মিত মাদক সেবনের গুরুতর অভিযোগও রয়েছে।

জেলা প্রশাসনের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সঞ্জয় কুমার মহন্তের মতো একজন পদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে তার কক্ষে বসে মদ কেনার জন্য টাকা দিতে পারেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কর্মচারীরা আরও অভিযোগ করেছেন যে, মদ লেনদেনের পাশাপাশি আর্থিক অনিয়মের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি টাঙ্গাইল পৌরসভার কয়েকজন ঠিকাদার কোনো কাজ না করেই বিল নেওয়ার জন্য এই কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন বলেও দাবি করেন তারা।

এদিকে ভিডিও ভাইরাল ও নানা অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করল জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


৫টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করল জর্ডান

মধ্যপ্রাচ্যে সামরিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে।

জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানাচ্ছে, বৃহস্পতিবার সকালে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র সফলভাবে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে, তারা দুই ঘণ্টার বেশি সময় ধরে মার্কিন বাহিনী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এর মধ্যে সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘাটি এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানকে উপযুক্ত জবাব দেওয়ার আশা প্রকাশ করেছিলেন।

এদিকে, ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানাচ্ছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে আমেরিকার হামলায় অন্তত তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

সাধারণভাবে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও, নতুন করে বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়া এই সংঘাত পুরো অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আমেরিকা ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় কমপক্ষে ২০ জন যোদ্ধা এবং ৬ জন ইরানি উপদেষ্টা নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে ঘোলাটে করতে শুরু করেছে।

একই সঙ্গে, মিশরের দামিয়াত্তা বন্দরে দুটি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যা এই সংঘাতের পরিধি আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%