০৪:১০ পি.এম
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, একটি দেশের মেরুদণ্ড ভেঙে দিতে এবং পরনির্ভরশীল করতে যা কিছু করা দরকার, তার সবই করেছে পুরনো ফ্যাসিবাদী সরকার। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা অডিটরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। বর্তমান সরকার দেশবাসীর উন্নয়নে কাজ করছে, যারা দেশের আনাচ-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছেন, তাদের উন্নতির জন্য।
তিনি বলেন, ‘অনেকে উল্লেখ করেন আমাদের সরকারের অল্প সময়ের মধ্যে কী অর্জন হয়েছে। আমরা বলতে চাই, এই সরকারের সবচেয়ে বড় অর্জন হলো রাজনীতি থেকে প্রতিহিংসা দূর করা।’
আরও পড়ুন: রাশেদের দাবি, ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক
কারণ আওয়ামী লীগ একসময় বলত যে তাদের পতন হলে সেখানেই লাখ লাখ মানুষের লাশ থাকবে। অথচ আমরা ৫ আগস্টের পরে তাদের ঘরবাড়ি রক্ষায় কাজ করেছি, যাতে কোনো লাশ না পড়ে।
পুতুল বলেছেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো প্রতিহিংসার পথ বেছে নেয়নি। কেউ বলতে পারবে না যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকে একটি প্রতিহিংসামূলক মন্তব্য বের হয়েছে।’
এ সময় নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতসহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন