প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার, ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
জানা গেছে, বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া বেড়িলাবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম এবং রাধাকৃষ্ণপুর গ্রামের অনিল প্রামানিকের ছেলে কৃষ্ণ প্রামানিক অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, “পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে মোবাইল কোটের মাধ্যমে ওই দুই ব্যক্তির উপর দুই লাখ টাকা জরিমানা করা হয়।” তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, “মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বাঘা থানা পুলিশের সহযোগিতায়। গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলনের অপরাধেও তাদের প্রত্যেককে এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।” আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, পদ্মা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত ৭ মাসে ৭ টি খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনাগুলি রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মার চরে ঘটেছে। চর দকল ও বাবলু উত্তোলনের সাথে সম্পর্কিত মোট ১১টি সন্ত্রাসী গোষ্ঠী পদ্মার চরে গড়ে উঠেছে। নিহতদের মধ্যে রয়েছেন গড়গড়ি ইউনিয়নের খানপুরের আমান মন্ডল এবং নাজমুল হোসেন, যিনি ২০২৫ সালের ২৭ অক্টোবর নিহত হন।
নিহত নাজমুল হোসেনের পরে ২৮ অক্টোবর হবিরচর থেকে কুষ্টিয়ার লিটন হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার দুই মাস পর, ৩ জানুয়ারি, গভীর রাতে সোহেল রানাকে গুলি করে হত্যা করা হয়। সোহেল রানা রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। ১৮ মে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে ১০-১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালিয়ে স্বপন বেপারীকে গুলি করে হত্যা করে এবং তার লাশ ট্রলারে করে তুলতে থাকে। এরপর, স্বপন বেপারীর পরিবারের এক দেড় মাস পরেও তার সন্ধান মেলেনি।
উল্লেখ্য, গত ৯ জুন পদ্মার চরের নীচ খানপুর থেকে চৌদ্দহাজার মাঠের পাশে চর জাজিরা নামক স্থান থেকে নৌপুলিশ আজিজুল হাকিম ঝড়ুর লাশ উদ্ধার করে। আজিজুল হাকিম ঝড়ু বাগাতিপাড়া উপজেলার হিজলি পাবনা পাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, “প্রশাসনের তালিকায় পদ্মার চরের ১১টি সন্ত্রাসী গোষ্ঠীর নাম রয়েছে।” সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে কাঁকন বাহিনী, মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাঈদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, চল্লিশ বাহিনী, বাহান্ন বাহিনী এবং সুখচাঁদ-নাহারুল বাহিনী অন্তর্ভুক্ত। এসব বাহিনী একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষ হত্যা করে আসছে। তবে ‘অপারেশন ফাস্ট লাইট’ অভিযানে কয়েক দফায় ২০৩ জনকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন