০৯:০২ পি.এম
বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া জানিয়েছেন, আমার এলাকার পুলিশ প্রশাসনকে যদি নির্দেশ দেওয়া হয় ইয়াবা ব্যবসায়ীদের আটক করার জন্য। তখন পুলিশ বলে, আমরা কিভাবে ধরবো, আমাদের গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গাড়ি সরবরাহ করুন। তবুও ইয়াবা ব্যবসায়ীদের ধরার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবারের জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
সংসদ সদস্য আরো বলেন, যারা মাদক সেবন করেন তাদের সঙ্গে আমাদের পুলিশ সদস্যদের অনেকেই জড়িত। ইয়াবার ব্যবসায়ী ডিলারদের সঙ্গে তারা সরাসরি সম্পর্কিত। এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ। ইউএনও এবং ডিসিরা সবাই আওয়ামী লীগের লোক। তাদেরকে শুধুমাত্র এক থানা থেকে বদলি করে অন্য থানায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের কোনো গন্ধ যায়নি। ফলে পুলিশ বিএনপি সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। আমাদের এমপিদের কথায় তাদের কোনো গুরুত্ব নেই। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। যদি সত্যিকারভাবে এই বাজেট বাস্তবায়ন করতে হয় তাহলে পুলিশ প্রশাসনকে নতুনভাবে সাজাতে হবে।
আরও পড়ুন: মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আসিফ ইসলাম খান আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন