ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ


রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার, ২০ আগস্ট, সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রেস বিফ্রিংকালে তিনি এ কথা তুলে ধরেন।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর থেকে তিনি আর এমপি বা মন্ত্রী থাকবেন না। তখন থেকে তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পরিচিতি পাবেন। এতে শূন্য আসনে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

এছাড়া জামায়াতের আলোচিত এমপি গাজী নজরুল ইসলামের ভোট প্রদান নিয়ে চিফ হুইপ মন্তব্য করেন যে, এটি তার দল তথা জামায়াতে ইসলামী বলতে পারবে।

আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

অন্যদিকে, বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যেহেতু সংসদ সদস্য, সে কারণে তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানান চিফ হুইপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিমের হাতে ভয়ংকর পরমাণু ভাণ্ডার, উদ্বেগ জানিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


কিমের হাতে ভয়ংকর পরমাণু ভাণ্ডার, উদ্বেগ জানিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রথম মেয়াদে তৈরি হওয়া সম্পর্ক পুনরায় সক্রিয় করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, কিমের সঙ্গে ‘ভালো সম্পর্ক রাখা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেছেন, বর্তমানে উত্তর কোরিয়ার হাতে ৫৭টি ‘অত্যন্ত শক্তিশালী’ পারমাণবিক অস্ত্র রয়েছে।

ট্রাম্প উদ্বেগ প্রকাশ করে বলেন, উত্তর কোরিয়ার কাছে ৫৭টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র থাকা একটি পরিস্থিতি, যা কখনোই ঘটে যেতে দেওয়া উচিত ছিল না। তিনি আরও জানান, তিনি এক্ষেত্রে থাকলে এই পরিস্থিতি তৈরি হতে দিতেন না।

কিন্তু শক্তিশালী পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও কিমের সঙ্গে আলোচনায় বসার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, কিমের সঙ্গে তার একটি খুব ভালো সম্পর্ক রয়েছে। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না দেওয়ার ব্যাপারেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে বিস্তারিত কোন নির্দিষ্ট সময়সূচি দেননি। তবে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সময় কিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা সম্পর্কে ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের কাছে আনুমানিক ৮০ থেকে ১২০টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে।

আন বলেন, দক্ষিণ কোরিয়া সাধারণত এই সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে বলে ধারণা করে। তবে তিনি উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারের সঠিক সংখ্যা জানাতে অস্বীকৃতি জানান।

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করছে বলেও উল্লেখ করেন তিনি। ওয়াশিংটন উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্য থেকে সরে গেছে কি না, এমন প্রশ্নের জবাবে আন বলেন, তিনি তা মনে করেন না।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পের উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। সূত্র : এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভে রুশ হামলায় নিহত ১৩, আহত আরও ৪০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


কিয়েভে রুশ হামলায় নিহত ১৩, আহত আরও ৪০

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ৪০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে চালানো এ হামলায় শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী হতাহতের এ তথ্য জানিয়েছেন। দেশটির স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাতভর কিয়েভের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র না থাকায় এসব প্রাণহানি ঘটেছে। তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের কাছে পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা না থাকা পর্যন্ত রাশিয়া শান্তির কথা গুরুত্বের সঙ্গে ভাববে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধকগুলোর মজুত এখনো পূরণ হয়নি এবং প্রতিদিনই এগুলোর প্রয়োজন হচ্ছে।

ইউক্রেন রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতের বড় একটি অংশ ব্যবহৃত হওয়ায় ইউক্রেনে এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ কমেছে।

ইউক্রেনের বিমানবাহিনীর বৃহস্পতিবার সকালের দেওয়া তথ্য অনুযায়ী, রাতের হামলায় ব্যবহৃত কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা সম্ভব হয়নি।

