ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত-এনসিপির লং মার্চের ঘোষণা আ. লীগকে ফেরার পথ তৈরি করে দিচ্ছে: রাশেদ খান


জামায়াত-এনসিপির লং মার্চের ঘোষণা আ. লীগকে ফেরার পথ তৈরি করে দিচ্ছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াত-এনসিপির লং মার্চের ঘোষণা, যা সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠিত হবে, ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে।

শুক্রবার (২৮ আগস্ট) ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের সঙ্গে খারাপ আচরণ করছে। আমি জামায়াত নেতার এ বক্তব্যের ধিক্কার জানাই। জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের মেনে নেবে না।’

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তিনি আরও বলেন, ‘জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা চাইছেন। তাঁরা কি সুবিধা পাচ্ছেন না? জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। এখন তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ হতে দেবে না।’

রাশেদ খান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিদের বিরোধিতা ও হট্টগোলের সমালোচনা করে বলেন, ‘বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুম হওয়া নিয়ে প্রশ্ন করছেন। তাঁরা একদিকে গুম কমিশনে গুমের ঘটনায় বিচার চাইছেন, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এটাই জামায়াতের চরিত্র।’

এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। সবাই এখন বলে, যাহাই জামায়াত, তাহাই এনসিপি।’

রাশেদ খান বলেন, জামায়াত-এনসিপি মিলে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা চালালে বাংলাদেশপন্থী জনগণ তাদের বরদাশত করবে না।

আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক

এর আগে বিকেলে রাশেদ খানের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ এম


বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে নেক্সোরা ট্রেডিং করপোরেশনের উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় এই মেলার উদ্বোধন সম্পন্ন হয়।

ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা। উদ্বোধনের পর আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, ‘দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরবাসী সুস্থ বিনোদন থেকে বঞ্চিত ছিল।

 

মাসব্যাপী এই মেলার মাধ্যমে সেই অভাব কিছুটা হলেও পূরণ হবে। কুটির শিল্পের বিকাশে মেলার প্রয়োজনীয়তা অপরিসীম।’

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলা আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা শতাধিক স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন।

 

মেলায় চারটি প্যাভিলিয়ন এবং বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা ও বিভিন্ন সামগ্রীর পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা ও বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।

আয়োজক কমিটির প্রধান হাবিবুর রহমান জানিয়েছেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং সপ্তাহে এক দিন ছুটির দিনে স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ ও রাইড উপভোগ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পপুত্র ব্যারনের নীরব ও নির্জন জীবনযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ এম


ট্রাম্পপুত্র ব্যারনের নীরব ও নির্জন জীবনযাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প বর্তমানে একাকী এবং নির্জন জীবনযাপন করছেন। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষ শেষ করার পর থেকে ২০ বছর বয়সী ব্যারন জনসমক্ষে আসা থেকে বিরত রয়েছেন।

নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যারন তার গ্রীষ্মকালীন ছুটির অধিকাংশ সময় মা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টার-এ কাটিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যারনকে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও প্রচারিত হওয়ার পর তার নির্জন জীবনযাপন নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, ‘সে বাইরে বের হয় না।’ অন্য একটি সূত্র বলেছে, ‘ছেলেটি বেশ একাকী স্বভাবের হয়ে গেছে।’ ব্যারন জনসমক্ষে মানুষের নজরে পড়তে পছন্দ করেন না এবং তা এড়িয়ে চলার চেষ্টা করেন। একটি সূত্র জানিয়েছে, পাবলিক প্লেসে থাকলে তিনি দ্রুত ব্যক্তিগত বা নিরাপদ স্থানে চলে যান। সূত্রটি আরও জানিয়েছে, ‘আপনি তাকে বাইরে কোথাও ঘোরাঘুরি করতে দেখবেন না।’

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ব্যারন রক্ষণশীল কর্মী চার্লি কার্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং তার ওপর হওয়া হামলার ঘটনায় গভীরভাবে প্রভাবিত হয়েছেন। ব্যারন নিজেই তার বাবাকে ফোন করে সেই খবরটি জানিয়েছিলেন এবং বলেছিলেন, ‘বাইরে বের হলে ঠিক এটাই ঘটে।’

মেলানিয়ার কার্যালয় থেকে সংবাদমাধ্যমটিকে জানানো হয়েছে, সাম্প্রতিক হুমকির বিষয়টি বিবেচনা করে তার ব্যক্তিগত জীবন সংক্রান্ত যেকোনো তথ্য যেন সব ধরনের সংবাদ কাভারেজ থেকে বাদ দেওয়া হয়। ফার্স্ট লেডি তার ছেলের ব্যাপারে অত্যন্ত সুরক্ষামূলক এবং ছেলের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা জানান।

ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর যখন ব্যারন তার সিক্রেট সার্ভিস নিরাপত্তা হারাতে যাচ্ছিলেন, তখন ফার্স্ট লেডির কার্যালয় থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