ইউক্রেনের সংসদ সদস্য ওলেক্সি হনচারেঙ্কো বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছাড়া ইউক্রেন কার্যত কিছুই করতে পারছে না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা থেকে শহরগুলো ‘সম্পূর্ণ অরক্ষিত’ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতের দিকে কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর হামলা শুরু হয়। প্রায় ২০টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হাজার হাজার স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কিয়েভ অঞ্চলের বিভিন্ন এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ১৬৮টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪৬টি ড্রোন ও ৩৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সূত্র: বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বদেশ প্রত্যাবর্তনে হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলীকে টিম জার্নালিস্টের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


স্বদেশ প্রত্যাবর্তনে হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলীকে টিম জার্নালিস্টের সংবর্ধনা

দীর্ঘ প্রবাসজীবন শেষে স্বদেশে ফেরায় রাশিদ আলী ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুলাউড়ার সাংবাদিকদের সংগঠন টিম জার্নালিস্ট।

বুধবার (১৯ আগস্ট) রাতে কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও টিম জার্নালিস্টের সদস্য রফিকুল ইসলাম মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি ও টিম জার্নালিস্টের সদস্য রুবেল বখস পাভেল।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাশিদ আলী ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক ও টিম জার্নালিস্টের উপদেষ্টা এম মোক্তাদির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পাল্লাকান্দি লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, রাশিদ আলী ও জকিয়া বেগম এতিমখানা ছাত্রাবাসের প্রধান শিক্ষক হাফিজ কারী আল আমিন সাজি, বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম কর্ণ, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ, দৈনিক জনজাগরণের প্রতিনিধি কামরুজ্জামান জুয়েল, দৈনিক জনবাণীর প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী শোভন, দৈনিক প্রতিদিনের সময়ের প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, আরটিভির প্রতিনিধি আব্দুল জব্বার বাহার, নাগরিক টিভির প্রতিনিধি মাহফুজুর রহমান মাহী, দৈনিক স্বদেশের কণ্ঠের প্রতিনিধি রেজাউল ইসলাম শাফি, দৈনিক আজকের জনবাণীর প্রতিনিধি আহমেদ আক্তার রানা, দৈনিক অভয়নগরের প্রতিনিধি তারিকুর রহমান, বিডি লাইন ২৪-এর পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী, দৈনিক মৌমাছির কণ্ঠের প্রতিনিধি মুন্সি কাশেম, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি মনোয়ার আলম (মিনার) এবং দৈনিক কুলাউড়ার কণ্ঠের প্রতিনিধি ইকরাম সুয়েবসহ টিম জার্নালিস্টের সদস্যরা।
বক্তারা বলেন, হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলীর স্বদেশ প্রত্যাবর্তন টিম জার্নালিস্টসহ কুলাউড়াবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। সমাজসেবা, মানবকল্যাণ ও বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়। তাঁর মতো মানবিক ও সমাজসচেতন ব্যক্তিদের উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। স্বদেশে ফিরে তাঁর অভিজ্ঞতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে কুলাউড়ার মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানের শেষপর্বে টিম জার্নালিস্টের পক্ষ থেকে হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সংগঠনের সদস্যরা।
পরে হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলী ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও কুলাউড়াবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধিত অতিথির প্রতি টিম জার্নালিস্টের সদস্যদের ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা প্রকাশ পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে ভারত সরকার: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে ভারত সরকার: দীনেশ ত্রিবেদী

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় নিউমার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে নিহত ৯ ব্যক্তির মধ্যে অন্তত ৭ জন বাংলাদেশের নাগরিক বলে কলকাতা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের নিজ এলাকা ও পরিবারে চলছে শোকের মাতম।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠক শেষে কোলকাতায় অগ্নিকাণ্ডকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে হাইকমিশনার বলেন, মর্মান্তিক এই ঘটনায় যা যা করণীয়, সব ব্যবস্থা নেবে ভারত সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লী।

এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল বলে উল্লেখ করে তিনি আরও বলেন, কোলকাতায় অগ্নি দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের বিষয়টি আলোচনায় আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%