 

তারা তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ব্যারনের নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জানান। বাইডেন প্রশাসন সেই অনুরোধটি গ্রহণ করেছিল।

মেলানিয়ার একটি প্রামাণ্যচিত্রের অংশে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে তিনি সিক্রেট সার্ভিসের এজেন্টদের বলছেন, ‘আমি জানি ব্যারন বাইরে যাবে না। আর আমি ওর এই সিদ্ধান্তকে সম্মান করি।’ ট্রাম্পের অভিষেকের প্যারেড পরিকল্পনার সময় এই আলোচনা হয়েছিল, যেখানে ফার্স্ট ফ্যামিলির পেনসিলভানিয়া অ্যাভিনিউ ধরে হেঁটে যাওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে প্রচণ্ড ঠান্ডার কারণে সেই পরিকল্পনাটি ঘরের ভেতরে স্থানান্তর করা হয়েছিল।

গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আইআরআইবি’র ৩ নম্বর চ্যানেলে ৩ মিনিটের একটি ভিডিও প্রচারিত হয়। ভিডিওটির শিরোনাম ছিল, ‘ব্যারন ট্রাম্পকে কোথায় এবং কীভাবে হত্যা করা উচিত?’ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস-আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত এই মিডিয়ায় প্রচারিত ভিডিওটিতে দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পের ওপর কড়া নজরদারি রাখা হয়েছে। এতে ওয়াশিংটনে ব্যারনের বাসস্থান, তার বিশ্ববিদ্যালয়, তার প্রাত্যহিক যাতায়াতের পথ এবং মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি চিত্র ফুটিয়ে তোলা হয়। ভিডিওর প্রতিবেদনে আরো দাবি করা হয় যে, ব্যারন ট্রাম্পকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে কোন সংস্থা বা কারা এই পুরস্কারের ঘোষণা দিয়েছে, তা স্পষ্ট করা হয়নি। ঠিক এক মাস আগে ব্যারন ট্রাম্পের মা এবং মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হুবহু একই ধরনের একটি হুমকিমূলক ভিডিও প্রচার করেছিল আইআরজিসি সম্পৃক্ত তাসনিম নিউজ এজেন্সি।

তবে বৃহস্পতিবার লেবাননের আল মানার টিভির সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি বলেন, ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্রের এই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা।

ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওটি সম্পর্কে অবগত আছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং বলেন, ‘ইউএস সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে অবগত এবং আমাদের সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি হুমকি হিসেবে গণ্য হতে পারে এমন যেকোনো বিষয় তারা তদন্ত করে দেখে।’ বিবৃতিতে বলা হয়েছে, অপারেশনাল নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিস সুরক্ষামূলক গোয়েন্দা তথ্যের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করে না।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৩ এম


দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫

> সারা দেশ

> বরিশাল

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলার ঘটনা ঘটেছে, যার ফলে ৫ জন আহত হয়েছেন।

 

পটুয়াখালীর দুমকিতে নবগঠিত যুবদলের আনন্দ মিছিলে পদবঞ্চিত নেতাকর্মীদের হামলার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন এবং ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পাগলা এলাকা থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদারের নেতৃত্বে পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে হামলা বিক্ষিপ্তভাবে চলতে থাকে। সংঘর্ষের ফলে আহতদের মধ্যে সৈয়দ রিয়াদ (৩১), শাকিল জমাদ্দার (২৭) এবং আবদুল ওয়াব (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ভৌগোলিকম্যাপ ও গাইড অন্বেষণ করা

এর আগে, নবগঠিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বাতিলের দাবিতে পদবঞ্চিতরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেন। গত বুধবার বিকেলে উপজেলা শহরে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে পক্ষপাতমূলকভাবে কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত পুনর্গঠনের দাবি জানান।

নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন অভিযোগ করেন, জেলা বিএনপির প্রভাবেই এই হামলার ঘটনা ঘটেছে।

অপরদিকে, হামলার পর নতুন বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন পদবঞ্চিতরা।

উল্লেখ্য, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেল দায়িত্ব পান। সংগঠন সূত্রে জানা গেছে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিক দিতে এসে আটক ৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ এম


ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিক দিতে এসে আটক ৬

ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ব্যবহার করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ৬ জন প্রার্থীকে আটক করা হয়েছে।

 

অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি প্রার্থীর মাধ্যমে উত্তীর্ণ হওয়ার অভিযোগে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৮ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটক হওয়া ৬ প্রার্থীর মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছিল। গতকাল শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা চলাকালীন কিছু প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসংগতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে ছয়জন প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।

 

ঘটনার পর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ সচিবালয় ডিএমপি পুলিশের মাধ্যমে শাহবাগ থানাকে জানানো হয়। পরে শাহবাগ থানার এসআই শহীদুল আলমের তত্ত্বাবধানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ছয় প্রার্থীকে থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%